গৌরীপুর (ময়মনসিংহ)  প্রতিনিধি
প্রকাশ : ১৮ এপ্রিল ২০২৪, ০৭:৪০ এএম
আপডেট : ১৮ এপ্রিল ২০২৪, ০৮:২৫ এএম
অনলাইন সংস্করণ

চেয়ারে বসা নিয়ে তর্কে স্কুলশিক্ষার্থী খুন

ময়মনসিংহের গৌরিপুরে কিল-ঘুষিতে স্কুলশিক্ষার্থী নিহত হয়েছেন। ছবি : কালেবেলা
ময়মনসিংহের গৌরিপুরে কিল-ঘুষিতে স্কুলশিক্ষার্থী নিহত হয়েছেন। ছবি : কালেবেলা

ময়মনসিংহের গৌরীপুরে তুচ্ছ ঘটনার জেরে কিল-ঘুষিতে মোফাজ্জল হোসেন নামে এক স্কুলশিক্ষার্থী নিহত হয়েছেন। বুধবার (১৭ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার বোকাইনগর ইউনিয়নের বাঘবেড় গ্রামে এই ঘটনা ঘটে।

নিহত মোফাজ্জল হোসেন বোকাইনগর ইউনিয়নের বাঘবেড় গ্রামের মৃত আলাল উদ্দিনের ছেলে।

জানা গেছে, মোফাজ্জল হোসেন বুধবার সন্ধ্যায় বাড়ির সামনে একদল শিশু-কিশোরের সঙ্গে খেলা করছিল। এসময় মোবারক হোসেন নামে এক কিশোরের সঙ্গে চেয়ারে বসা নিয়ে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে মোবারক হোসেন ক্ষিপ্ত হয়ে মোফাজ্জলকে কিল-ঘুষি দিলে মাটিতে লুটিয়ে পড়ে সে। পরে তাকে উদ্ধার করে গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

গৌরীপুর থানার ওসি সুমন চন্দ্র রায় কালবেলাকে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এই ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি অভিযুক্ত মোবারককে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

কালবেলা/এসআই
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রাম্পের সঙ্গে সম্পর্ক, তদন্তের মুখে ফিফা সভাপতি ইনফান্তিনো

রয়টার্স/ইপসসের জরিপ / ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের ব্যাখ্যায় সন্তুষ্ট নন অধিকাংশ মার্কিন নাগরিক

দেশে খাদ্যশস্যের পর্যাপ্ত মজুত, জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত সরকার

বিক্ষোভে এআই নজরদারি, মোদি সরকারের বিরুদ্ধে আদালতে মামলা

মাতামুহুরীতে বন্যাদুর্গত মানুষের পাশে সেনাবাহিনী

জনগণের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার: আবদুল আউয়াল মিন্টু

রাবিপ্রবি ছাত্রদলের ৩ যুগ্ম আহ্বায়ক বহিষ্কার, সদস্য সচিবের পদ স্থগিত

কালবেলার অনুসন্ধানে বদলে গেল বিউটি রানীর ভিডিও বিতর্ক, তদন্ত থেকেও সরে এলো শিক্ষা বিভাগ

জুলাইয়ে সম্মিলিত চেতনা দেশের রাজনৈতিক ইতিহাসে এক মূল্যবান সম্পদ: রিজভী

কাউন্সিলর একরামুল হত্যা, সেনাবাহিনীর কাস্টডিতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

১০

৪৫ দিন পর আজ খুলছে আদ্-দ্বীন হাসপাতাল, মিলবে সব ধরনের চিকিৎসাসেবা 

১১

ছাত্রলীগ করলেই মারধর গ্রহণযোগ্য নয়: অধ্যাপক মামুন

১২

ইনকিলাব মঞ্চের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা, জায়গা পেলেন ওসমান হাদিও

১৩

পলিথিনের ব্যবহার বন্ধে জনসচেতনতা ও আইনের কঠোর প্রয়োগ জরুরি: পরিবেশ প্রতিমন্ত্রী

১৪

জয়পুরহাটে সৎ মাকে হত্যায় ৩ জনের যাবজ্জীবন

১৫

ঠাকুরগাঁও জেলা ছাত্রদলের আংশিক নতুন কমিটি ঘোষণা

১৬

‘আন্তর্জাতিক ক্রিকেটে সব রেকর্ড চুরমার করবে সূর্যবংশী’

১৭

ভোলায় সাপের কামড়ে জেলের মৃত্যু

১৮

বাধ্যতামূলক অবসরে যাওয়া ’১৮ সালের সেই ৩২ ডিসি কারা

১৯

কাভানের বুটে তিন দেশের পতাকা, বাংলাদেশ ছাড়া বাকি দুই দেশ কারা?

২০
X