মুন্সীগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ০৬ মে ২০২৪, ০৫:২৬ পিএম
অনলাইন সংস্করণ

শিলাবৃষ্টিতে মুন্সীগঞ্জের ফসলে ব্যাপক ক্ষতি

মুন্সীগঞ্জে শিলাবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি। ছবি : কালবেলা
মুন্সীগঞ্জে শিলাবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি। ছবি : কালবেলা

মুন্সীগঞ্জ সদর ও গজারিয়া উপজেলায় শিলাবৃষ্টিতে ধান, পাট, তিল ও বাঙ্গি চাষিদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যমতে রোববার (৫ মে) রাতের এ তাণ্ডবে দুটি উপজেলার প্রায় ৫০০ হেক্টর জমির ফসলের ক্ষতি হয়েছে।

এদিকে মুন্সীগঞ্জ সদরের রমজানবেগ এলাকার শতাধিক কৃষক বাঙ্গি চাষ করে এখন দিশাহারা। এ ফসলের আয় দিয়েই অধিকাংশ কৃষকের সারা বছর চলে। সবে মাত্র ক্ষেত থেকে কৃষক বাঙ্গি বিক্রি শুরু করেছেন। কিন্তু হঠাৎ শিলাবৃষ্টিতে এ ফসল নষ্ট হওয়ায় কৃষকরা চোখে মুখে অন্ধকার দেখছেন।

স্থানীয় কৃষক মো. রফিক সবুজ বলেন, কিস্তি-লোন নিয়া চাষাবাদ করছি। বাঙ্গি, কুমড়া, ধুন্দুল, ভেন্ডি গত রাতের শিলাবৃষ্টিতে আমাগো স্বপ্ন শেষ হইয়া গেছে। গত তিন মাস ধরে যত্ন নিয়া চাষাবাদ করতাছি। সামনে কীভাবে চাষাবাদ করুম চিন্তা কইরা কূল পাইতাছি না। আর একটা সপ্তাহ যদি সময় পাইতাম তাইলে বাঙ্গিগুলো বিক্রি কইরা কিছু টাকা লাভ পাইতাম।

ক্ষতিগ্রস্ত অপর কৃষক মো. নূর হোসেন বলেন, আমি ৪৮০ শতাংশ জমিতে বাঙ্গি আবাদ করছি। পাশাপাশি কুমড়া ও পাট চাষ করছি। আমার দুই থেইকা আড়াই লাখ টাকা খরচ হইছে। লাভ হইতো লাখ তিনেক টাকা। গত রাতের বৃষ্টিতে সব শেষ হইয়া গেছে। কোনো ফসল আর বিক্রি করার উপযোগী নেই।

ক্ষতিগ্রস্ত কৃষক মো. ইকরাম হায়দার বলেন, মিষ্টি কুমড়া, বাঙ্গি, ভুট্টো ও বটবটিসহ চার কানি জমিতে সবজি আবাদ করছি। গতকালকের শিলাবৃষ্টিতে গাছের পাতাসহ সব নষ্ট হইয়া গেছে। ফাল্গুন মাসে বাঙ্গি কুমড়া রোপণ করছি। তিন মাস হইয়া গেছে আর কয়েক দিন হইলেই এগুলো বিক্রি কইরা দুই আড়াই লাখ টাকা লাভ করতে পারতাম। এখন সব শেষ হইয়া গেছে। দুদিন পর এইগুলো পইচ্চা যাইবো, গরুরেও খাওয়ানো যাইব না। এখন সরকার থেইকা যদি কোনো সহযোগিতা পাওয়া যায় তবে ক্ষতি কিছুটা শামাল দেওয়া যাবে।

মুন্সীগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক শান্তনা রাণী বলেন, প্রাথমিকভাবে জেলার দুটি উপজেলার ফসলি জমি ক্ষতির যে তথ্য পেয়েছি তার মধ্যে বোরো ধানের জমি রয়েছে ৩০০ হেক্টর, ভুট্টা আবাদকৃত জমি রয়েছে ১৫০ হেক্টর। তাছাড়া পাট, তিন, সবজি ও বাঙ্গি আবাদকৃত জমি রয়েছে আরও এক থেকে দেড়শ হেক্টর।

তিনি বলেন, ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তার বিষয়ে সরকারের পক্ষ থেকে কিছু বলেনি। এ বিষয়ে কোনো প্রণোদোনা এলে তা অবশ্যই ক্ষতিগ্রস্তদের মাঝে বিতরণ করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুবিধাভোগীদের কবল থেকে মুক্ত করে জনগণের অংশগ্রহণমূলক অর্থনীতি গড়াই লক্ষ্য : প্রধানমন্ত্রী

লেবাননের ঐতিহ্যবাহী স্থাপনাগুলোতে ধ্বংসযজ্ঞ চালাচ্ছে ইসরায়েল

ইউএস-বাংলা এয়ারলাইন্স ও র‍্যাংগস ইলেকট্রনিক্সের মধ্যে সমঝোতা চুক্তি

৩ দিন পর মিলল আর্জেন্টাইন ফুটবলারের স্ত্রী-সন্তানদের মরদেহ

অশ্রুসিক্ত নয়নে না বলা গল্প শোনালেন ভিনিসিয়ুস

উপমহাদেশের প্রখ্যাত আলেম সালমান নদভী মারা গেছেন

ভারতকে টানা দুই ম্যাচে হারিয়ে ইতিহাস গড়ল আয়ারল্যান্ড

জৈব সারের নামে বর্জ্য বিতরণ, কৃষি কর্মকর্তাকে খাগড়াছড়ি বদলি

তাসকিন ও মিমের সঙ্গে ডিনারে ওয়ালটন ফ্রিজ এবং এসির ২৪ ক্রেতা

পুলিশকে তথ্য দিয়ে সহায়তাকারী যুবকের মরদেহ মিলল ময়লার স্তূপে

১০

স্যাটেলাইটের ছবিতে দেখুন ভেনেজুয়েলার ভূমিকম্পের পূর্বাপর অবস্থা

১১

বিধ্বস্ত ভেনেজুয়েলার পাশে দাঁড়ালেন নেইমার

১২

৪৭তম বিসিএসে ২১৬৭ ক্যাডার পদ শূন্য, কারণ জানাল পিএসসি

১৩

এমপি হওয়ার পর জীবন উপভোগের সুযোগ মেলেনি: মাহমুদা মিতু

১৪

যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতিতে বাংলাদেশিদের জন্য কড়াকড়ি

১৫

‘আমি যদি মরিই, তবে নিজের দেশেই মরব’

১৬

ক্রীড়াঙ্গনে আনসার-ভিডিপির অবদান : সংবর্ধনা ও প্রাইজমানি পেলেন ২৩ খেলোয়াড়

১৭

দুর্নীতি প্রতিরোধে এবার ইউনিয়ন পর্যায়েও কমিটি গঠন

১৮

গ্রিন কার্ড আবেদনের নিয়মে পরিবর্তন আনল যুক্তরাষ্ট্র

১৯

কিশোরী প্রেমিকার ছুরিকাঘাতে যুবক নিহত

২০
X