কালবেলা প্রতিবেদক, গাজীপুর
প্রকাশ : ২১ আগস্ট ২০২৫, ০৪:২৫ পিএম
অনলাইন সংস্করণ

গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ, মহাসড়ক অবরোধ

মহাসড়ক অবরোধ করে গার্মেন্টস শ্রমিকদের অবরোধ। ছবি : কালবেলা
মহাসড়ক অবরোধ করে গার্মেন্টস শ্রমিকদের অবরোধ। ছবি : কালবেলা

গাজীপুরের ভোগড়া বাইপাস এলাকায় বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ করেছে একটি পোশাক কারখানায় শ্রমিকরা। এ সময় শ্রমিকরা মহাসড়ক অবরোধ করে রাখে।

এ সময় দুই কারখানার শ্রমিকদের মধ্যে সংঘর্ষের ঘটনাও ঘটে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বৃহস্পতিবার (২১ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে রোয়া ফ্যাশনন্স লিমিটেড কারখানার শ্রমিকরা এ বিক্ষোভ করে।

পুলিশ ও শ্রমিকরা জানায়, ভোগড়া বাইপাস এলাকায় রোয়া ফ্যাশনন্স কারখানার শ্রমিকদের দুই মাসের বেতন বকেয়া রয়েছে। গত ১২ আগস্ট তাদের বেতন পরিশোধের কথা ছিল। কিন্তু কারখানা কর্তৃপক্ষ শ্রমিকদের বেতন পরিশোধ করেনি। এ নিয়ে শ্রমিকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। একপর্যায়ে ওই কারখানার শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে। ‌

এ সময় আন্দোলনরত শ্রমিকরা পাশের ইউরো জিন্স নামের অপর পোশাক কারখানায় গিয়ে শ্রমিকদের কাজ বন্ধ করে বেরিয়ে আসতে বলে। কিন্তু ওই কারখানার শ্রমিকরা বেরিয়ে আসতে না চাওয়ায় দুই কারখানার শ্রমিকদের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় প্রায় আধা ঘণ্টা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ থাকে। এতে যানজটের কারণে ভোগান্তিতে পড়ে সাধারণ যাত্রীরা।

বাসন থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ আলী জানান, দুই মাসের বকেয়া বেতনের দাবিতে শ্রমিকরা বিক্ষোভ ও অবরোধ করে। পরে শ্রমিকদের বুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। এ সময় প্রায় আধা ঘণ্টা মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ থাকে।

গাজীপুর শিল্পাঞ্চল-২ এর পুলিশ সুপার আল মামুন শিকদার কালবেলাকে জানান, ভোগড়া এলাকার রোয়া ফ্যাশনসের শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ করে। একপর্যায়ে তারা পাশের ইউরো জিন্স কারখানার শ্রমিকদের তাদের সঙ্গে বিক্ষোভ করতে বলে। এতে তারা রাজি না হওয়ায় রোয়া ফ্যাশন ও ইউরো জিন্স দুই কারখানার শ্রমিকদের মধ্যে সংঘর্ষ বাধে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কারখানার আশপাশে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

২০তম বাংলাদেশ ডেনিম এক্সপো ঢাকায় শুরু, প্রতিপাদ্য ‘ফ্রন্টলাইন টু ফিউচার’

মাস্টারকার্ড বাংলাদেশের নতুন কান্ট্রি ম্যানেজার জাকিয়া সুলতানা

প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

পুশইনের বিরুদ্ধে গণঅধিকার পরিষদের প্রতিবাদ মিছিল

হিট অফিসারের আদলে এবার ডিএসসিসির ‘সিটি ইন্সপেক্টর’

নড়াইলে যুবদল নেতাকে কুপিয়ে যখম 

নতুন সরকারের বড় পরীক্ষা আজ

জ্যৈষ্ঠের শেষে বর্ষার আগমনী বার্তা

কাপ্তাইয়ে ক্যানসার আক্রান্ত তংচংগ্যা পরিবারকে প্রতিমন্ত্রী হেলালের আর্থিক সহায়তা

ফ্রিল্যান্সারদের জন্য বড় সুখবর : সব ধরনের আয় করমুক্ত, থাকছে না ভ্যাটও

১০

টেনিস টুর্নামেন্টে বিকেএসপি চ্যাম্পিয়ন

১১

বাজেট ২০২৬-২০২৭ / অর্থনীতির চালিকাশক্তি কৃষিতে বরাদ্দ বাড়াতে হবে

১২

বিরোধীদলীয় নেতার সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের বৈঠক

১৩

বিএনপি নেতার মোটরসাইকেল চুরি করলেন আ.লীগ নেতা 

১৪

এক বছরের মধ্যে বাড়ি করতে পারবেন ঝিলমিল প্রকল্পের গ্রাহকরা: গণপূর্তমন্ত্রী

১৫

চীনা দূতাবাসের ডেপুটি চিফের সঙ্গে বিএনপি নেতা হুদার বৈঠক

১৬

এমন প্রশ্ন করবেন না, বিদ্যুৎমন্ত্রী কেন নাটোরে বিয়ে করেননি : স্পিকার

১৭

বিবিসির বিশেষজ্ঞদের দৃষ্টিতে বিশ্বকাপে চ্যাম্পিয়ন হবে যারা

১৮

বিশ্বকাপ জার্সিতে আরেক দেশের পতাকা, নেপথ্যে যে কারণ

১৯

মেক্সিকো / বিশ্বকাপ উদ্বোধনী ম্যাচ উপলক্ষে বিশেষ ব্যবস্থা গ্রহণের নির্দেশ

২০
X