কক্সবাজার প্রতিনিধি:
প্রকাশ : ১৮ জুলাই ২০২৩, ০৩:০৩ পিএম
আপডেট : ১৮ জুলাই ২০২৩, ০৩:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

কক্সবাজার থিয়েটার কমিটির সভাপতি টাইডল, সম্পাদক তাপস

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

কক্সবাজার গ্রুপ থিয়েটারে পুনরায় সভাপতি নির্বাচিত হয়েছেন ইকবাল মো. শামশুল হুদা টাইডেল এবং সাধারণ সম্পাদক হয়েছেন অ্যাডভোকেট তাপস রক্ষিত।

শনিবার (১৫ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টায় থিয়েটার কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় সর্বসম্মতিক্রমে এ কমিটি গঠন করা হয়।

এর আগে, নতুন কমিটি গঠন ও থিয়েটারের সমসাময়িক বিষয় নিয়ে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন থিয়েটার সভাপতি ইকবাল মো. শামশুল হুদা টাইডেল।

সাধারণ সম্পাদক নাট্যজন অ্যাডভোকেট তাপস রক্ষিতের সঞ্চালনায় এতে স্বাগত বক্তব্য রাখেন কক্সবাজার সিটি কলেজের থিয়েটার বিভাগের প্রভাষক, বিশিষ্ট লেখক ও নাট্য নির্দেশক স্বপন ভট্টাচার্য্য।

এ সময় থিয়েটারের সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন বিশিষ্ট নাট্যজন সুশান্ত পাল বাচ্চু, থিয়েটারের শক্তিমান অভিনেতা প্রকৌশলী আবুল মনজুর, নাট্যকর্মী শাহানা মজুমদার চুমকী, মো. রাশেদ, প্রবাল পাল, আজাদ মনসুর আশুতোষ রুদ্র, জাহেদুল হক সুমন, মো. পারভেজ, বিশাল ভট্টাচার্য্য, মীম প্রমুখ।

সভা শেষে কক্সবাজার থিয়েটারের বর্তমান কমিটির মেয়াদ শেষ হওয়ায় এটি বিলুপ্ত ঘোষণা করেন নাট্য নির্দেশক স্বপন ভট্টাচার্য্য। পরে কক্সবাজার থিয়েটারের সদস্যদের উপস্থিতিতে ১৫ সদস্যের নতুন কমিটি মনোনয়ন দেওয়া হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফেনী জেলা বিএনপির মিডিয়া সেলের কমিটি অনুমোদন

কালবেলায় সংবাদ প্রকাশের পর সংসদ সচিবালয়ের তদন্ত কমিটি

সাভার থানা ছাত্রদলের কমিটি ঘোষণা, সভাপতি মাশফি-সম্পাদক সামির

‘বাপের দোয়া’ থেকে ‘ক্রিকেটের দোয়া’ করতে চান তামিম

‘আমার বউ নিয়ে গেছে, তাই আমি ওর বউ নিয়ে এসেছি’

জঙ্গল সলিমপুরে শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহ দিলেন এসপি মাসুদ আলম

বিশ্বকাপ ফুটবল ঘিরে টিভির শোরুমে ক্রেতাদের ভিড়

কোরআনে হাফেজার ঝুলন্ত লাশ উদ্ধার

ইরান চুক্তি না করলে আবারও যুদ্ধ শুরু হবে : ট্রাম্প

ভিসা মিলেছে কিন্তু যুক্তরাষ্ট্রে রাত কাটাতে বাধা ইরানি ফুটবলারদের

১০

প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে আ.লীগ নেতার চিঠি

১১

গ্রামে ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না, অভিযোগ রুমিন ফারহানার

১২

৫৫ বছরে শহীদ জিয়া গবেষণা কেন্দ্র কেন হয়নি, প্রশ্ন মঈন খানের

১৩

আগামী ২০ বছর বিশ্ব ক্রিকেটকে শাসন করতে চান সূর্যবংশী

১৪

আল জাজিরা বিশ্লেষণ / ইরান যুদ্ধের ১০০তম দিন, কোথায় দাঁড়িয়ে মধ্যপ্রাচ্য?

১৫

কেন্দ্রীয় কমিটিকে অভিনন্দন জানিয়ে সাতক্ষীরায় জেলা যুবদলের শুভেচ্ছা মিছিল

১৬

এনসিটিবি ও ৪ শিক্ষা বোর্ডে নতুন চেয়ারম্যান 

১৭

নারী-শিশু নির্যাতন মামলা, হাইকোর্টে বিশেষ বেঞ্চের কার্যক্রম শুরু হচ্ছে

১৮

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির নতুন সভাপতি হলেন তামিম

১৯

মহিলা দল নেত্রীর অডিও ভাইরাল / ‘তুমি বেশি কমাইও না, ৬ হাজারের মধ্যে দিও’

২০
X