কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ : ০১ মে ২০২৪, ০৭:৪০ পিএম
অনলাইন সংস্করণ

হঠাৎ উত্তাল বঙ্গোপসাগর, জেলে নিখোঁজ

নিখোঁজ জেলে মো. হাসান। ছবি : কালবেলা
নিখোঁজ জেলে মো. হাসান। ছবি : কালবেলা

হঠাৎ উত্তাল হয়ে পড়েছে বঙ্গোপসাগর। প্রতিকূল এ পরিস্থিতিতে পটুয়াখালীর কলাপাড়ায় উত্তাল ঢেউয়ের আঘাতে ট্রলার থেকে পড়ে মো. হাসান (৪৫) নামের এক জেলে নিখোঁজ হয়েছে।

মঙ্গলবার (৩০ এপ্রিল) সন্ধ্যায় বঙ্গোপসাগরের রামনাবাদ চ্যানেলের দক্ষিণে বয়া এলাকা থেকে ১৫ কিলোমিটার দূরে এ দুর্ঘটনা ঘটে। এ তথ্য নিশ্চিত করেছেন দুর্ঘটনার শিকার ট্রলারের মালিক মো. বেল্লাল হোসেন কাজী।

নিখোঁজ জেলে ভোলা জেলার চরভ্যাশন উপজেলার চর আফজাল এলাকার হাফিজ উদ্দিনের ছেলে। তিনি মাছ ধরার পাশাপাশি পটুয়াখালীর মৎস্য বন্দর আলীপুরের এফবি তিমুল ফারজানা ট্রলারের মিস্ত্রি (ইঞ্জিনচালক) হিসেবেও কাজ করতেন।

জানা যায়, গত ৫ দিন আগে মৎস্য বন্দর আলীপুর থেকে মাছ শিকারের উদ্দেশ্য বঙ্গোপসাগরে ১৪ জন জেলে নিয়ে বের হয় এফবি তিমুল ফারজানা নামক ট্রলারটি। পরে বঙ্গোপসাগরের বিভিন্নস্থানে মাছ শিকার করে তারা। মঙ্গলবার কুয়াকাটা সংলগ্ন গভীর সাগরে পৌঁছালে হঠাৎ সমুদ্র উত্তাল হলে ঢেউয়ের আঘাতে ট্রলারের কিনারে বসে থাকা ওই জেলে সমুদ্রে পড়ে তলিয়ে যায়। ঘটনা সঙ্গে সঙ্গে মাঝি মো. সিদ্দিক গাজী ট্রলার মালিককে ফোন দিয়ে ঘটনা জানায় এবং তাকে উদ্ধারে খোঁজখুজি শুরু হয়।

এফবি তিমুল ফারজানার মালিক মো. বেল্লাল হোসেন কাজী বলেন, ঘটনার পরপরই আমরা চার-পাঁচটা অতিরিক্ত ট্রলার ওখানে খোঁজার কাজে পাঠাই। সারারাত খোঁজখুঁজি করা হয়েছে। সকালে আরও একটি ট্রলার পাঠিয়েছি কিন্তু এখনো সন্ধান পাওয়া যায়নি। ওই জেলের স্বজনরা এসেছেন। তাদের সঙ্গে নিয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছি।

মহিপুর থানার ওসি আনোয়ার হোসেন তালুকদার বলেন, জেলে নিখোঁজের বিষয়ে একটি জিডি করা হয়েছে। আমরা সেই অনুযায়ী কোস্টগার্ড ও নৌ-পুলিশের সহায়তায় নিখোঁজ ব্যক্তিকে খোঁজার চেষ্টা করছি।

কালবেলা/এসওআর/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্কুলছাত্র সোহান হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে কোষাধ্যক্ষ পদে শেখ রফিকুল ইসলামের যোগদান

ডিজিটাল ব্যাংকিং যুগে পদার্পণ করল আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক

লেবাননে ইসরায়েলি হামলায় নিহত বেড়ে ৪,৩৩৩

৮৪ কোটি টাকা মূল্যের মাদকদ্রব্য ধ্বংস করল বিজিবি

ঢাকা-চট্টগ্রাম ‎মহাসড়কে চলন্ত স্ক্র্যাপবোঝাই লরিতে আগুন

তৃতীয় লিঙ্গ নিয়োগ পেল বরিশাল সিটি করপোরেশনে 

মেয়েকে পরীক্ষার হলে দিয়ে মসজিদে যাওয়ার পথে বাবার পা বিচ্ছিন্ন

অনলাইন এডিটরস ফোরামের আহ্বায়ক পিন্টু, সদস্যসচিব ইফতেখার

সীমান্তে আটক ৩ ভারতীয়কে ফেরত পাঠাল বিজিবি

১০

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা নিয়ে যা জানা গেল

১১

তদবির-উৎকোচ ছাড়া সরকারি চাকরি পাওয়ার নজির ছিল না, দাবি প্রতিমন্ত্রীর

১২

২ কিডনি বিকল মাহিনের, সন্তানের জীবন বাঁচাতে মানুষের দ্বারে দ্বারে মা

১৩

সংসদ ভবন চত্বরে আগুন, তদন্ত কমিটি গঠনের নির্দেশ

১৪

বাংলাদেশে মিনি কোল্ডস্টোরেজের প্রশংসা মার্কিন কৃষি বিভাগের

১৫

ভ্রাম্যমাণ আদালতে জব্দকৃত দুই কোটি টাকার জালের হিসেবে গরমিল

১৬

সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে বাংলাদেশি যুবকের পায়ের অংশ বিচ্ছিন্ন

১৭

মাদ্রাসায় শিশু সুরক্ষা ও সুশাসনে ২১ দফা প্রস্তাব

১৮

‘এক ঘণ্টার মধ্যেই ইরানের অধিকাংশ সেতু ধ্বংস করে দিতে পারি’

১৯

কওমি মাদ্রাসার ভাবমূর্তি রক্ষা ও সংস্কারে আহমাদুল্লাহর ৬ দফা প্রস্তাব

২০
X