ধুনট (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ : ১৮ এপ্রিল ২০২৪, ০৭:০২ পিএম
অনলাইন সংস্করণ

বেড়াতে আসা নবদম্পতির থেকে ছাত্রদল নেতার স্বর্ণালংকার ছিনতাই

অভিযুক্ত ছাত্রদল নেতা আব্দুল হালিম। ছবি : সংগৃহীত
অভিযুক্ত ছাত্রদল নেতা আব্দুল হালিম। ছবি : সংগৃহীত

বগুড়ার ধুনটে যমুনার তীরে বেড়ানোর সময় আশিক-শিলা নামে এক নবদম্পতিকে মারধর করে স্বর্ণালংকার ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় ছাত্রদলের কর্মীসহ ৫ যুবকের বিরুদ্ধে।

এ ঘটনায় নববধূ শিলা খাতুন বাদী হয়ে ছিনতাইকারীদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। ভুক্তভোগী নবদম্পতি উপজেলার ভাণ্ডারবাড়ি ইউনিয়নের বানিয়াজান গ্রামের বাসিন্দা।

অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার যমুনা নদীর বানিয়াজান স্পার (বাঁধ) এলাকা ভ্রমণ পিপাসুদের জন্য বিনোদন কেন্দ্রে পরিণত হয়েছে। প্রতিদিন বিকেলে অসংখ্য দর্শনার্থী ওই বাঁধ এলাকায় পরিবার পরিজন নিয়ে বেড়াতে আসেন। অনেকে আবার যমুনা নদীর বুকে নৌকা ভ্রমণে মেতে ওঠেন।

বুধবার (১৭ এপ্রিল) বিকেল ৪টার দিকে নবদম্পতি আশিক ও শিলা আত্মীয়স্বজন নিয়ে বানিয়াজান স্পার এলাকায় বাঁধে বেড়াতে যান। এ সময় একই এলাকার শিমুলবাড়ি গ্রামের মোন্নাত আলীর ছেলে ছাত্রদলের কর্মী আব্দুল হালিম ও তার চার সহযোগী আশিক-শিলা দম্পতিকে উত্যক্ত করতে থাকে। তখন আশিক তাদের উত্যক্তের প্রতিবাদ করে। এতে ক্ষুব্ধ হয়ে আব্দুল হালিম ও তার সহযোগীরা আশিক ও শিলা দম্পতিকে মারধরে করে তাদের কাছ থেকে প্রায় এক ভরি ওজনের স্বর্ণালংকার ছিনিয়ে নিয়েছে।

এ ঘটনায় নববধূ শিলা খাতুন বাদী হয়ে বুধবার রাতে আব্দুল হালিম ও তার চার সহযোগীর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। ঘটনার পর থেকে আব্দুল আলিম ও তার সহযোগীরা পলাতক থাকায় এ বিষয়ে তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

স্থানীয় সূত্রে জানা যায়, ছাত্রদল নেতা আব্দুল হালিম এর আগেও কয়েকবার ছিনতাই করেছে। সে স্থানীয় ছাত্রদলের রাজনীতির সঙ্গে জড়িত। বানিয়াজান স্পারে ঘুরতে আসা মানুষকে বিপদে ফেলে ছিনতাই করে সে।

ধুনট থানার ওসি সৈকত হাসান জানান, এক দম্পতির কাছ থেকে স্বর্ণালংকার ছিনতাইয়ের অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা গ্রহণের জন্য এক পুলিশ কর্মকর্তাকে (এসআই) দায়িত্ব দেওয়া হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছুরিকাঘাতে শিবির নেতাকে হত্যা, যুবদলের মুকুল বহিষ্কার

দেশের নারী উদ্যোক্তা আন্দোলনের অগ্রদূত সেলিমা আহমাদ

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

১০

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

১১

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

১২

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

১৩

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

১৪

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

১৫

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

১৬

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

১৭

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

১৮

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১৯

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

২০
X