শনিবার, ০৪ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩৩
খানসামা (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ : ২৫ এপ্রিল ২০২৪, ০১:৫৪ পিএম
আপডেট : ২৫ এপ্রিল ২০২৪, ০২:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

দিনাজপুরে ইসতিসকার নামাজ আদায়

দিনাজপুরের খানসামায় ইসতিসকার নামাজ আদায়। ছবি : কালবেলা
দিনাজপুরের খানসামায় ইসতিসকার নামাজ আদায়। ছবি : কালবেলা

তীব্র দাবদাহে জনজীবন দুর্বিষহ হয়ে উঠেছে। ব্যাহত হচ্ছে মানুষের স্বাভাবিক কর্মচঞ্চলতা। বৃষ্টি না হওয়ায়, নষ্ট হচ্ছে ফসল। প্রখর রৌদ্র আর তীব্র গরমে অতিষ্ঠ হয়ে পড়েছে সাধারণ মানুষ। তাই এক পশলা বৃষ্টির জন্য হাহাকার করছে দেশের মানুষ।

এমন সংকটময় মুহূর্তে রহমতের বৃষ্টির প্রত্যাশায় বৃহস্পতিবার (২৫ এপ্রিল) সকাল ১০টায় দিনাজপুরের খানসামা উপজেলায় বাংলা বাজার (বুড়ির বাজার) এলাকায় আঙ্গারপাড়া উচ্চ বিদ্যালয় মাঠে খোলা আকাশের নিচে বিশেষ নামাজ আদায় করেছেন ধর্মপ্রাণ মুসল্লিরা।

এ সময় মুসল্লিরা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে দুই রাকাত নামাজ আদায় করেন। নামাজে ইমামতি ও দোয়া পরিচালনা করেন খানসামা ওলামা পরিষদের সভাপতি মাওলানা মো. আনিছুর রহমান। নামাজের শুরুতে খুতবা পাঠ ও নামাজ শেষে বৃষ্টির প্রত্যাশায় মহান আল্লাহর রহমত কামনা করে বিশেষ মোনাজাত করেন। এতে বিভিন্ন এলাকার মুসল্লিরা অঝোরে চোখের পানি ছেড়ে তওবা ও ক্ষমা প্রার্থনা করেন।

নামাজে আগত মুসল্লিরা বলেন, তীব্র তাপপ্রবাহে সাধারণ মানুষ খুব কষ্টে দিন পার করছে। গরমের তীব্রতায় ঘরে-বাইরে কোথাও শান্তি নেই। সে জন্য আল্লাহর রহমতের আশায় নামাজ আদায় করে বৃষ্টি প্রার্থনা করতে সকলে সমবেত হয়েছে।

খুতবায় ইমাম আনিছুর বলেন, আল্লাহর কাছে এই নামাজের মাধ্যমে বৃষ্টি কামনা করেছি। আল্লাহর রহমতের বৃষ্টি দিয়ে আমাদের জনপদকে শান্ত করে দিতে পারেন এই আশায় আমরা নামাজ আদায় করেছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিসরের বিপক্ষে আত্মঘাতী গোলে সমতায় ফিরল অস্ট্রেলিয়া

আলি খামেনির জানাজায় ইউরোপীয় দেশগুলোকে আমন্ত্রণ জানায়নি ইরান 

পুরো কেপ ভার্দে স্কোয়াডের বাজারমূল্য শুধু আলভারেজেরই অর্ধেক

যুক্তরাজ্যের আর্কাইভে মিলল যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ঘোষণাপত্রের বিরল কপি

খামেনির জানাজার আগে ট্রাম্প-নেতানিয়াহুর ফোনালাপ

আর্জেন্টিনা–কেপ ভার্দে ম্যাচের কয়েক ঘণ্টা আগে বড় সতর্কবার্তা

নিত্যপণ্যের মূল্য নিয়ন্ত্রণে আসছে এআই প্রযুক্তি: সিলেটে বাণিজ্যমন্ত্রী

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে বহনকারী ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, নাকি অন্য কিছু

সিলেটে কালবেলার সাংবাদিককে শ্বাসরোধে হত্যাচেষ্টা, থানায় অভিযোগ

ছাত্রদল নেতা সামির আটকের পরদিন ‘বাড়ি দখলের চেষ্টা’, হামলা-লুটপাটের অভিযোগ

১০

১৯৯০-এর ‘ক্যামেরুন ট্র্যাজেডি’ কি ফেরাবে কেপ ভার্দে?

১১

খুলনায় র‍্যাবের অভিযানে অস্ত্র-গুলি উদ্ধার, জলদস্যু আজহারুল গ্রেপ্তার

১২

তিস্তা সেচ ক্যানেলের পাশে মানুষের কঙ্কাল উদ্ধার, এলাকায় চাঞ্চল্য

১৩

মুক্তিযুদ্ধের সময় আ.লীগ গণমানুষের দল ছিল, পরে স্বৈরাচারী রূপ ধারণ করে: প্রতিমন্ত্রী নূর

১৪

আগামী ৫ দিন কেমন থাকবে, জানাল আবহাওয়া অফিস

১৫

বেঁচে থেকেও ‘মৃত’, নিজেকে জীবিত প্রমাণে দপ্তরে দপ্তরে ঘুরছেন রিকশাচালক

১৬

কেপ-ভার্দে আর্জেন্টিনাকে গোল দিলেই এক বছর ফ্রিতে রোগী দেখবেন চিকিৎসক

১৭

আর্জেন্টিনা-কেপ ভার্দে ম্যাচ কখন, অনলাইনে দেখবেন যেভাবে

১৮

জবি ক্যারিয়ার ক্লাবের এলডিপির ওরিয়েন্টেশনে শতাধিক নতুন সদস্য

১৯

ছাত্রীনিবাসে মিলল পাবিপ্রবি শিক্ষার্থীর মরদেহ, মৃত্যু ঘিরে রহস্য

২০
X