পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি
প্রকাশ : ০৬ মে ২০২৪, ০৪:২৭ পিএম
অনলাইন সংস্করণ

তীব্র দাবদাহের পর লালমনিরহাটে স্বস্তির বৃষ্টি

বৃষ্টিতে স্বস্তি নামে লালমনিরহাটে। ছবি : কালবেলা
বৃষ্টিতে স্বস্তি নামে লালমনিরহাটে। ছবি : কালবেলা

সন্ধ্যা থেকেই লালমনিরহাটের পাটগ্রামের আকাশ ছিল মেঘে ঢাকা। উপজেলার কয়েকটি এলাকায় শুরু হয় বৃষ্টি। দাবদাহের মধ্যে বাড়তি স্বস্তি নিয়ে এসেছে মধ্য বৈশাখের এ হালকা বৃষ্টি।

সোমবার (৬ মে) সকাল ১০টার দিকে উপজেলার বিভিন্ন স্থানে বৃষ্টির খবর পাওয়া গেছে। বৃষ্টি না হলেও অন্যান্য এলাকায় আকাশ মেঘলা অবস্থায় দেখা গেছে। বৃষ্টি হওয়ায় গরমের নাভিশ্বাস থেকে একটু হলেও স্বস্তির নিশ্বাস এসেছে জনজীবনে। অনেকেই বৃষ্টি হওয়ায় স্বস্তির কথা জানিয়েছেন ফেসবুক, ইনস্টাগ্রামসহ বিভিন্ন সোশ্যাল মিডিয়ায়।

শহরের এক বাসিন্দা বলেন, বৃষ্টির জন্য দীর্ঘ যে প্রতীক্ষা, সেটির অবসান হলো। বৃষ্টির পর রোদে গা জ্বলা যে ভাবটি ছিল এতদিন, সেটি আর নেই। খুব ভালো লাগছে। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে আরেক বাসিন্দা বলেন, বৃষ্টির পর এখন অনেকটা স্বস্তি পাচ্ছে মানুষ। আল্লাহর কাছে লাখো শোকর।

এর আগে বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর সোমবার বৃষ্টির পূর্বাভাস দিয়েছিল। এই পূর্বাভাস অনুযায়ী জেলার পাটগ্রাম উপজেলাসহ বিভিন্ন জায়গায় বৃষ্টিপাত হয়েছে।

প্রসঙ্গত, গত এক মাস ধরে বাংলাদেশের ওপর দিয়ে বয়ে যাচ্ছে তীব্র তাবপ্রবাহ। সূর্যের প্রখরতায় দিনে-রাতে প্রায় একই তাপমাত্রা পরিলক্ষিত হচ্ছে। ফলে সূর্য অস্ত গেলেও মানুষের ভোগান্তি কমছে না। রাতের বেলায়ও প্রচণ্ড গরমে সবাইকে হাঁসফাঁস করতে দেখা যায়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেসির আগে বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা ছিলেন যিনি

আলজেরিয়ার বিপক্ষে মেসির তিন গোলের ইতিহাস

মেসির পায়ে ভর করে আলজেরিয়াকে উড়িয়ে দিল আর্জেন্টিনা

রোনালদোর যে রেকর্ডে ভাগ বসালেন মেসি

ইরানের সঙ্গে চুক্তি করার পরণতি সবাইকে ভোগ করতে হবে : রেজা পাহলভি

দোকানের সামনে বিএনপিকে হুমকি দিয়ে বোমাসদৃশ বস্তু ও চিরকুট

হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি

বক্সের বাইরে থেকে ৫ গোল, ব্রাজিলিয়ান কিংবদন্তির পাশে মেসি

দুপুরের মধ্যে বৃষ্টির পূর্বাভাস

মেসির জোড়া গোলে ব্যবধান বাড়াল আর্জেন্টিনা

১০

দুধ দিয়ে গোসল করা কি জায়েজ?

১১

ইসরায়েলকে ‘কঠোর জবাবের’ হুঁশিয়ারি ইরানের

১২

আর্জেন্টিনার খেলা দেখতে টিএসসিতে একসঙ্গে নাসির-সারজিস

১৩

আর্জেন্টিনা-আলজেরিয়ার ২ গোল বাতিল, কারণ কী

১৪

প্রথমার্ধে মেসির গোলে এগিয়ে আর্জেন্টিনা

১৫

গোসলে নেমে ৩ বন্ধুর তর্ক, একজনকে চুবিয়ে হত্যা

১৬

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার পরবর্তী ধাপ আরও কঠিন হবে : চীন

১৭

টানা ৫ বিশ্বকাপে গোলের রেকর্ড মেসির

১৮

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৯

একান্ত প্রিয় বস্তু হারিয়ে গেলে যে দোয়া পড়বেন

২০
X