নওগাঁ প্রতিনিধি
প্রকাশ : ২৩ এপ্রিল ২০২৪, ০৭:৫২ পিএম
অনলাইন সংস্করণ
ব্রিজের মুখ বন্ধ

হাজার বিঘা জমির পানি নিষ্কাষণে শঙ্কা

ব্রিজের মুখ বন্ধ করে মাটি ভরাট। ছবি : কালবেলা
ব্রিজের মুখ বন্ধ করে মাটি ভরাট। ছবি : কালবেলা

নওগাঁর রাণীনগরে ব্রিজের মুখ বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে ওয়াহেদ (৪৭) নামে এক কৃষকের বিরুদ্ধে। তিনি প্রভাবশালীদের ছত্রছায়ায় পুরো ব্রিজের মুখ বন্ধ করে দিয়েছেন বলে স্থানীয়দের অভিযোগ। ফলে ওই এলাকার কয়েকটি গ্রামের ফসলের মাঠের প্রায় এক হাজার বিঘা জমির পানি নিষ্কাশন নিয়ে শঙ্কায় পড়েছেন কৃষকরা।

সরেজমিনে গিয়ে জানা যায়, সলিয়া-তিলাবুদুরী পাকা সড়কের সলিয়া এলাকায় সাধারণ মানুষের চলাচল ও মাঠের পানি নিষ্কাশনের জন্য উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের আওতায় বেশ কয়েক বছর আগে ত্রাণের একটি ব্রিজ নির্মাণ করা হয়। সেই থেকে ওই এলাকার মানুষ ও যানবাহন ব্রিজের ওপর দিয়ে চলাচল করে আসছে। আর ব্রিজটি থাকার ফলে বর্ষার মৌসুমে সলিয়া, দৈউলা, মানিকাহার, পানলাসহ কয়েকটি ফসলের মাঠের পানি ওই ব্রিজ দিয়ে নিষ্কাশন হতো। কিন্তু এরই মধ্যে হটাৎ করে কিছুদিন আগে সলিয়া গ্রামের ওয়াহেদ নামে এক ব্যক্তি তার ক্রয়কৃত জমিসহ ব্রিজের মুখে মাটি দিয়ে ভরাট করেন। এতে করে ব্রিজটির উত্তর দিকের মুখ মাটিতে পুরোটাই বন্ধ হয়ে গেছে।

স্থানীয় কৃষকরা জানান, ব্রিজের মুখে মাটি দিয়ে ভরাট করার সময় আমরা ওয়াহেদকে নিষেধ ও বাধা দিলে তিনি কোনো কর্ণপাত না করে জোর করে মাটি ভরাট করেছেন। ফলে এলাকার কয়েকটি ফসলের মাঠের পানি নিষ্কাশন নিয়ে শঙ্কায় পরেছি। বিষয়টি ইউপি চেয়ারম্যান, কৃষি বিভাগসহ বিভিন্ন দপ্তরে জানানোর পরেও কোনো প্রতিকার মেলেনি।

মাটি ভরাট করে ব্রিজের মুখ বন্ধ করে দেওয়ার বিষয়ে জানতে চাইলে ওয়াহেদ গণমাধ্যমকর্মীকে বলেন, আমি গরিব মানুষ, বাড়ি করার জন্য ওই জায়গায় মাটি ভরাট করেছি। প্রয়োজনে পানি নিষ্কাশনের জন্য মাটির নিচ দিয়ে রিং পাইপ দিয়ে দিব।

বড়গাছা ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন বলেন, বিষয়টি জানার পর ওয়াহেদকে বারবার ব্রিজের মুখ থেকে মাটি সরিয়ে ফেলার কথা বললেও তিনি এখন পর্যন্ত মাটি সরিয়ে নেননি।

উপজেলা কৃষি কর্মকর্তা ফারজানা হক বলেন, ব্রিজের মুখ থেকে মাটি সরিয়ে না নিলে বর্ষা মৌসুমে ওই এলাকার কৃষকরা পানি নিষ্কাশন নিয়ে ব্যাপক ক্ষতির মুখে পড়বে। দ্রুত বিষয়টি ইউএনও স্যারকে বলে একটা ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ বিষয়ে রাণীনগর ইউএনও উম্মে তাবাসসুম বলেন, মাটি দিয়ে ব্রিজের মুখ বন্ধ করে দেওয়ার বিষয়ে খবর পেয়েছি। দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিশুর মতোই গাছের চারাকে লালন-পালন করতে হবে: তথ্যমন্ত্রী

ইসরায়েলি সেনা পাহারায় আল আকসা মসজিদে শতাধিক অবৈধ বসতি স্থাপনকারীর অনুপ্রবেশ

কর্ণফুলী টানেলের মেইনটেন্যান্স কাজের জন্য ট্রাফিক ডাইভারসন

‘পুলিশ আর কারও লাঠিয়াল বাহিনী হবে না’

তীব্র গ্যাস ও বিদ্যুৎ সংকটে নরসিংদীর জনজীবন বিপর্যস্ত

হরমুজ প্রণালি পরিচালনা নিয়ে ইরানকে নতুন প্রস্তাব দিল ওমান

সাপ কি মরার পরও কামড়াতে পারে? যা বলছেন বিশেষজ্ঞরা

সাকিব আল হাসানকে টপকে পরীমনির নতুন রেকর্ড

জিওব্যাগেও মিলছে না সুরক্ষা, পায়রার ভাঙনে বিলীন হচ্ছে মির্জাগঞ্জ

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা / রাষ্ট্রপতি পদে থাকার আগে-পরে অভিযোগ থাকলে আইনি ব্যবস্থা

১০

গাজায় নিহতের সংখ্যা বেড়ে ৭৩,৩৩৩

১১

দেশে ৫ ধরনের ক্যানসার বাড়ছে, কারণ কী?

১২

ককটেল বিস্ফোরণে উড়ে গেল প্রবাসীর বাড়ির সেপটিক ট্যাংক

১৩

জনগণের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু: তথ্যমন্ত্রী

১৪

ঘুমের মধ্যে হঠাৎ উপর থেকে পড়ে যাওয়ার অনুভূতি হয় কেন?

১৫

যুক্তরাষ্ট্রকে সরাসরি আলোচনার প্রস্তাব দেওয়ার খবর প্রত্যাখ্যান করল ইরান

১৬

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৩

১৭

আঁচল-অমির ‘আতা গাছে তোতা পাখি’

১৮

সেই ফিলিস্তিনি কিশোরীকে ধন্যবাদ জানালেন স্পেনের প্রধানমন্ত্রী

১৯

সেনাপ্রধানের সঙ্গে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

২০
X