সোনাগাজী (ফেনী) প্রতিনিধি
প্রকাশ : ০৪ মে ২০২৪, ০৭:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

ভোটের মাঠে ননদ-ভাবি মুখোমুখি

খোদেজা খানম ওরফে শাহিন গনি ও নুর জাহান আক্তার বকুল। ছবি : সংগৃহীত
খোদেজা খানম ওরফে শাহিন গনি ও নুর জাহান আক্তার বকুল। ছবি : সংগৃহীত

ফেনীর সোনাগাজী উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন ননদ-ভাবি। নির্বাচনে একই পদে একই পরিবারের দুই সদস্য প্রার্থী হওয়ায় বিষয়টি এলাকায় আলোচনার জন্ম দিয়েছে।

আলোচনায় থাকা এ দুই প্রার্থী হলেন, উপজেলার মঙ্গলকান্দি ইউনিয়নের রাজাপুর গ্রামের মরহুম আবুল হোসেনের মেয়ে খোদেজা খানম ওরফে শাহিন গনি ও তার বড় ভাই মোজাম্মেল হক সেলিমের স্ত্রী নুর জাহান আক্তার বকুল।

খোদেজা খানম উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন অপরদিকে তার ভাবি নুর জাহান আক্তার বকুল একজন গৃহিণী।

জেলা নির্বাচন অফিস সূত্র জানায়, আগামী ২৯ মে সোনাগাজী উপজেলা পরিষদের নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৫ জন, ভাইস চেয়ারম্যান পদে ৩ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন প্রার্থী মনোনয়ন ফরম জমা দিয়েছেন। এই ভোটকে কেন্দ্র করে বিগত কয়েক মাস ধরে এলাকায় গণসংযোগ করছেন চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থীরা।

ননদ-ভাবির মনোনয়নপত্র জমা দেওয়ার কারণ জানতে চাইলে মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী খোদেজা খানম বলেন, নির্বাচনে যে কেউ প্রার্থী হতেই পারে। ভোটের মাঠে ননদ-ভাবি বলতে কিছু নেই। এখন আমাদের পরিচয় আমরা একে অপরের প্রতিদ্বন্দ্বী। প্রার্থী হওয়ার অধিকার সবার আছে। অপর প্রার্থী নুর জাহান আক্তার বকুলের মোবাইল ফোনে কয়েকবার কল দিয়েও তার বক্তব্য জানা যায়নি।

নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন ভোটার বলেন, এ উপজেলায় মহিলা ভাইস চেয়ারম্যান পদে ভোট হবে লোক দেখানো। ভোটের মাঠে ননদ-ভাবির মধ্যে কোনো প্রতিদ্বন্দ্বিতা হবে না। মূলত ননদকে সহজে জয়ী করার জন্য ভাবিকে প্রার্থী করানো হয়েছে।

উল্লেখ্য, আগামী ২৯ মে সোনাগাজী উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ৫ মে মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে। ১৩ মে প্রতীক বরাদ্দ দেওয়া হবে। প্রতীক বরাদ্দের দিন থেকে শুরু হবে নির্বাচনী প্রচার।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বড় সুখবর পেল আর্জেন্টিনা

চট্টগ্রামে ছাত্রদল নেতা হত্যা : হাছান-নওফেলসহ ২২ জনের বিচার শুরু 

আরও কমলো তেলের দাম

স্বপ্ন কি সত্যিই আপনাকে ক্লান্ত করে তোলে? জেনে নিন বিজ্ঞান কী বলে

পাওনা দাবিতে আন্দোলনে জিপির সাবেক কর্মীরা, আটক ৬

চিনি কি ক্যান্সারের কারণ হতে পারে? যা বলছে বিজ্ঞান

পরিচিত কেউ টাকা ধার চাচ্ছে? সম্পর্ক ঠিক রেখে ‘না’ বলার সহজ উপায়

সড়কে প্রাণ গেল মা-ছেলের 

যে ৫ কারণে আপনি এখনো সিঙ্গেল

সিন্ধু নদীর পানিবণ্টন ইস্যুতে ভারতের প্রতি কড়া হুঁশিয়ারি পাকিস্তানের

১০

শাশুড়ি হত্যা মামলায় জামিন করিয়েছিল স্ত্রী, তাকেই হত্যা করল স্বামী

১১

একদিনের ব্যবধানে আবারও কমলো স্বর্ণের দাম, ভরি কত

১২

শ্রেণিকক্ষে শিক্ষার্থীকে যৌন হয়রানি, শিক্ষকের গলায় জুতার মালা

১৩

মারা গেলেন আওয়ামী লীগের এক নেতা

১৪

লেবাননে ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নিল সংযুক্ত আরব আমিরাত

১৫

৩০ জুন / কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৬

ম্যাচ শেষে স্টেডিয়াম পরিষ্কার করলেন জাপানি সমর্থকরা

১৭

মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর বিরুদ্ধে রায় আজ

১৮

ডাচদের হৃদয় ভেঙে শেষ ষোলোয় মরক্কো

১৯

শপথ নিতে পারবেন না চট্টগ্রাম-৪ আসনের বিএনপি প্রার্থী

২০
X