তালতলী (বরগুনা) প্রতিনিধি
প্রকাশ : ১৭ এপ্রিল ২০২৪, ০৯:২৪ এএম
আপডেট : ১৭ এপ্রিল ২০২৪, ১০:০৫ এএম
অনলাইন সংস্করণ

ছাত্রলীগ নেতার ভিডিও ভাইরালের পর কমিটি বিলুপ্ত

বাংলাদেশ ছাত্রলীগের লোগো। গ্রাফিক্স : কালবেলা
বাংলাদেশ ছাত্রলীগের লোগো। গ্রাফিক্স : কালবেলা

বরগুনার তালতলী উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এইচ এম মিনহাজুল আবেদিন মিঠুর সঙ্গে এক নারীর আপত্তিকর ভিডিও ভাইরাল হওয়ার পর উপজেলা ছাত্রলীগ কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার (১৬ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে বরগুনা জেলা ছাত্রলীগের সভাপতি রেজাউল কবির রেজা ও সাধারণ সম্পাদক তৌশিকুর রহমান ইমরান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়।

তবে বিজ্ঞপ্তিতে নারীর সঙ্গে আপত্তিকর ভিডিওর বিষয়টি উল্লেখ করা হয়নি।

এতে বলা হয়েছে, বাংলাদেশ ছাত্রলীগ বরগুনা জেলা শাখার এক জরুরি সিদ্ধান্ত মোতাবেক সংগঠনকে গতিশীল করার লক্ষ্যে তালতলী উপজেলা ছাত্রলীগের কমিটি মেয়াদোত্তীর্ণ হওয়ায় বিলুপ্ত ঘোষণা করা হলো।

জানা গেছে, গত শুক্রবার মিনহাজুল আবেদীন মিঠুর সঙ্গে ওই নারীর অন্তরঙ্গ ভিডিও সামাজিকমাধ্যম ভাইরাল হয়। এক মিনিট চার সেকেন্ডের ওই ভিডিওতে দেখা গেছে মিঠু ওই নারীর সঙ্গে বেশ অন্তরঙ্গ অবস্থায় সময় কাটাচ্ছেন। এমন ভিডিও ভাইরাল হওয়ায় ক্ষোভ বিরাজ করছে তৃণমূল ছাত্রলীগ নেতাদের মধ্যে। এতে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয় গোটা উপজেলায়। অপরদিকে ওই নারীর বিরুদ্ধে তালতলী উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ড. কামরুজ্জামান বাচ্চু মিয়া তালতলী থানায় গত ১২ এপ্রিল পর্নোগ্রাফি আইনে মামলা দায়ের করেছেন। এ মামলায় ওই নারী বর্তমানে জেলহাজতে রয়েছেন। ভিডিও ভাইরাল হওয়া ওই ছাত্রলীগ নেতা ওই মামলায় ২নং সাক্ষী।

বরগুনা জেলা ছাত্রলীগের সভাপতি রেজাউল কবির রেজা বলেন, সংগঠনকে গতিশীল করতে মেয়াদোত্তীর্ণ তালতলী উপজেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। দ্রুত গঠনতন্ত্র অনুযায়ী উপজেলা ছাত্রলীগের কমিটি গঠন করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বপ্নে দেখা তরুণী জীবিত! মৃত্যুর ১৮ দিন পর কবর খুঁড়লেন স্বজনরা, এলাকায় চাঞ্চল্য

৯৬ ঘণ্টা পর চারজনকে থানায় হস্তান্তর, শূন্যরেখায় এখনো ৫ নাগরিক

কুড়িগ্রামে রেললাইনে ট্রাক উল্টে যাওয়ায় ভোগান্তিতে যাত্রীরা

রোনালদোই কি পর্তুগালের সবচেয়ে বড় বোঝা?

শ্বশুরবাড়ির এলাকায় চুরি করতে গিয়ে আটক জামাতা

রেললাইনে উল্টে গেল ট্রাক, কুড়িগ্রামের সঙ্গে ট্রেন যোগাযোগ বন্ধ

সাভারে ‘ঘুষের নামে লাখ লাখ টাকা চাঁদা উত্তোলন ও আত্মসাতের’ অভিযোগ ভিত্তিহীন

ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রাখার পক্ষে ট্রাম্প

দেশের ভোকেশনাল স্কুলগুলোতে জাপানি ভাষা শেখানো হোক

অভিযোগ দিয়ে ফেরার পথে বাদীপক্ষের ওপর হামলা, থানায় আশ্রয় নিয়েও মেলেনি রক্ষা

১০

ঘর থেকে ডেকে উঠানে নিয়ে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

১১

শেষ কবে গোলের দেখা পেয়েছিলেন পর্তুগালের মহাতারকা?

১২

রিজার্ভ চুরি / সাবেক গভর্নরসহ ৬৪ ব্যক্তি-প্রতিষ্ঠানের সম্পৃক্ততা মিলেছে

১৩

কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাংকিংয়ে বৈশ্বিক অবস্থান ধরে রাখল ডিআইইউ

১৪

লড়াই করেও অভিষেকটা রাঙাতে পারল না উজবেকিস্তান

১৫

জি৭ সম্মেলনে ট্রাম্পের ‘আমি-ই বস’ মন্তব্যে হাসির রোল

১৬

প্রয়াত বাবার নামে এলো মন্ত্রণালয়ের আমন্ত্রণপত্র, সংসদে আবেগাপ্লুত ছেলে

১৭

দুপুরের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

১৮

একই পরিবারের ৩ মাদককারবারি আটক, বাড়ি জ্বালিয়ে দিল বিক্ষুব্ধ জনতা 

১৯

যুক্তরাষ্ট্রের হাসপাতালে বন্দুক হামলা, গুলিতে নিহত ১

২০
X