বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১১ জুন ২০২৩, ০৭:০২ এএম
অনলাইন সংস্করণ

গাজীপুরের মেয়র জায়েদার ৩০০ কর্মী-সমর্থক এখনও আটক

নির্বাচনী প্রচারণায় জায়েদা খাতুন। পুরনো ছবি
নির্বাচনী প্রচারণায় জায়েদা খাতুন। পুরনো ছবি

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে বিজয়ী মেয়র জায়েদা খাতুনের প্রায় ৩০০ জন কর্মী-সমর্থক এখনও বিভিন্ন জায়গায় আটক বলে জানিয়েছেন তার প্রধান নির্বাচনী এজেন্ট ও সাবেক মেয়র জাহাঙ্গীর আলম। তিনি জানান, এ পর্যন্ত প্রায় ৪ হাজার ৭০০ জনের মুক্তি মিলেছে।

শনিবার (১০ জুন) সকালে নগরের ছয়দানা এলাকার নিজ বাসভবন প্রাঙ্গণে নগরের পূবাইল ও কাউলতিয়াসহ বিভিন্ন এলাকা থেকে আগত ও সমবেত লোকজনের উদ্দেশে এসব কথা বলেন সাবেক মেয়র জাহাঙ্গীর।

বিজয়ী মেয়র জায়েদা খাতুনের প্রধান নির্বাচনী এজেন্ট জাহাঙ্গীর আলম বলেন, এই ভোটটা আনন্দের ছিল না, কষ্টের ছিল। একটা আদর্শের জায়গায় ছিল। আপন মানুষ কিভাবে পর হয়ে যায়, তা এই সিটি নির্বাচন দেখলেই আপনারা বুঝবেন। মিথ্যা কিভাবে সত্য হয়, আর সত্য কিভাবে ধ্বংস করে দেয়, তা এই গাজীপুরে প্রতিষ্ঠিত হয়েছে। এই শহরের ১২ লাখ মানুষকে যারা মানুষ মনে করেনি, যারা মনে করেছিল সিল মেরে ক্ষমতায় বসে মানুষকে চুষে খাবে, তাদের বিরুদ্ধে এই নির্বাচন একটা প্রতিবাদ হয়েছে।

এই শহর আপনাদের আমাদের সকলের শহর জানিয়ে তিনি বলেন, যারা আমাদের লোকদেরকে ধরিয়েছে, হয়রানি করেছে, গ্রেপ্তার করিয়েছে বা আমাদের লোকদের বাড়িতে পুলিশ পাঠিয়েছে সেই সব নেতাদের ছাড় দেওয়া যাবে না। কারণ শহরের মালিক জনগণ, পুলিশ নয়। লোকদের ধরে গাড়ি পোড়ার মামলা দিবে, বিস্ফোরক মামলা দিবে, এটা কোন সভ্য সমাজে হয় না। যারা এসব করিয়েছে তাদের কোনোভাবে ছাড় দেয়া যাবে না। অপরাধীদের ছাড় দিলে ভবিষ্যত বংশধররা ক্ষতিগ্রস্ত হবে। মাস্তান, মিথ্যাবাদী, প্রতারক, ভণ্ড রাজনৈতিক থেকে আমরা মুক্তি পেয়েছি। আমরা মানুষকেও মুক্ত করে দেব।

জাহাঙ্গীর আলম আরও বলেন, আমাদের কিছু লোক এখনো জেলখানায় রয়েছে। আমি মনে করি এই সপ্তাহে তারা মুক্ত হয়ে যাবে। আমাদের প্রায় পাঁচ হাজারের মতো মানুষকে ২৫ তারিখের ভোট পর্যন্ত বিভিন্ন জায়গায় নিয়ে আটকে রাখা হয়েছিল। এখন পর্যন্ত চার হাজার ৭০০ জনের মতো মুক্ত হয়েছে। এখনো ৩০০ জনের মতো আটক আছে। তাদেরকে আগামী সপ্তাহের মধ্যে মুক্ত করবো। আমরা বিজয় মিছিল করিনি। আমাদের লোকজনকে জেলে রেখে আমরা যদি বিজয় মিছিল করি তাহলে তারা কষ্ট পাবে। এ ছাড়া আমরা বিজয় মিছিল করলে আবার অনেকে লজ্জিত হবে। লজ্জায় ফেলতে চাইনি। আমরা সমাজের সবাইকে নিয়ে চলতে চাই। তবে যারা বাটপার, ধোঁকাবাজ, ক্ষতিকারক তাদেরকে দরকার নেই।

সাবেক মেয়র বলেন, আপনারা বিশ্বাস করে আমার মাকে মেয়র নির্বাচিত করেছেন। আপনাদের যা প্রয়োজন মায়ের সঙ্গে মিলে পরামর্শ করে সেগুলোর সমাধান করে দেবো।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১০

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১১

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১২

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১৩

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৪

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

১৫

বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে অভিযাত্রিক ফাউন্ডেশনের খাদ্য সহায়তা

১৬

স্কালোনির পর আর্জেন্টিনার কোচ হতে পারেন যারা, আলোচনায় ৪ নাম

১৭

পাঁচ তারকা বিচারক নিয়ে শুরু হচ্ছে ‘ভয়েজ অব বাংলাদেশ’

১৮

টুঙ্গিপাড়ার পাশে সমাবেশ করে গেলেন হাসনাতরা

১৯

রাহুলকে কোথায় নেওয়া হয়েছে জানাচ্ছে না দিল্লি পুলিশ: কংগ্রেস

২০
X