মাদারীপুর প্রতিনিধি
প্রকাশ : ১১ জুন ২০২৩, ০৪:৩৪ এএম
অনলাইন সংস্করণ

সেলুন ব্যবসায়ীকে বাড়ি থেকে উঠিয়ে নিল ছাত্রলীগ নেতা, অতঃপর...

ডাসার উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি সৈয়দ শাহনেওয়াজ হোসেন লিংকন। ছবি : সংগৃহীত
ডাসার উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি সৈয়দ শাহনেওয়াজ হোসেন লিংকন। ছবি : সংগৃহীত

মাদারীপুরের ডাসারে সুদের টাকা আদায় করতে উত্তম শীল (৪০) নামের এক সেলুন ব্যবসায়ীকে রাতভর নির্যাতনের অভিযোগ উঠেছে ডাসার উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি সৈয়দ শাহনেওয়াজ হোসেন লিংকনের বিরুদ্ধে।

স্থানীয় ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে, শুক্রবার (৯ জুন) রাতে সুদের টাকা আদায় করতে সৈয়দ শাহনেওয়াজ হোসেন লিংকনের নেতৃত্বে চার থেকে পাঁচজন মিলে উত্তম শীল নামে এক সেলুন ব্যবসায়ীকে বাড়ি থেকে তুলে নিয়ে যায়। তাকে অজ্ঞাতস্থানে রেখে সুদের টাকা আদায় করতে রাতভর নির্যাতন করে তারা। পরে সুদের টাকা আদায় করতে তার দোকানের চাবি রেখে দোকানের মালামাল বিক্রি করে দেওয়ার হুমকি দেয়।

ওই ঘটনার পর ভুক্তভোগী অভিযোগ দিলে দুজনকে আটক করে থানা পুলিশ। আটকরা হলেন, মোকলেস হোসেন (৩৬) ও শফিকুল (৩২)। ঘটনার পর থেকে অভিযুক্ত ছাত্রলীগ নেতা পলাতক।।

ভুক্তভোগী উত্তম শীলের স্ত্রী অপু শীল বলেন, আমার স্বামী ডাসার বায়তুল নূর মসজিদ মার্কেটে দোকান করে। প্রায়ই কিছু লোকজন বাড়িতে আসতো। গতকাল রাতে তাকে ধরে নিয়ে গিয়ে সুদের টাকার জন্য নির্যাতন করেন সৈয়দ শাহনেওয়াজ লিংকনসহ চার থেকে পাঁচজন। আমার স্বামীকে সকালে খোঁজ করতে তাদের বাড়িতে গেলে গালিগালাজ করে এবং আমার স্বামীকে চড়-থাপ্পড় মেরে বলে টাকা না দিতে পারলে তোর দোকানের চাবি রেখে দিলাম। সবকিছু বিক্রি করে দিব, বিকেলে তোদের বিরুদ্ধে মামলা করবো।

তিনি আরও বলেন, এ পর্যন্ত মাসিক সুদ নিয়েছে। এখন তাদের সুদের যে হিসেব দিয়েছে তা পরিশোধ কিভাবে করবো। আমার স্বামী যা ইনকাম করে বাড়িতেও কিছু দিতে পারে না। সুদের টাকা পরিশোধ করতে করতে আজ নিঃস্ব। প্রায়ই সুদ কারবারিরা বাড়িতে দলবেঁধে এসে তাগাদা দেয়। আমরা গরীব মানুষ। কোথায় যাব। আমদের মরণ ছাড়া কোন উপায় নেই। আমি সুদ ব্যবসায়ীদের বিচার চাই।

এ বিষয়ে ডাসার থানার ওসি মো. হাসানুজ্জামান বলেন, এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফকিরহাটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ

কর্মস্থল ঢাকায়, বেতন শান্তিগঞ্জে: ‘কর্তৃপক্ষের’ কলমের খোঁচায় সেবা বঞ্চিত রোগীরা

ভাইরাসের আক্রমণে ক্ষেতেই পচছে আখ, লোকসানের শঙ্কায় টাঙ্গাইলের কৃষক

অনিয়মের অভিযোগে সড়ক নির্মাণের কাজ বন্ধ করে দিলেন এলাকাবাসী

বাবার অসুস্থতার কথা বলে ৭ বছরের শিশুকে অপহরণ, চাচাসহ গ্রেপ্তার ৩

আমরা চলছিলাম মদিনার দিকে, হঠাৎ দেখি কাফেলা যাচ্ছে আমেরিকার দিকে: মুফতি ফয়জুল করিম

হাতিয়ায় অস্বাভাবিক জোয়ারে ক্ষতিগ্রস্ত ৮০০ মিটার বেড়িবাঁধ, আতঙ্কে উপকূলবাসী

নির্মাণের এক মাস না যেতেই সড়কে গর্ত, নিম্নমানের কাজের অভিযোগ

নাচোলে টিসিবির গুদামে আগুন, নেভাতে গিয়ে ভ্যানচালকের মৃত্যু

মসজিদে নামাজরত ছোট ভাইকে কুপিয়ে হত্যা: এক মাস পর নোয়াখালী থেকে গ্রেপ্তার বড় ভাই

১০

প্রবাসীরা চাইলে বাড়ি পাহারায় মিলবে আনসার সদস্য: সিলেটের ডিসি

১১

সিলেটে অভিযানে তিন হাসপাতালে জরিমানা, একটি সিলগালা

১২

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

১৩

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

১৪

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

১৫

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

১৬

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

১৭

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

১৮

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

১৯

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

২০
X