কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ : ১৭ জুলাই ২০২৩, ০৮:২২ পিএম
অনলাইন সংস্করণ

কুমিল্লায় হত্যা মামলায় দুজনের যাবজ্জীবন

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

কুমিল্লায় অটোরিকশাচালক সুমন হত্যার দায়ে দুজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার (১৭ জুলাই) দুপুরে কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ পঞ্চম আদালতের বিচারক জাহাঙ্গীর হোসেন এ রায় দেন।

সাজাপ্রাপ্তরা হলেন- ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার ফরদাবাদ গ্রামের মো. নুরুল ইসলামের ছেলে মো. শরীফ মিয়া এবং দড়িকান্দি গ্রামের আবদুর রহিমের ছেলে আবদুর কাদের জিলানী।

মামলার বিবরণে জানা যায়—২০২০ সালের ৬ মার্চ সন্ধ্যায় মো. ইসমাইলের ছেলে অটোরিকশাচালক সুমন মিয়া (১৯)-এর অটোরিকশা আসামি মো. শরীফ মিয়া ও আব্দুল কাদের জিলানী ভাড়া করে। এ সময় পূর্ব পরিকল্পিতভাবে পরষ্পর যোগসাজশে গলায় ও মুখে গামছা পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করে লাশ গুম করে অটোরিকশা নিয়ে পালিয়ে যায়। পরে ভিকটিম সুমন মিয়া বাড়িতে ফিরে না আসায় অনেক খোঁজাখুঁজির পর ভিকটিমের পিতা বাঞ্ছারামপুর মডেল থানায় জিডি করেন। থানা পুলিশের সহযোগিতায় বাঙ্গরা বাজার থেকে আসামিকে আটক করে। পরে আসামি ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করে এবং জিলানীর দেখানো মতে সুমনের লাশ উদ্ধার করেন বাঙ্গরা বাজার থানা পুলিশ। পরে সুমনের পিতা বাদী হয়ে মো. শরীফ মিয়া (২৫) ও আবদুর কাদের জিলানীকে (২৪) আসামি করে একটি হত্যা মামলা দায়ের করে।

আদালত আসামিদের স্বীকারোক্তিমূলক জবানবন্দি পর্যালোচনাক্রমে আসামি মো. শরীফ মিয়া ও আবদুর কাদের জিলানীর বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় প্রত্যেককে দণ্ডবিধির ৩০২ ধারায় যাবজ্জীবন কারাদণ্ড ও ৩০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ২০১ ধারায় পাঁচ বছরের কারাদণ্ড এবং পাঁচ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড এবং ৩৯৪ ধারায় সাত বছরের কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা অর্থ দণ্ড অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড প্রদান করেন বিজ্ঞ আদালত।

এ রায়ে সন্তোষ প্রকাশ করে রাষ্ট্রপক্ষের আইনজীবী অতিরিক্ত পিপি মো. রফিকুল ইসলাম বলেন, রায়ে রাষ্ট্রপক্ষ ও এজাহারকারী খুশি। আমরা আশা করছি মহামান্য হাইকোর্ট এ রায় বহাল রেখে দ্রুত কার্যকর করবেন।

আসামিপক্ষের বিজ্ঞ কৌশলী বলেন, এ রায়ে আসামি পক্ষ ক্ষুব্ধ। রায়ের কপি হাতে পেলে আমরা উচ্চ আদালতে আপিল করব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধানমন্ডিতে শেখ হাসিনার পরিত্যক্ত বাসভবনে ঝুলছিল যুবকের মরদেহ

প্রশ্নফাঁস বিরোধী আন্দোলন করে হয়েছিলেন নেতা, সেই একই আন্দোলনে হলো পতন

কবে মুখোমুখি ভারত-পাকিস্তান? জানা গেল সূচি

রেজিস্ট্রি অফিসে অস্ত্র হাতে মহড়া, দলিল লেখক গ্রেপ্তার

এনপলি গ্রুপের বার্ষিক পরিবেশক সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত

গণতন্ত্রে জবাবদিহি অনির্দিষ্টকাল এড়িয়ে যাওয়া যায় না: শশী থারুর

বিশ্বকাপের পর নীরব মেসি, তার শেষ ম্যাচ নিয়ে মুখ খুললেন পারেদেস

দেশের ৬২১ শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি বন্ধের নির্দেশ

প্রেমিকের মানসিক নির্যাতন সহ্য করতে না পেরে আত্মহত্যা করেন অথৈ

অপূর্ণ প্রেম নিয়ে মুখ খুললেন শাকিব খান

১০

গোপালগঞ্জে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩ 

১১

বঙ্গভবনে অফিস করবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, থাকবেন স্পিকারের বাসভবনে

১২

মালদ্বীপ পৌঁছেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান

১৩

৫ বছরে ১০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের উদ্যোগ নেওয়া হয়েছে: বিদ্যুৎমন্ত্রী 

১৪

বাকি ২ দাবিও মেনে নেওয়ার আশ্বাস সরকারের, আন্দোলন স্থগিতের আভাস

১৫

আশুলিয়ায় ফিল্মি স্টাইলে পুলিশ-সন্ত্রাসী গোলাগুলি, জিম্মি উদ্ধার

১৬

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ছাদ খসে পড়ছে পলেস্তারা

১৭

দেশে কার্যক্রম শুরু করল ব্রিটিশ ফিনটেক প্রতিষ্ঠান ‘ভল্ট’

১৮

আকিজ এভিয়েশনের বাণিজ্যিক হেলিকপ্টারের পরিষেবা চালু

১৯

২০৩০ বিশ্বকাপে আর্জেন্টিনার জন্য বিশেষ সুবিধা

২০
X