মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি
প্রকাশ : ০১ মে ২০২৪, ০৯:৩১ এএম
অনলাইন সংস্করণ

মে দিবসের ছুটির দিনেও কর্মব্যস্ত শ্রমজীবীরা

বালু টানার কাজ করছেন কয়েকজন শ্রমিক। ছবি : কালবেলা
বালু টানার কাজ করছেন কয়েকজন শ্রমিক। ছবি : কালবেলা

মহান মে দিবস আজ। বুধবার (১ মে) বিশ্বের শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন। সারা বিশ্বেই এ দিনটি সরকারি ছুটি হিসেবে গণ্য হয়। কিন্তু বৈশাখের তপ্ত সকালে পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার শ্রমিকরা কাজে ঘেমে-নেয়ে একাকার। সকালের আলো ফোটার আগেই কাজে নামতে হয়েছে তাদের। সারাদিন চলবে তাদের কাজ। এ কাজের মজুরি দিয়েই চলে তাদের সংসার।

উপজেলার বিভিন্ন এলাকায় ঘুরে শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, ভোরের আলো ফোটতেই শুরু হয়ে যাওয়া কাজ বিরতিহীনভাবে চলবে সন্ধ্যা পর্যন্ত। সারাদিন বালু টানা কাজ চলবে। তাদের অনেকেই মে দিবসের তাৎপর্য জানেন না। শুধু জানেন, কাজে না আসলে সংসার চলবে না। পরিবারের খাবার জোগাতে হলে কাজ করতে হবে।

মঠবাড়িয়া পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের বালুঘাটের শ্রমিক আব্দুর রহিম কালবেলাকে জানান, বালুর ট্রলার থেকে এক টুকরি বালু ট্রাকে তোলার জন্য একজন শ্রমিক দুই টাকা মজুরি পান। সারা দিন বালু তোলার কাজ করে ৬০০ থেকে ৭০০ টাকা আয় করতে পারি। বর্তমান বাজারের যে অবস্থা এতে আমাদের সংসার চালানো খুবই কষ্টসাধ্য। তার ভেতরে আজকের যদি কাজ বন্ধ রাখি তাহলে আমাদের সংসার চালাতে কষ্ট হয়ে যাবে।

উপজেলার আমড়াগাছি ইউনিয়নের নির্মাণশ্রমিক আলতাফ হোসেন বলেন, বাসায় বসে থাকলে কেউ টাকা দিয়ে যাবে না। আমাদের কোনো মে দিবস নাই। মে দিবসে বড় বড় কোম্পানির কাজ বন্ধ থাকে। আমাদের সংসার চালানোর জন্য কাজ করে যেতে হচ্ছে। কাজে না আসলে সংসার চলবে না।

উপজেলার মাছুয়া ইউনিয়নে জাফর ইকবাল বলেন বলেন, মাটিকাটা, পাইপ লাগানো থেকে শুরু করে আরও অনেক কাজ করি। কোনোদিন কাজ পাই আবার কোনোদিন পাই না। সাধারণত দিনে ৫০০ টাকা মজুরি পাই। মে দিবসে কাজে না গিয়ে বাসায় বসে থাকলে আয় হবে কীভাবে। পরিবার চালাতে হলে কাজে আসতে হবে।

মঠবাড়িয়া রিকশা-অটোরিকশা, ভ্যানশ্রমিক ইউনিয়নের সভাপতি আরিফ-উল-হক কালবেলাকে বলেন, শ্রমিকদের অধিকার সুরক্ষা, জীবনমান উন্নয়নসহ শ্রমিকবান্ধব আইন বাস্তবায়নের জন্য কাজ করে যাচ্ছি। আজ বিকাল তিনটায় শ্রমিকদের নিয়ে আমাদের শোভাযাত্রা ও আলোচনা সভা রয়েছে।

১৮৮৬ সালের এই দিনে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের হে মার্কেটের শ্রমিকরা ৮ ঘণ্টা কাজের দাবিতে জীবন উৎসর্গ করেছিলেন। ওই দিন তাদের আত্মদানের মধ্য দিয়ে শ্রমজীবীদের অধিকার প্রতিষ্ঠা হয়েছিল। শ্রমিকদের আত্মত্যাগের এই দিনকে তখন থেকেই সারা বিশ্বে ‘মে দিবস’ হিসেবে পালন করা হচ্ছে। এবারের মে দিবসের প্রতিপাদ্য বিষয় ‘শ্রমিক-মালিক একতা, উন্নয়নের নিশ্চয়তা’।

কালবেলা/এসআই
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পরমাণু চুক্তি ইস্যুতে ট্রাম্প / ইসরায়েলের সঙ্গে সৌদির সম্পর্ক স্বাভাবিকের ‘সময় এসেছে’

মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানকে জরিমানা, ইইউর ওপর ক্ষেপলেন ট্রাম্প

যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও রাশিয়ার বিরোধিতার মধ্যেই মেয়াদ বাড়ল ভলকার টুর্কের 

যৌন হয়রানির দায়ে আইসিসি প্রসিকিউটর করিম খান স্থায়ী বরখাস্ত

পাকিস্তানে গাড়িবোমা বিস্ফোরণ, নিহত ২৭

শিবগঞ্জ ও মোকামতলায় দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

রাজধানীতে গুলিবিদ্ধ যুবদল কর্মীর মৃত্যু, আহত আরও ৩

আগের বক্তব্যের ব্যাখ্যা দিলেন সাতক্ষীরার এমপি খালেক

ভুলের জন্য নাহিদ ইসলামদের উচিত দুঃখ প্রকাশ করা: রাশেদ খাঁন

রাজধানীতে যুবদল নেতাসহ গুলিবিদ্ধ ২

১০

সাহাবুদ্দিনসহ যেসব রাষ্ট্রপতি মেয়াদ শেষ করতে পারেননি

১১

শনিবার টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১২

কয়েল জ্বালাতে গিয়ে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ শ্রমিক দম্পতি

১৩

পেয়ারা পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

১৪

ঝাঁকড়া চুলের হৃদয়বিদারক গল্প শোনালেন স্পেনের ডিফেন্ডার

১৫

এমপির ইমামতি নিয়ে মসজিদে বিএনপি-জামায়াত নেতাকর্মীদের হাতাহাতি

১৬

মেসির অবসর ও বিশ্বকাপ ফাইনাল নিয়ে এবার মুখ খুললেন ডি মারিয়া

১৭

‘জালালাবাদ গোল্ড অ্যাওয়ার্ড’ পেলেন জবির কাওছার

১৮

নতুন কোচের নাম ঘোষণা করল বেলজিয়াম

১৯

১৩ জুলাই অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষা ফের দেওয়ার সুযোগ, অংশ নিতে পারবেন যারা

২০
X