ঝিনাইদহ ব্যুরো
প্রকাশ : ০২ মে ২০২৪, ১১:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

দুলাভাইয়ের দেওয়া বিষ পানে শ্যালকের মৃত্যুর অভিযোগ

সাগর হোসেন। ছবি : সংগৃহীত
সাগর হোসেন। ছবি : সংগৃহীত

স্ত্রীর ওপর ক্ষোভ মেটাতে সপ্তম শ্রেণিতে পড়ুয়া কিশোর শ্যালককে বিষপান করিয়ে হত্যার অভিযোগ উঠেছে রবিউল ইসলাম নামে এক ব্যক্তির বিরুদ্ধে। বুধবার (১ মে) রাতে ফরিদপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মুত্যু হয় শ্যালকের।

এ ঘটনার পর দুলাভাই ও তার পরিবারের লোকজন গা ঢাকা দিয়েছেন। ঘটনাটি ঘটেছে ঝিনাইদহ সদর উপজেলার সাগান্না গ্রামের কাচারিপাড়ায়।

নিহত শ্যালকের নাম সাগর হোসেন। সে ওই গ্রামের ভ্যান চালক আমিরুল ইসলামের ছেলে। অভিযুক্ত রবিউল ইসলাম রাধানগর ঘোপপাড়া গ্রামের আজিজুলের ছেলে।

স্থানীয় সাগান্না ইউনিয়নের ইউপি সদস্য আমিনুর রহমান এ খবর নিশ্চত করে জানান, দীর্ঘদিন ধরে রবিউল তার স্ত্রী আলেয়া বেগমকে বাপের বাড়ি ফেলে রাখে। এ নিয়ে দুই পরিবারে বিরোধ সৃষ্টি হয়। এরই মধ্যে রবিউল আবার দ্বিতীয় বিয়ে করে বসলে প্রথম স্ত্রীর পরিবারের সঙ্গে তীব্র মনোমালিন্য ঘটে।

তিনি আরও জানান, রবিউল প্রথম স্ত্রীর পরিবারকে শায়েস্তা করতে সুযোগ খুঁজতে থাকে। গত ১৯ এপ্রিল ঘুরতে যাওয়ার নাম করে শ্যালক সাগর হোসেনকে ফুসলিয়ে নিয়ে যায় সে। তাকে স্থানীয় আমেরচারা বাজারে নিয়ে কোমল পানীয় স্পিডের সঙ্গে বিষ মিশিয়ে সেবন করতে দেয়। কিশোর সাগর দুলাভাইয়ের দেওয়া স্পিড পান করে গুরুতর অসুস্থ হয়ে পড়ে। প্রথমে তাকে ঝিনাইদহ ও পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সন্ধ্যার দিকে মারা যায় সাগর। মৃত্যুর আগে সাগর পরিবারের সদস্য ও স্থানীয় ইউপি সদস্যের কাছে মৃত্যুকালীন জবানবন্দি দিয়ে গেছে বলে সাগরের মা কোহিনুর বেগম গণমাধ্যমকর্মীদের জানান।

ঝিনাইদহ সদর থানার ওসি শাহিন উদ্দীন জানান, এমন অভিযোগ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। অভিযোগ পেলে ও মৃত্যুকালীন জবানবন্দির কোনো তথ্য প্রমাণ থাকলে দায়ী ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করা হবে।

এদিকে বৃহস্পতিবার দুপুরে ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে ময়না তদন্ত শেষে সাগরের মৃতদেহ কাচারিপাড়ায় দাফন করা হয়েছে। এ ব্যাপারে সাগরের পিতা আমিরুল ইসলাম ঝিনাইদহ সদর থানায় একটি অভিযোগ দাখিলের প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাবি শিক্ষার্থীদের দেওয়া প্রতিশ্রুতি রাখলেন সিটি করপোরেশনের প্রশাসক

বিশেষ ধারাবাহিক / মহাজীবনের যাত্রাপথ

বিএফডিসিতে বিক্ষোভ / পরিচালক সায়মন তারিককে চলচ্চিত্রাঙ্গনে অবাঞ্ছিত ঘোষণা

উন্নয়নকাজে অনিয়ম হলে ঠিকাদারি প্রতিষ্ঠানকে কালো তালিকাভুক্ত করা হবে: গণপূর্ত প্রতিমন্ত্রী

আনোয়ার ইব্রাহিমের সঙ্গে প্রধানমন্ত্রীর ফোনালাপ, গ্যাস সংকট নিয়ে আলোচনা

এমপি গোলাম রসুলের বাড়ি ঘেরাও নিয়ে জামায়াতের বিবৃতি

বন্ধ আশুগঞ্জ সার কারখানা, নষ্ট হচ্ছে হাজার কোটি টাকার যন্ত্রাংশ

দ্য নিউইয়র্ক টাইমসের বিশ্লেষণ / মধ্যপ্রাচ্য ও ইউক্রেন যুদ্ধ একই সংঘাতে রূপ নিতে যাচ্ছে

জুলাইয়ে অপেক্ষা করতাম, কখন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মিছিল আসবে: নাহিদ ইসলাম

মাদক কারবারির তথ্য দিলে পুরস্কারের ঘোষণা জামায়াত এমপির

১০

‘শিবির মিডিয়া সেল’ পেজে প্রতিমন্ত্রী ফরহাদের ভুয়া ভিডিও 

১১

ঢাবির ২৩১ শিক্ষকের বিচার চেয়ে উপাচার্যের কাছে স্মারকলিপি

১২

গ্রিন ও ক্লিন সিলেট গড়তে নাগরিকদের ভূমিকা গুরুত্বপূর্ণ: সিসিক প্রশাসক

১৩

চুয়েটের নতুন উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েম

১৪

কালবেলায় সংবাদ প্রকাশ, প্রশাসনের সহায়তা পেলেন বিধবা মিলন রাণী দাস

১৫

হত্যা মামলায় যুবলীগ নেতা কারাগারে

১৬

প্রতিশোধ নিতে গলায় গামছা পেঁচিয়ে ভাগনেকে হত্যা, খালুর মৃত্যুদণ্ড

১৭

‘রাত ১২টায় পুকুরপাড়ে দেখা করলে মিলবে ফ্যামিলি কার্ড’

১৮

প্লাস্টিকের বোতল থেকে পানি খেলে কি ক্যানসার হয়?

১৯

ঢাবিতে জোরাল হচ্ছে ‘নীল দল’ নিষিদ্ধের দাবি, যে কোনো সময় সিদ্ধান্ত

২০
X