সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ১৬ এপ্রিল ২০২৪, ০৪:১৪ পিএম
অনলাইন সংস্করণ

সিরাজগঞ্জে মৃদু তাপপ্রবাহে জনজীবন অতিষ্ঠ

গরমে পুড়ছে সিরাজগঞ্জ। ছবি : কালবেলা
গরমে পুড়ছে সিরাজগঞ্জ। ছবি : কালবেলা

বৈশাখের শুরুতেই মৃদু তাপপ্রবাহ বয়ে চলায় যমুনাপাড়ের শহর সিরাজগঞ্জের জনজীবন অতিষ্ঠ হয়ে পড়েছে। মঙ্গলবার (১৬ এপ্রিল) সকাল থেকেই ভ্যাপসা গরম পড়তে থাকে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে সূর্যের প্রখরতা। এতে পুরো শহরে তীব্র উত্তাপ ছড়িয়ে পড়ে।

ফলে নিম্ন আয়ের শ্রমজীবী মানুষেরা পড়েছে চরম বিপাকে। নির্মাণ শ্রমিক, মাটিকাটা শ্রমিক, তাঁত শ্রমিক, রিকশা শ্রমিকদের গরমে হা-হুতাশ করতে দেখা গেছে। একটু কাজ করার পরই হাঁপিয়ে পড়ছেন তারা।

কথা হয় সিরাজগঞ্জ পৌর শহরের ফুটপাতের ক্ষুদ্র ফল, সবজি ও কাপড় ব্যবসায়ীদের সঙ্গে। তারা বলেন, প্রচণ্ড গরমে মানুষ অতিষ্ঠ। দোকানে আসছে না ক্রেতারা। ঠিকমতো বেচাকেনাও হচ্ছে না। তার ওপর প্রচণ্ড সূর্যের উত্তাপে ফুটপাতে বসে থাকাও যাচ্ছে না। বৈশাখের শুরু থেকেই যে তাপপ্রবাহ শুরু হয়েছে। ব্যবসা-বাণিজ্য করাই দায়। একদিন বেচাকেনা না করতে পারলে সংসার চালানো কষ্টকর হয়ে পড়ে।

রিকশাচালক আমিনুল, ফরিদুল ও আবু তালেব বলেন, গরমে শহরে মানুষের সংখ্যা কমে গেছে। তাই ভাড়াও ঠিকমতো হচ্ছে না। নির্মাণ শ্রমিক নজরুল ও দুলাল বলেন, এই গরমে বালু বা ইটের বোঝা মাথায় নিয়ে কাজ করা অনেক কষ্টকর। তাই শ্রমিকরা বিশ্রাম নিয়ে কাজ করছে। এর ফলে কাজের অগ্রগতিও হচ্ছে না।

তাড়াশ আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম বলেন, মঙ্গলবার সকালে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৬ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬ ডিগ্রি সেলসিয়াস। সিরাজগঞ্জের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে চলছে। এ অবস্থা আরও সপ্তাহখানেক চলতে পারে।

কালবেলা/এসওআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএফডিসিতে বিক্ষোভ / পরিচালক সায়মন তারিককে চলচ্চিত্রাঙ্গনে অবাঞ্ছিত ঘোষণা

উন্নয়নকাজে অনিয়ম হলে ঠিকাদারি প্রতিষ্ঠানকে কালো তালিকাভুক্ত করা হবে: গণপূর্ত প্রতিমন্ত্রী

আনোয়ার ইব্রাহিমের সঙ্গে প্রধানমন্ত্রীর ফোনালাপ, গ্যাস সংকট নিয়ে আলোচনা

এমপি গোলাম রসুলের বাড়ি ঘেরাও নিয়ে জামায়াতের বিবৃতি

বন্ধ আশুগঞ্জ সার কারখানা, নষ্ট হচ্ছে হাজার কোটি টাকার যন্ত্রাংশ

দ্য নিউইয়র্ক টাইমসের বিশ্লেষণ / মধ্যপ্রাচ্য ও ইউক্রেন যুদ্ধ একই সংঘাতে রূপ নিতে যাচ্ছে

জুলাইয়ে অপেক্ষা করতাম, কখন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মিছিল আসবে: নাহিদ ইসলাম

মাদক কারবারির তথ্য দিলে পুরস্কারের ঘোষণা জামায়াত এমপির

‘শিবির মিডিয়া সেল’ পেজে প্রতিমন্ত্রী ফরহাদের ভুয়া ভিডিও 

ঢাবির ২৩১ শিক্ষকের বিচার চেয়ে উপাচার্যের কাছে স্মারকলিপি

১০

গ্রিন ও ক্লিন সিলেট গড়তে নাগরিকদের ভূমিকা গুরুত্বপূর্ণ: সিসিক প্রশাসক

১১

চুয়েটের নতুন উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েম

১২

কালবেলায় সংবাদ প্রকাশ, প্রশাসনের সহায়তা পেলেন বিধবা মিলন রাণী দাস

১৩

হত্যা মামলায় যুবলীগ নেতা কারাগারে

১৪

প্রতিশোধ নিতে গলায় গামছা পেঁচিয়ে ভাগনেকে হত্যা, খালুর মৃত্যুদণ্ড

১৫

‘রাত ১২টায় পুকুরপাড়ে দেখা করলে মিলবে ফ্যামিলি কার্ড’

১৬

প্লাস্টিকের বোতল থেকে পানি খেলে কি ক্যানসার হয়?

১৭

ঢাবিতে জোরাল হচ্ছে ‘নীল দল’ নিষিদ্ধের দাবি, যে কোনো সময় সিদ্ধান্ত

১৮

টাঙ্গাইলে গ্যাস পাইপলাইনে ফাটল, গ্যাস সরবরাহ বন্ধ

১৯

কাস্পিয়ান সাগরে জাহাজে হামলা সরাসরি ইরানের ওপর আঘাত: রাশিয়া

২০
X