কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৮ জুলাই ২০২৩, ১২:৩৯ পিএম
আপডেট : ১৮ জুলাই ২০২৩, ০১:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

খাগড়াছড়িতে আ.লীগ-বিএনপি সংঘর্ষ

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

আওয়ামী লীগ-বিএনপির পাল্টাপাল্টি কর্মসূচি কেন্দ্র খাগড়াছড়ি শহরের শাপলা চত্বরে সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় পুলিশসহ কমপক্ষে অর্ধশতাধিক আহত হয়েছেন।

জানা গেছে, আহতদের মধ্যে আওয়ামী লীগের ১৫ জন জেলা সদরে চিকিৎসা নিচ্ছেন। তবে বিএনপির পক্ষ থেকে দাবি করা হচ্ছে, সংঘর্ষে অর্ধশতাধিক নেতাকর্মী আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, উন্নয়ন পদযাত্রার কর্মসূচির জন্য সকাল থেকেই পৌরসভার গেটসংলগ্ন এলাকায় আওয়ামী লীগের নেতাকর্মীরা জড়ো হতে থাকেন। সকাল সাড়ে ১০টার দিকে বিএনপির পদযাত্রা তাদের অতিক্রমকালে উভয়পক্ষের মধ্যে উচ্চবাচ্য থেকে বাগ্‌বিতণ্ডা; পরে তা ধাওয়া-পাল্টাধাওয়া এবং সংঘর্ষে রূপ নেয়।

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং পৌরসভা মেয়র নির্মলেন্দু চৌধুরী বলেছেন, উন্নয়ন শোভাযাত্রায় অংশ নিতে আসার পথে বিএনপির ক্যাডাররা দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমএন আবছার জানিয়েছেন, কেন্দ্রীয় কর্মসূচি অনুযায়ী পদযাত্রায় যেতে চাইলে আওয়ামী লীগ কর্মীরা আমাদের ওপর হামলা চালায়। তারা আমাদের দলীয় অফিস ভাঙচুর করে। পুলিশ আমাদের দিকে টিয়ার শেল মেরেছে, কিন্তু আওয়ামী লীগ নেতাদের কিছুই করেনি। আমাদের ৫০ জনের বেশি নেতাকর্মী আহত হয়েছে। অনেক দলীয় কর্মীরা বিভিন্ন হাসাপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন।

পুলিশ জানায়, শহরে থমথমে অবস্থা বিরাজ করছে। এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাষ্ট্রপতি নির্বাচন / তিন কারণে পছন্দের শীর্ষে মির্জা ফখরুল

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে হাফিজ উদ্দিন আহমদের প্রথম কর্মদিবস শুরু

‘মানুষের নিরাপত্তা আজ প্রশ্নের মুখে’ / ছাতাবোমার ঘটনায় মিয়া গোলাম পরওয়ারের উদ্বেগ

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা

ব্রিটেনের স্বার্থে প্রয়োজনে ট্রাম্পের বিরুদ্ধেও অবস্থান নেব: অ্যান্ডি বার্নহ্যাম

হরমুজ প্রণালির নৌচলাচল নিয়ে ওমানের সঙ্গে আলোচনায় অগ্রগতি

ইরান অবরোধ ভাঙার অভিযোগে তেলবাহী জাহাজ অচল করল মার্কিন বাহিনী

হজের প্রাথমিক নিবন্ধন শুরু ২৭ জুলাই, যেতে পারবে না যারা

সিলেটে বিউটি পালের পাশে শিক্ষক-লেখক ও সাংবাদিকরা

ভাটারার গ্যাস বিস্ফোরণ / স্বামী-ভাগ্নির পর না ফেরার দেশে ফাহিমাও

১০

সিরিয়ায় বাস দুর্ঘটনা, হতাহতদের হেলিকপ্টারে করে হাসপাতালে প্রেরণ

১১

জুলাই হত্যা মামলা / ওবায়দুল কাদেরসহ ৭ জনের বিরুদ্ধে আজ সাক্ষ্য দেবেন সাংবাদিক আশরাফ কায়সার

১২

প্রশাসনের সঙ্গে বৈঠকের পর খুলল তালা, ক্লাস-পরীক্ষা বর্জন অব্যাহত

১৩

এইচএসসির রসায়ন প্রশ্নে ভুল ছিল কি না জানাল শিক্ষা বোর্ড

১৪

সেনা সদস্যদের পদোন্নতিতে রাজনৈতিক প্রভাবের ঊর্ধ্বে থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

১৫

আরএসএফকে ছাড় দেবে না সুদানের বাহিনী, লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা

১৬

কিডনি রোগে আক্রান্ত কিশোরের কাঁধে পাঁচজনের সংসার

১৭

আগামী ৩ দিন বৃষ্টি নিয়ে যে পূর্বাভাস দিল আবহাওয়া অধিদপ্তর

১৮

ফটিকছড়িতে চলছে ৪৮ ঘণ্টার হরতাল

১৯

চিকিৎসার জন্য কোথায় যাবেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

২০
X