কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৭ জুলাই ২০২৩, ১১:২৯ এএম
অনলাইন সংস্করণ

প্রবাসী নারীর আপত্তিকর ভিডিও ধারণ, গ্রেপ্তার ২

এপিবিএন সদস্যদের মাঝে গ্রেপ্তার সাকিব খান ও খলিল বেপারী। ছবি : কালবেলা
এপিবিএন সদস্যদের মাঝে গ্রেপ্তার সাকিব খান ও খলিল বেপারী। ছবি : কালবেলা

প্রবাসী নারীর সঙ্গে প্রেমের সম্পর্ক করে মোবাইল ফোনে আপত্তিকর ভিডিও ধারণ করে অর্থ দাবির ঘটনায় দুই প্রতারককে গ্রেপ্তার করেছে বরিশাল ১০ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সাইবার ক্রাইম টিমের সদস্যরা।

রোববার (১৬ জুলাই) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন এপিবিএনের কমান্ডিং অফিসার (অতিরিক্ত ডিআইজি) মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন ভূঁইয়া। গ্রেপ্তাররা হলেন বরিশালের মাধবপাশা গ্রামের সাকিব খান (২৪) ও একই গ্রামের খলিল বেপারী (৩৫)।

ভুক্তভোগী নারীর বরাত দিয়ে তিনি জানান, মাধবপাশা গ্রামের বাসিন্দা প্রবাসী ওই নারীর সঙ্গে তার স্বামীর পারিবারিক কলহ চলে আসছিল। স্বামীর সঙ্গে সম্পর্ক উন্নয়নে মাধবপাশা গ্রামের মৃত লিটন খানের ছেলে সাকিব খানের সহায়তা চান ওই নারী। একপর্যায়ে ওই নারীর সরলতার সুযোগে তার সঙ্গে প্রেমের সম্পর্ক করে তোলেন সাকিব। এরপর তারা প্রায়ই ইমোসহ স্যোশাল মিডিয়ায় ভিডিও কল দিয়ে কথা বলতেন। একপর্যায়ে অসহায় ওই নারীকে প্রতারণার ফাঁদে ফেলে ভিডিও কল করে তার বেশকিছু আপত্তিকর ভিডিও ধারণ করেন। পরে ওই ভিডিও সাকিব তার বন্ধু খলিল বেপারীকে সরবরাহ করেন এবং তাদের যৌথ পরিকল্পনায় প্রবাসী নারীর ইমো নম্বরে পাঠিয়ে এক লাখ টাকা চাঁদা দাবি করা হয়। পরে তাদের এই অপকর্মে স্থানীয় রুবেল নামের আরও এক যুবক সম্পৃক্ত হন। পরে তারা ধাপে ধাপে ভুক্তভোগী ওই নারীর কাছে তিন লাখ টাকা দাবি করেন।

মোয়াজ্জেম হোসেন ভূঁইয়া আরও জানান, প্রবাসী ওই নারী ব্ল্যাকমেইলের শিকার হচ্ছেন বুঝে বরিশালে অবস্থানরত তার ভগ্নিপতি সোলাইমানের মাধ্যমে বিমানবন্দর থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগটি বরিশাল ১০ এপিবিএন শুক্রবার (১৪ জুলাই) হাতে পেয়ে তদন্ত শুরু করেন। একপর্যায়ে তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযুক্তদের অবস্থান শনাক্ত করে প্রতারক সাকিব ও খলিলকে গ্রেপ্তার করেন। তাদের অপর সহযোগী রুবেল পলাতক রয়েছেন। গ্রেপ্তারদের শনিবার (১৫ জুলাই) রাতে বিমানবন্দর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে ‘গুজবে বিভ্রান্ত না হওয়ার’ আহ্বান মির্জা ফখরুলের

বৈরী আবহাওয়া উপেক্ষা করে দিনাজপুরে রথযাত্রায় হাজারো ভক্তের ঢল

সিকৃবির কৃষি অর্থনীতি ও ব্যবসায় শিক্ষা অনুষদে ছাত্র সমিতির নতুন কমিটি 

২৩তম কমনওয়েলথ গেমস উদ্বোধন / টেকসই পৃথিবী গড়ার আহ্বান রাজা চার্লসের

মেহেদির রং না মুছতেই প্রাণ গেল যুবকের

জনগণের পালস বুঝতে ব্যর্থ হয়েছে সরকার: চরমোনাই পীর

মোহাম্মদপুরে পুলিশ কর্মকর্তাকে ছুরিকাঘাত

বিয়ের ৩ দিন পর প্রাণ গেল যুবকের

ময়নাতদন্তের ফল প্রকাশ / লন্ডনে অতিরিক্ত মাদক ও অ্যালকোহল সেবনে সৌদি যুবরাজের মৃত্যু

আগামী ২৪ ঘণ্টায় ভারী বৃষ্টি হতে পারে দেশের যেসব স্থানে

১০

ময়মনসিংহে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ

১১

বাবা হচ্ছেন ১৯ বছর বয়সী ব্রাজিল তারকা এনদ্রিক

১২

এবার পশ্চিম তীরে কঠোর পদক্ষেপের ঘোষণা নেতানিয়াহুর

১৩

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ছাত্রদলের দুদিনের কর্মসূচি ঘোষণা

১৪

‘জীবনে আর কোনোদিন মাদক ব্যবসা করব না’

১৫

ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি বসতি স্থাপনকারীদের গুলি

১৬

জামায়াত ফেরেশতাদের দল নয়, আমরাও মানুষ: ডা. শফিকুর রহমান

১৭

দেশের প্রথম মাইগ্রেশন ফিল্ম ফেস্টিভ্যালে ‘বৈদেশ’

১৮

সাংহাই পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে যোগ দিলেন আব্বাস আরাঘচি

১৯

জলাবদ্ধতায় পরীক্ষা: কুমিল্লা সরকারি মহিলা কলেজের ৭ শিক্ষক বদলি

২০
X