রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ : ২৮ এপ্রিল ২০২৪, ০৮:০০ পিএম
অনলাইন সংস্করণ

টেন্ডার ছাড়াই হাসপাতালের রড বিক্রি করলেন স্বাস্থ্য কর্মকর্তা

কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, রাজবাড়ী। ছবি : কালবেলা
কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, রাজবাড়ী। ছবি : কালবেলা

রাজবাড়ীর কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নির্মাণকাজে বেচে যাওয়া রড-অ্যালুমিনিয়াম ও অক্সিজেন সিলিন্ডারসহ বিভিন্ন সরঞ্জাম বিক্রির অভিযোগ উঠেছে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইসরাত জাহান উম্মনের বিরুদ্ধে।

সরকারি নিয়মনীতি ও প্রাতিষ্ঠানিক বিধিবিধানের তোয়াক্কা না করে টেন্ডার আহ্বান ছাড়া এবং বিনা নিলামে এসব নির্মাণসামগ্রী বিক্রি করেন তিনি।

শুক্রবার (২৬ এপ্রিল) বিকেল ৪টার দিকে এসব জিনিস বিক্রি করা হয়।

জানা গেছে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভবন সম্প্রসারণের কাজে বেচে যাওয়া আনুমানিক প্রায় দুই টন রড ও ১০০ কেজি এলুমিনিয়াম অতিরিক্ত থেকে যায়। অতিরিক্ত থাকা এসব নির্মাণ সামগ্রী ও অক্সিজেন সিলিন্ডার স্বাস্থ্য কমপ্লেক্সের ব্যবস্থাপনা কমিটির বিনা অনুমতিতে ও সরকারি নিয়মনীতি অনুসারে স্থানীয় ও জাতীয় পত্রিকায় উন্মুক্ত দরপত্র আহ্বান ছাড়া এবং বিনা নিলামে বিক্রি করে টাকা আত্মসাৎ করা হয়েছে। রড ৫৪ টাকা কেজি দরে ও এলুমিনিয়াম থাই ১৯০ টাকা কেজি দরে বিক্রি করা হয়।

স্বাস্থ্য কমপ্লেক্সের ফার্মাসিস্ট আখতারুজ্জামানের মাধ্যমে এসব সামগ্রী কিনেছেন তফাদিয়া গ্রামের ভাঙারি ব্যবসায়ী রমজান আলী শেখ। এসব মালামাল কালুখালী রেল স্টেশনের পাশে লিটন ভাঙারি দোকানে মজুত রাখা হয়। হাসপাতালের ফার্মাসিস্ট আখতারুজ্জামান নির্মাণ সামগ্রী ও গ্যাস সিলিন্ডার বিক্রি করে স্বাস্থ্য কর্মকর্তাসহ অর্থ ভাগাভাগি করে আত্মসাৎ করে নেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক কর্মচারী নাম প্রকাশ না করা শর্তে কালবেলাকে বলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার সঙ্গে আঁতাত করে হাসপাতালের নানা সরঞ্জাম ও ওষুধ বিক্রি ও নানা অনিয়ম করে থাকেন হাসপাতালের ফার্মাসিস্ট আক্তারুজ্জামান।

ভাঙারি ক্রেতা রমজান আলী কালবেলাকে বলেন, আমাকে আখতারুজ্জামান ফোন করে ডেকে নিয়ে যায়। তারপর এসব মালামাল দেখিয়ে আমার সঙ্গে দামদর মেটানো হয়। দাম মিলে যাওয়ায় আমি সরঞ্জামগুলো কিনে আনি।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইসরাত জাহান উম্মনের কাছে জানতে চাইলে সাংবাদিকদের কোনো তথ্য দেননি।

রাজবাড়ীর সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইব্রাহিম টিটন কালবেলাকে বলেন, হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির মাধ্যমে ও উন্মুক্ত দরপত্র আহ্বান ব্যতিত এগুলো বিক্রির সুযোগ নেই। যদি এ রকম হয়ে থাকে তাহলে এটা আইনবিরোধী হয়েছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ব্যবস্থাপনা কমিটির সভাপতি রেলপথমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা জিল্লুল হাকিমের এপিএস শেকেরুজ্জামানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, মন্ত্রী এ বিষয়ে কিছু জানেন না। ওই কর্মকর্তা নিজেই বিক্রয় করেছেন।

কালবেলা/এসআই
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

উদ্ভাবনী বিমা সেবা চালুর উদ্যোগের স্বীকৃতি পেলো দুই প্রতিষ্ঠান

চুরির এক সপ্তাহের মধ্যে গ্রেপ্তার ২, উদ্ধার ১০ ভরি স্বর্ণ

প্রথমবার রিয়েলিটি শোতে জয়া আহসান

১ কোটি ৫৪ লাখ টাকা / খননের প্রয়োজন না থাকায় পুরো টাকা ফেরত দিলেন ইউএনও

ইরানে পুলিশ সদস্যদের হত্যার দায়ে ২ ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর

ঢাবি শিক্ষার্থীদের দেওয়া প্রতিশ্রুতি রাখলেন সিটি করপোরেশনের প্রশাসক

বিশেষ ধারাবাহিক / মহাজীবনের যাত্রাপথ

বিএফডিসিতে বিক্ষোভ / পরিচালক সায়মন তারিককে চলচ্চিত্রাঙ্গনে অবাঞ্ছিত ঘোষণা

উন্নয়নকাজে অনিয়ম হলে ঠিকাদারি প্রতিষ্ঠানকে কালো তালিকাভুক্ত করা হবে: গণপূর্ত প্রতিমন্ত্রী

আনোয়ার ইব্রাহিমের সঙ্গে প্রধানমন্ত্রীর ফোনালাপ, গ্যাস সংকট নিয়ে আলোচনা

১০

এমপি গোলাম রসুলের বাড়ি ঘেরাও নিয়ে জামায়াতের বিবৃতি

১১

বন্ধ আশুগঞ্জ সার কারখানা, নষ্ট হচ্ছে হাজার কোটি টাকার যন্ত্রাংশ

১২

দ্য নিউইয়র্ক টাইমসের বিশ্লেষণ / মধ্যপ্রাচ্য ও ইউক্রেন যুদ্ধ একই সংঘাতে রূপ নিতে যাচ্ছে

১৩

জুলাইয়ে অপেক্ষা করতাম, কখন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মিছিল আসবে: নাহিদ ইসলাম

১৪

মাদক কারবারির তথ্য দিলে পুরস্কারের ঘোষণা জামায়াত এমপির

১৫

‘শিবির মিডিয়া সেল’ পেজে প্রতিমন্ত্রী ফরহাদের ভুয়া ভিডিও 

১৬

ঢাবির ২৩১ শিক্ষকের বিচার চেয়ে উপাচার্যের কাছে স্মারকলিপি

১৭

গ্রিন ও ক্লিন সিলেট গড়তে নাগরিকদের ভূমিকা গুরুত্বপূর্ণ: সিসিক প্রশাসক

১৮

চুয়েটের নতুন উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েম

১৯

কালবেলায় সংবাদ প্রকাশ, প্রশাসনের সহায়তা পেলেন বিধবা মিলন রাণী দাস

২০
X