বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩
নাটোর প্রতিনিধি
প্রকাশ : ১৬ এপ্রিল ২০২৪, ০৬:২৯ পিএম
অনলাইন সংস্করণ

টাকা ভাগাভাগি নিয়ে আওয়ামী লীগ-যুবলীগ সংঘর্ষ, নিহত ১

২০০ শয্যাবিশিষ্ট আধুনিক সদর হাসপাতাল, নাটোর। ছবি : কালবেলা
২০০ শয্যাবিশিষ্ট আধুনিক সদর হাসপাতাল, নাটোর। ছবি : কালবেলা

ঠিকাদারি কাজের টাকা ভাগবাটোয়ারাকে কেন্দ্র করে নাটোর পৌরসভার কাউন্সিলর ও স্থানীয় আওয়ামী লীগ নেতা এবং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদকের সমর্থকদের মধ্যে সংঘর্ষে একজন নিহত হয়েছে।

মঙ্গলবার (১৬ এপ্রিল) দুপুরে নাটোর পৌরসভা চত্বরে এ ঘটনা ঘটে।

সংঘর্ষে প্রতিপক্ষের চাপাতির আঘাতে নিহতের নাম শিহাব হোসেন শিশির (৩০)। তিনি স্থানীয় মল্লিকঘাঁটি মহল্লার মোজাহার আলী মোল্লার ছেলে। এ সময় হাসু মিয়া (৪০) নামের এক যুবলীগ নেতাও আহত হয়েছেন। এই ঘটনায় যুবলীগ নেতা হাসু এবং পৌর কাউন্সিলর রোকনুজ্জামান হিরোকে আটক করেছে পুলিশ।

পুলিশ সুপার তারিকুল ইসলাম জানান, দুপুরে পৌরসভার ভেতরে হত্যাকাণ্ডের খবর শুনে ঘটনাস্থল এবং হাসপাতালে যাই। সেখানে গিয়ে জানতে পারি, ঠিকাদারি টাকার ভাগাভাগি নিয়ে বিরোধ চলছিল যুবলীগ নেতা হাসু এবং ৪নং ওয়ার্ড কাউন্সিলর রোকনুজ্জামান হিরোর মধ্যে। এই বিরোধ মীমাংসা করতে তাদের নিয়ে বসেছিলেন পৌর মেয়র এবং কাউন্সিলররা। পরে মীমাংসার সিদ্ধান্ত উপেক্ষা করে কাউন্সিলর রোকনুজ্জামান হিরো সেই স্থান ত্যাগ করেন।

পুলিশ সুপার আরও জানান, একপর্যায়ে পৌরসভার আঙিনায় হাসুর সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন হিরো। এ সময় উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে শিশির গুরুতর আহত হয়। স্থানীয়রা আহত শিশিরকে উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতাল নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আহত যুবলীগ নেতাকেও পুলিশ আটক করে চিকিৎসাধীন রেখেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেসির আর্জেন্টিনাকে সুবিধা দিতে ‘কারচুপি’? যা বলছেন ফুটবল বিশ্লেষকরা

‘গণভোটের রায় ও সংস্কার বাস্তবায়ন না হলে দেশে কোনো পরিবর্তন হবে না’

মধ্যপ্রাচ্য উত্তেজনায় স্বর্ণের দামে অস্থিরতা

শাহ আমানতে স্বাভাবিক বিমান চলাচল

দুই কর্মকর্তাকে বরখাস্ত করল ফিফা

মিরপুরে স্বেচ্ছাসেবক দল নেতাকে গুলি, অস্ত্রসহ এক হামলাকারী আটক

আর্জেন্টিনা সমর্থকদের মারধরে ব্রাজিল সমর্থক নিহত

চীনে ভূমিধসে নিহত ২১

কমার পর আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

রাঙামাটিতে পাহাড় ধস, খোলা হয়েছে ২১২ আশ্রয়কেন্দ্র 

১০

১৯ জেলায় বজ্রসহ ঝড়-বৃষ্টির সম্ভাবনা

১১

ফ্রান্স ম্যাচের আগে মরক্কো শিবিরে দুঃসংবাদ

১২

যুক্তরাষ্ট্রে বিষ্ণোই গ্যাং সদস্যসহ গ্রেপ্তার ২৪

১৩

রেফারির বিরুদ্ধে ফিফায় অভিযোগ করল মিশর

১৪

তথ্য চাইতে গিয়ে ব্যাংক কর্মকর্তার হাতে সাংবাদিক লাঞ্চিত

১৫

রেললাইনে দেড় কিলোমিটারজুড়ে ছড়িয়ে ছিল ব্যবসায়ীর দেহাংশ

১৬

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে মৃত বেড়ে ৩৬৮৫

১৭

কোয়ার্টার ফাইনালে কে কার মুখোমুখি, খেলা কখন

১৮

ব্রাহ্মণপাড়ায় ৬১ প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নেই, ব্যাহত শিক্ষা কার্যক্রম

১৯

ছেলে হত্যার মামলা প্রত্যাহার না করায় বাবাকে গুলি

২০
X