ঝিনাইদহ ব্যুরো
প্রকাশ : ০২ মে ২০২৪, ০৭:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

শিক্ষা অফিসার কন্যার বিরুদ্ধে মায়ের সংবাদ সম্মেলন

সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার ফেরদৌস আরার বিরুদ্ধে সংবাদ সম্মেলন। ছবি : কালবেলা
সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার ফেরদৌস আরার বিরুদ্ধে সংবাদ সম্মেলন। ছবি : কালবেলা

ঝিনাইদহের শৈলকুপা উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার ফেরদৌস আরার বিরুদ্ধে মাকে নির্যাতনসহ নানা অভিযোগ উঠেছে। বসত-বাড়ি থেকে উচ্ছেদ, হামলা-মামলা ও ভয়ভীতি দেখানোর অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন ওই শিক্ষা অফিসারের মা।

বৃহস্পতিবার (২ মে) সকাল ১১টায় শহরের আরাপপুরে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য দেন নির্যাতিতা ওই মা। প্রতিকার চেয়ে লিখিত অভিযোগ দিয়েছেন জেলা প্রশাসক ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের কাছে। এ ছাড়া সাধারণ ডায়েরি করেছেন শৈলকুপা থানায়।

কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, আমি শৈলকুপার ফাজিলপুর গ্রামের মৃত আবুবকর সিদ্দীকির স্ত্রী হাজি আনজুমান আরা খানম। আমার স্বামী ১৯৯০ সালে মৃত্যু বরণ করলে আমার দুই মেয়ে ফেরদৌস আরা (১২) এবং জাফরিন আরা (৮) কে অনেক কষ্টে ধার-দেনা করে এমনকি জমি বিক্রি করে লেখা পড়া শিখিয়ে বড় করেছি। এর মধ্যে বড় মেয়ে উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার হিসেবে চাকরিতে যোগদান করে ও তাকে ভালো পাত্র দেখে বিয়েও দেই। কিন্তু সেখানে তার সংসার ভেঙে যায়। পরে আবারও অনেক টাকা খরচ করে দ্বিতীয়বার বিয়ে দেই। ছোট মেয়েও বিয়ের পর তার নিজের সংসার নিয়ে ব্যস্ত। দুই মেয়েকে বিয়ে দিয়ে বর্তমানে আমি একা অসহায় জীবনযাপন করছি। দেখার কেউ নেই। এরই মধ্যে দুই মেয়ে তার বাবার রেখে যাওয়া সম্পদ মাঠের জমা-জমি বিক্রি করে নিয়ে গেছে। বর্তমানে আমার অংশের ভিটা জমিতে একটি বাড়ি নির্মাণ করে সেখানে ভাড়া দিয়ে যা আয় হয় তা দিয়েই আমার ওষুধ খরচসহ সংসার চলে।

এসময় তিনি বলেন, আমি একজন হার্টের রোগী। এরই মধ্যে বড় মেয়ে এবং জামাই এসে আমার ঘরের ভাড়াটিয়াদের বের করে দিয়ে ঘরে তালা লাগিয়ে দেয় এবং ঘরবাড়ি তার নামে লিখে দিতে অত্যাচার-নির্যাতন শুরু করে। এমনকি আমার নামে আদালতে মিথ্যা ও হয়রানিমূলক মামলা পর্যন্ত দায়ের করেছে। সংবাদ সম্মেলনে ছোট মেয়ে জাফরিন আরা উপস্থিত থেকে তার বড় বোনের অত্যাচার নির্যাতন, হুমকি-ধমকি, ভাড়াটিয়া উচ্ছেদ, জবরদখল এবং কুৎসা রটানোর বিষয়টি তুলে ধরেন।

এদিকে লিখিত অভিযোগ পেয়ে ঝিনাইদহের জেলা প্রশাসক এস এম রফিকুল ইসলাম তাৎক্ষণিকভাবে শৈলকুপা ইউএনও ও জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেন। এ বিষয়ে অভিযুক্ত ফেরদৌস আরার কাছে ফোন করা হলে বন্ধ পাওয়া যায়।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশ-চীন অর্থনৈতিক অঞ্চল কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচন করবে: স্বরাষ্ট্রমন্ত্রী

বিশ্বকাপ পরবর্তী স্নায়ুযুদ্ধ / স্পেনের ওপর প্রতিশোধ নিল আর্জেন্টিনা

বাংলাদেশ মাদ্রাসা সংরক্ষণ পরিষদের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

দাবি নিষ্পত্তিতে গতি আনতে না পারলে বিমা খাতে আস্থা ফিরবে না

সড়কে প্রাণ গেল দুই বোনসহ ৩ জনের

বিজ্ঞাপন চুক্তির প্রলোভনে ডেকে নিয়ে অভিনেত্রীকে শারীরিক নির্যাতন!

ঢাবিতে ছাত্রীহলের ‘হয়রানিমূলক’ নিয়ম প্রত্যাহারের দাবি

২০৩০ বিশ্বকাপ কোথায়, সরাসরি কয়টি দেশ খেলবে?

সোনারগাঁয়ে ছাত্রলীগের ১২ কর্মী গ্রেপ্তার

সুপেয় পানির সংকটে পেকুয়ার একটি গ্রাম

১০

২০৩৬ সালে অর্থের কোনো গুরুত্ব থাকবে না: ইলন মাস্ক

১১

অহনার ‘বোন’ পরিচয় দিয়ে টাকা দাবি! সাবেক সহকারীকে কড়া হুঁশিয়ারি

১২

ফ্রিল্যান্সারদের জন্য সুখবর

১৩

ডেপুটি স্পিকারের স্বাক্ষর জাল করে ডিও পত্র তৈরি, সতর্কতা জারি

১৪

বিদেশি লিগে প্রথমবার ডাক পেলেন শামীম

১৫

লাল শাপলা দেখতে নেমে আর ফেরা হলো না কলেজছাত্রের 

১৬

৫ দফা দাবিতে ২৯ জুলাই থেকে বগুড়ায় অ্যাম্বুলেন্স ধর্মঘটের ডাক

১৭

বিশেষ ধারাবাহিক / মহাজীবনের যাত্রাপথ

১৮

জাতীয় অধ্যাপক হলেন মাহবুব উল্লাহ

১৯

বালকে চ্যাম্পিয়ন সিলেট, বালিকায় রংপুর

২০
X