সোমবার, ০২ ফেব্রুয়ারি ২০২৬, ১৮ মাঘ ১৪৩২
তন্ময় উদ্দৌলা, ফরিদপুর
প্রকাশ : ১৬ এপ্রিল ২০২৪, ০৫:১৩ পিএম
অনলাইন সংস্করণ

সড়ক দুর্ঘটনায় নিহত ১৪ জনের লাশ পরিবারের কাছে হস্তান্তর

রোডের পাশে নিহতদের লাশ। ছবি : কালবেলা
রোডের পাশে নিহতদের লাশ। ছবি : কালবেলা

ফরিদপুরের সড়ক দুর্ঘটনায় নিহত ১৪ জনের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করেছে কানাইপুর হাইওয়ে থানা পুলিশ।

মঙ্গলবার (১৬ এপ্রিল) দুপুর দেড়টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের কানাইপুরের দ্বীপনগর এলাকায় লাশ হস্তান্তর করা হয়।

দুর্ঘটনায় একই পরিবারের নিহত ৪ সদস্যরা হলেন ফরিদপুরের বোয়ালমারী উপজেলার শেখর ইউনিয়নের ছত্রকান্দা গ্রামের বাসিন্দা তারা মোল্লার ছেলে মিলন মোল্লা (৩৫), তার স্ত্রী সুমী বেগম (২৩), দুই ছেলে রুহান মোল্লা (৬) ও আবু স্নান মোল্লা (৩)। এ ছাড়া মিলন মোল্লার মা হুবাইয়া বেগম হুরি আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আছেন। একই গ্রামের মর্জিনা বেগম (৭০) এবং একই উপজেলার পার্শ্ববর্তী ইউনিয়ন রূপপাতের কুমরুল গ্রামের ইকবাল হোসেনকে (২৮) উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পথে তিনি মারা যান।

এদিকে একই দুর্ঘটনায় পার্শ্ববর্তী উপজেলা আলফাডাঙ্গার এক পরিবারের মা মেয়ে ও নাতিসহ তিনজন মারা গেছে। নিহতরা হলেন উপজেলার সদর ইউনিয়নের বেজিডাঙ্গা গ্রামের জাহানারা বেগম (৫৫), সনিয়া বেগম (৩২), নাতি নূরানি (১)।

নিহত অন্যরা হলেন আলফাডাঙ্গা পৌরসভার হিদাডাঙ্গা গ্রামের মনিরা বেগম (৪৮), শুকুরণ বেগম (৮০), কোহিনূর বেগম (৬০)। পিকআপভ্যানচালক কুসুমদি গ্রামের নজরুল মোল্যা (৩০), সদর ইউনিয়নের তবিবুর খান (৬০)।

নিহতদের প্রত্যেকের বাড়ি ভিন্ন উপজেলায় হলেও সবাই পাশাপাশি গ্রামের বাসিন্দা। তারা সবাই জেলা প্রশাসকের কার্যালয় থেকে সরকারি বরাদ্দের ত্রাণের টিন আনতে ফরিদপুর যাচ্ছিলেন।

মিলন ঢাকায় একটি সরকারি অফিসে লিফটম্যান হিসেবে কর্মরত ছিলেন। ঈদের ছুটি শেষের আগে তিনি মা, স্ত্রী ও দুই ছেলেকে নিয়ে পিকআপে করে ফরিদপুর থেকে ত্রাণের টিন আনতে ফরিদপুর যাচ্ছিলেন। সড়ক দুর্ঘটনায় পুরো পরিবার একসঙ্গে নিঃশেষ হয়ে গেলেন।

করিমপুর হাইওয়ে থানার ওসি সালাউদ্দিন চৌধুরী কালবেলাকে জানান, ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে ১৪টি লাশ হস্তান্তর করা হয়েছে। দুপুর দেড়টার দিকে অ্যাম্বুলেন্সে একে একে লাশ এসে পৌঁছায়। এরপর স্বজনদের আবেদনের ভিত্তিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হয়। তবে এর আগে লাশের সুরতহাল প্রতিবেদন করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘১২ ফেব্রুয়ারি জাতীয় পার্টির জানাজা’

বিএনপির ভোটাররা টাকায় বিক্রি হয় না : খন্দকার আবু আশফাক

ব্যক্তিগত ক্ষমতায়ন ও গোষ্ঠীগত স্বার্থ হাসিলই জামায়াতের উদ্দেশ্য : রবিউল আলম

মুক্তিযোদ্ধা চাচাকে বাবা বানিয়ে চাকরি, জেষ্ঠ্য সহকারী সচিব বরখাস্ত

ঢাকায় তুরস্কের ভিসা আবেদন কেন্দ্র চালু

ধানের শীষ প্রতীক থাকছে না যে ১০ আসনে

বিএনপি শুধু বাংলাদেশের : ফজলে হুদা

ইসলামের ইজ্জত রক্ষায় আমরা এককভাবে নির্বাচন করছি : চরমোনাই পীর

চলতি শিক্ষাবর্ষেই প্রাথমিকে চালু হচ্ছে ‘নতুন মূল্যায়ন পদ্ধতি’

পাওনা টাকার বিরোধে ব্যবসায়ীকে হত্যা, সাবেক ছাত্রদল নেতা গ্রেপ্তার

১০

নির্বাচন ঘিরে মোটরসাইকেলসহ যানচলাচলে বিধি-নিষেধ আরোপ

১১

বিএনপি কর্মীকে লক্ষ্য করে গুলি

১২

আসছে শৈত্যপ্রবাহ, হতে পারে বজ্র ও শিলাবৃষ্টি

১৩

কমলো স্বর্ণের দাম, ভরি কত

১৪

গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে খালেদা জিয়া হিমালয়ের মতো দাঁড়িয়েছিলেন : রিজভী

১৫

জামায়াত প্রার্থীর স্ত্রীর বিরুদ্ধে ধানের শীষের পোস্টার-ফেস্টুন ছেঁড়ার অভিযোগ

১৬

অপমানের ‘প্রতিশোধ’ এভাবেই নিল পাকিস্তান!

১৭

জামায়াত ক্ষমতায় গেলে মা-বোনদের ভয় পেতে হবে না : জামায়াত আমির

১৮

ক্রিকেট খেলা নিয়ে দ্বন্দ্বে তরুণকে ছুরিকাঘাতে হত্যা

১৯

নাটোরকে উন্নয়ন ও শান্তির শহর হিসেবে গড়ে তুলতে চাই : দুলু

২০
X