সিলেট ব্যুরো
প্রকাশ : ০১ নভেম্বর ২০২৫, ০৬:০৮ পিএম
অনলাইন সংস্করণ

বাসদের ২২ নেতাকর্মী আটক

বাসদের নেতাকর্মীদের আটক করে নিয়ে যায় পুলিশ। ছবি : কালবেলা
বাসদের নেতাকর্মীদের আটক করে নিয়ে যায় পুলিশ। ছবি : কালবেলা

ব্যাটারিচালিত অটোরিকশা শ্রমিকদের আন্দোলনকে কেন্দ্র করে মিছিলের প্রস্তুতিকালে বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (বাসদ) সিলেট কার্যালয় ঘেরাও করে ২২ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। এ ছাড়া পুলিশ বাসদের অফিস ঘিরে সতর্ক অবস্থানে রয়েছে।

শনিবার (১ নভেম্বর) দুপুরে সিলেট নগরীর আম্বরখানাস্থ বাসদ কার্যালয় থেকে তাদের আটক করা হয়েছে।

আটকের বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (উত্তর ও মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম। তিনি বলেন, পুলিশ জানতে পারে আটককৃতরা মিছিল দেওয়ার জন্য জড়ো হচ্ছিল। পরে অভিযান চালিয়ে পুলিশ তাদের আটক করে। যাচাইবাছাই করে ব্যবস্থা নেওয়া হবে।

বাসদ সিলেট জেলা সভাপতি আবু জাফর বলেন, ব্যাটারিচালিত অটোরিকশার ওপর নিষেধাজ্ঞা তুলে নেওয়াসহ বিভিন্ন দাবিতে আজ নগরের চৌহাট্টা থেকে আমাদের পূর্বঘোষিত ‘ভুখা মিছিল’ কর্মসূচি ছিল। কিন্তু শুক্রবার রাতে পুলিশ এ কর্মসূচিতে নিষেধাজ্ঞা দেয়। এরপর আমরা কর্মসূচি স্থগিত করি। কিন্তু রাতে নিষেধাজ্ঞা দেওয়ায় আমরা সব শ্রমিককে বিষয়টি অবহিত করতে পারিনি। তাই আজ সকালে শহীদ মিনার এলাকায় কয়েকজন জড়ো হন।

তিনি আরও বলেন, কার্যালয়ে আমাদের নিয়মিত পাঠচক্র চলছিল। সেখানে আচমকা অভিযান চালিয়ে পুরো অফিস ঘেরাও করে ২২ নেতাকর্মীকে ধরে যায় পুলিশ।

এর আগে ব্যাটারিচালিত অটোরিকশা শ্রমিকদের আন্দোলনকে কেন্দ্র করে শুক্রবার মধ্যরাতে নগরীর আখালিয়া কালীবাড়ি এলাকার বাসা থেকে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি-সিপিবি সিলেটের সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন সুমনকে আটক করে পুলিশ।

আরও পড়ুন : ভোলায় বিএনপি-বিজেপি পাল্টাপাল্টি শোডাউন, বিজেপি অফিস ভাঙচুর

এদিকে, বাসদ সিলেট জেলার সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান সম্পাদকমন্ডলীর সদস্য আনোয়ার হোসেন সুমনকে পুরোনো দুটি মামলায় গ্রেপ্তার দেখানো হবে বলে জানান সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (উত্তর ও মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম। তিনি জানান, মহানগরীতে ব্যাটারিচালিত অটোরিকশা চালকদের আন্দোলনের নামে উসকানিমূলক কর্মকাণ্ড এবং সিলেট সিটি করপোরেশনের গেট ও সিএনজি অটোরিকশা ভাঙচুরের ঘটনায় সুমনের সম্পৃক্ততা পাওয়া গেছে। এ কারণেই তাকে আটক করা হয়েছে। দ্রুত বিচার আইনের এ দুটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে আদালতে প্রেরণ করা হবে। পুলিশ তাকে আদালতে তুলে রিমান্ডের আবেদন করবে।

গত মঙ্গলবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত নগরের চৌহাট্টা-জিন্দাবাজার সড়ক অবরোধ করে আন্দোলন করেন ব্যাটারিচালিত অটোরিকশা চালকরা। এতে আনোয়ার হোসেন সুমনসহ কয়েকজন রাজনীতিক অংশ নেন। ওই দিন, ব্যাটারিচালিত অটোরিকশা চলাচলের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারসহ ১১ দফা দাবি জানিয়ে আগামীকাল রোববার পর্যন্ত সময় বেঁধে দিয়ে আন্দোলন স্থগিত করেন শ্রমিকেরা। ওই আলটিমেটাম শেষ হওয়ার এক দিন আগে সিপিবির সুমন ও বাসদের ২২ নেতাকর্মীকে আটক করে পুলিশ।

শুক্রবার সন্ধ্যায় সংবাদ সম্মেলন করে মহানগর পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুস চৌধুরী অভিযোগ করেছেন, ব্যাটারিচালিত অটোরিকশা শ্রমিকদের আন্দোলনে তৃতীয় পক্ষ ইন্ধন দিচ্ছে। পাল্টাপাল্টি কর্মসূচিতে সংঘাতের আশঙ্কায় ব্যাটারিচালিত অটোরিকশা শ্রমিকদের রোববারের কর্মসূচি পালনের অনুমতি দেওয়া হয়নি।

উল্লেখ্যে, গত সেপ্টেম্বরের শেষ দিক থেকে সিলেট মহানগরীতে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল বন্ধে অভিযান শুরু করে পুলিশ। সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরীর উদ্যোগে পরিচালিত এ অভিযানে বহু ব্যাটারিচালিত অটোরিকশা জব্দ ও একাধিক চার্জিং পয়েন্টের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এরপর থেকে নগরে ব্যাটারিচালিত অটোরিকশা চলতে দেওয়া হচ্ছে না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বন্ধুদের ঈদে জমানো টাকায় আর্জেন্টিনার পতাকায় সেজেছে গোটা লঞ্চঘাট

যেসব জেলায় ৬০ কিমি বেগে বজ্রবৃষ্টির শঙ্কা

অবশেষে পঞ্চগড় সীমান্ত থেকে ১০ জনকে ফেরত নিলো বিএসএফ

ময়মনসিংহে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

১১ জেলার সীমান্তে বিজিবির সঙ্গে আনসার মোতায়েন

দেশের বাজারে কত দামে স্বর্ণ ও রুপা বিক্রি হচ্ছে

ইরানের সঙ্গে পরমাণু চুক্তি খুব কাছে : ট্রাম্প

দুই ভূমি অফিসে হঠাৎ হাজির প্রতিমন্ত্রী, দেখতে পেলেন নানা অনিয়ম

৪৮ ঘণ্টা পর শূন্যরেখা থেকে ১১ জনকে সরিয়ে নিলো বিএসএফ

বড় ভাইকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল ছোট ভাইয়ের

১০

জাবিতে নতুন দুই উপ-উপাচার্যের যোগদান

১১

হামে শিশু মৃত্যু / ড. ইউনূসসহ পাঁচজনের বিরুদ্ধে মামলার আবেদন

১২

বিশ্ব খাদ্য নিরাপত্তা দিবস পালন করল বাংলাদেশ ইউনিভার্সিটি অব হেলথ সায়েন্সেস

১৩

হোটেলে সাবেক ইউপি সদস্যের মরদেহ, সেই নারী পুলিশ হেফাজতে

১৪

আরেক দফায় ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান

১৫

যে কারণে রোগী প্রতিদিন হাসে, কিন্তু আনন্দ পায় না

১৬

ডলারকে আমি চিনি : রামিসার বাবা

১৭

ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপ জিতবে মরক্কো: মামদানি

১৮

মালদ্বীপ-বাংলাদেশ ম্যাচে উত্তেজনা, শেষ মুহূর্তে সংঘর্ষ ১-১ গোলে ড্র

১৯

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির পরিচালক হলেন সিসিক প্রশাসক

২০
X