সাপাহার (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশ : ০৫ মে ২০২৪, ১০:৫৭ এএম
আপডেট : ০৫ মে ২০২৪, ১২:৩১ পিএম
অনলাইন সংস্করণ

সাপাহারে ওষুধের দোকান বন্ধ রেখে প্রতীকী ধর্মঘট

সাপাহারে দোকান বন্ধ রেখে সকাল-সন্ধ্যা প্রতীকী ধর্মঘট পালন করছেন ওষুধ ব্যবসায়ীরা। ছবি : কালবেলা
সাপাহারে দোকান বন্ধ রেখে সকাল-সন্ধ্যা প্রতীকী ধর্মঘট পালন করছেন ওষুধ ব্যবসায়ীরা। ছবি : কালবেলা

ওষুধ প্রশাসন অধিদপ্তর কর্তৃক হয়রানিমূলক মামলার প্রতিবাদে বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি, নওগাঁ জেলা শাখার ডাকে সকাল-সন্ধ্যা প্রতীকী ধর্মঘট পালিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় রোববার (৫ মে) সকাল থেকে নওগাঁর সাপাহারেও ৪৪০টি ওষুধের দোকান বন্ধ রেখেছেন ব্যবসায়ীরা। এ বিষয়ে সাপাহার উপজেলার কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির সভাপতি মোস্তাফিজুর রহমান বাদল কালবেলাকে জানান, নওগাঁ হাসপাতাল মোড় ও দয়ালের মোড়ের দুই ব্যবসায়ীর ১০ লাখ টাকা জরিমানা এবং ১০ বছরের জেল দেওয়া হয়েছে। বর্তমানে রাশেদ মেডিকেল স্টোরের মালিক রাশেদ কারাগারে এবং নওগাঁ হাসপাতাল মোড়ের ইনতিয়াজ মেডিকেল স্টোরের মালিক আবুল কালাম পলাতক রয়েছেন। এরই প্রতিবাদে বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি নওগাঁ জেলা শাখার ডাকে সাপাহারে সকাল-সন্ধ্যা প্রতীকী ধর্মঘট পালন করছি।

এদিকে একাধিক রোগীর স্বজনরা বিভিন্ন ফার্মেসিতে ওষুধ নিতে গেলে দেখেন সকল ফার্মেসি বন্ধ। এতে করে চরম ভোগান্তিতে পড়েছেন রোগীর স্বজনরা।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদ হোসেন কালবেলাকে বলেন, ওষুধ ব্যবসায়ীদের কোনো প্রতিনিধি দোকান বন্ধ রাখার বিষয়টি আমাকে অবগত করেননি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটে আবারও বাড়ছে ডেঙ্গু, শনাক্ত ৮১

জলাবদ্ধতায় নেওয়া যায়নি হাসপাতালে, ঘরেই সন্তানসহ মারা গেলেন প্রসূতি

ছাত্রশিবিরের কার্যকরী পরিষদের দ্বিতীয় সাধারণ অধিবেশন-২০২৬ অনুষ্ঠিত

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকারযুক্ত গাড়ি থেকে ইয়াবাসহ গ্রেপ্তার ৩

মন্ত্রীর পদত্যাগের দাবি বাদ দিয়ে ৬ প্রস্তাব শিক্ষার্থীদের

দীর্ঘদিনের স্থবিরতা কাটিয়ে ঢাকা জেলা পরিষদ টাওয়ার প্রকল্পে নতুন গতি

ফাইনাল নিশ্চিত করার পরেই ইয়ামালের বাড়িতে চুরির চেষ্টা!

১০০ কোটির পর এবার ঘরে ঘরে সামান্থার ‘মা ইন্টি বাঙ্গারাম’

মার্কিন পঞ্চম নৌবহরে আইআরজিসির হামলা

ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে ১৮ দিন ধরে অনশনে সোনম ওয়াংচুক 

১০

হামের উপসর্গে আরও পাঁচ শিশুর মৃত্যু

১১

জিম্বাবুয়ের বিপক্ষে বোলিংয়ে বাংলাদেশ, তিন বছর পর ফিরলেন ইয়াসির

১২

এবার হত্যাচেষ্টা মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা নাঈম গ্রেপ্তার

১৩

নিখোঁজের ২ দিন পর কুয়াকাটায় ভেসে এলো মাঝির মরদেহ

১৪

রংপুরে হিসাবরক্ষণ কর্মকর্তার ঘুষ গ্রহণের ভিডিও ভাইরাল

১৫

যে একাদশ নিয়ে ‘ইংলিশ’ পরীক্ষায় নামছে আর্জেন্টিনা

১৬

মেসির প্রথম ‘ইংরেজি পরীক্ষা’

১৭

বিশ্বকাপের উন্মাদনায় বদলে গেল রেলস্টেশনের নাম

১৮

ইরানের পারমাণবিক স্থাপনার শহরে আবারো মার্কিন হামলা

১৯

সুপ্রিম কোর্টের সেই সহকারী রেজিস্ট্রারকে চাকরিচ্যুত

২০
X