ফরিদপুর প্রতিনিধি
প্রকাশ : ১৮ এপ্রিল ২০২৪, ০৭:০৪ পিএম
অনলাইন সংস্করণ

ফরিদপুরে ভয়াবহ আগুন, ১২টি দোকান পুড়ে ছাই

ফরিদপুরের সালথায় ভয়াবহ আগুনে ১২টি দোকান পুড়ে ছাই। ছবি : কালবেলা
ফরিদপুরের সালথায় ভয়াবহ আগুনে ১২টি দোকান পুড়ে ছাই। ছবি : কালবেলা

ফরিদপুরের সালথায় ভয়াবহ আগুনে ১২টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। তবে এতে কেউ হতাহত হয়নি। বুধবার (১৭ এপ্রিল) দিনগত রাত ২টার দিকে উপজেলার মাঝারদিয়া বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক ২০-২৫ লাখ টাকা।

খবর পেয়ে সালথা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট, নগরকান্দা থেকে একটি ইউনিট ও সালথা থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে রাত সাড়ে ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

স্থানীয় ব্যবসায়ী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, বাজারের মো. ইসরাফিল শেখের মুদি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। পরে আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। তবে আগুন লাগার সঠিক কারণ জানা যায়নি। সবার ধারণা মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে।

ক্ষতিগ্রস্তরা হলেন ইসরাফিল শেখ (৫০), হাবিব মাতুব্বর (৪৫), শফিক ফকির (৩৫), নিজাম খাঁ (৩৫), আরিফ মোল্যা (৪৫), মহিদুল শেখ (৪০), বজলু মাতুব্বর (৫০) ও রেজাউল মাতুব্বর (৪৫)।

উপজেলা নির্বাহী অফিসার মো. আনিচুর রহমান বালী কালবেলাকে বলেন, মাঝারদিয়া বাজারে অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া দোকানঘরসমূহ পরিদর্শন করা হয়েছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সম্পর্কে তথ্য সংগ্রহ করেছি। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের সহায়তার আশ্বাস দেওয়া হয়েছে।

কালবেলা/এসওআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ককরোচ জনতা পার্টির ‘চলো সংসদ’ কর্মসূচিতে পুলিশের টিয়ার গ্যাস ও লাঠিচার্জ

শেরপুরে বন্যা পরিস্থিতির অবনতি

ফ্যামিলি কার্ডের সুষ্ঠু বণ্টনে তথ্য যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তা বরখাস্ত

জয়ের আশা, ফিরবে পারিবারিক সিনেমা

ট্রেনার্স কনফারেন্সের মিডিয়া পার্টনার বৈশাখী টিভি

রিজার্ভে বাড়ছে চাপ  / জ্বালানি আমদানিতে প্রায় দুই বিলিয়ন ডলার ব্যয়: জ্বালানিমন্ত্রী

প্রিয় দল হারলে মন ভালো করার ৬ উপায়

নাটকে ফেরার আভাস দিলেন মিম

সাইফুজ্জামানের বাসায় দ্বিতীয় দিনের মতো অভিযানে দুদক

১০

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ফ্যামিলি কার্ড সম্প্রসারণ পরিকল্পনা নিয়ে বৈঠক

১১

কাপ্তাই হ্রদ থেকে বিএনপি নেতার মরদেহ উদ্ধার

১২

বক্স অফিসে ঝড় তুলেছে ‘দ্য ওডিসি’

১৩

সিলেটে হাম ও নিউমোনিয়ায় আরও ৩ শিশুর মৃত্যু

১৪

মশা নিধনে দেশীয় উদ্ভাবনকে গুরুত্ব দেওয়ার আহ্বান স্থানীয় সরকারমন্ত্রীর

১৫

হারের পরও ‘উদযাপনের’ ছুটি ঘোষণা! ট্রলের মুখে আর্জেন্টিনার প্রেসিডেন্ট

১৬

জামায়াত নেতার ব্যক্তিগত গাড়িচালকের মরদেহ মিলল মাছের ঘেরে

১৭

‘আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে’

১৮

যুক্তরাষ্ট্র সফর শেষে ইরান যাচ্ছেন ইরাকের প্রধানমন্ত্রী 

১৯

আর্জেন্টিনা হেরে যাওয়ায় কুষ্টিয়ায় সমর্থকের আত্মহত্যা

২০
X