কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৮ মে ২০২৪, ০১:২৬ পিএম
অনলাইন সংস্করণ

ইসরায়েলের সঙ্গে যুদ্ধ নিয়ে নতুন বার্তা ফিলিস্তিনের

ইসরায়েলি হামলায় বিধ্বস্ত গাজা। ছবি : সংগৃহীত
ইসরায়েলি হামলায় বিধ্বস্ত গাজা। ছবি : সংগৃহীত

গাজা উপত্যকায় সাত মাসের বেশি সময় ধরে যুদ্ধ করছে হামাস ও ইসরায়েল। কয়েক দিন আগে দুপক্ষের মাঝে যুদ্ধবিরতি আলোচনায় অগ্রগতি হলেও শেষ পর্যন্ত কোনো চুক্তি হয়নি। এখন দক্ষিণ গাজার রাফায় স্থল হামলার হুমকি দিয়ে আসছে ইসরায়েল। ইতিমধ্যে রাফায় বিপুল সংখ্যক সেনাও জড়ো করেছে নেতানিয়াহু বাহিনী। তবে ইসরায়েল এতকিছু করলেও তাদের বিরুদ্ধে দীর্ঘমেয়াদে যুদ্ধ চালিয়ে যাওয়া অঙ্গীকার ব্যক্ত করেছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠনটি। খবর আলজাজিরার।

হামাসের মুখপাত্র আবু ওবেইদা এক ভিডিও বার্তায় বলেছেন, রাফা ও গাজায় ইসরায়েলি অভিযানের বিরুদ্ধে ফিলিস্তিনিরা লড়াই চালিয়ে যাবে। ইসরায়েলের আগ্রাসন যতই দীর্ঘ হোক না কেন তার ফলাফল শূন্য।

তিনি আরও বলেন, এই যুদ্ধে ইসরায়েলের কোনো অর্জন নেই। যুদ্ধেক্ষেত্রে তারা সেনা হারাচ্ছে। হামাসের ব্যাপক শক্তি রয়েছে, এমনটা দাবি করছি না। তবে আমরা আমাদের জনগণের অধিকার আদায়ে লড়াই চালিয়ে যাব।

আবু ওবেইদা জানান, শতাধিক ইসরায়েলি সামরিক যানে হামলা করেছে হামাস। এদের মধ্যে যুদ্ধট্যাংক, সেনাবাহী গাড়ি ও বুলডোজার রয়েছে। এ ছাড়া টানেল উড়িয়ে, রকেট ও মর্টার শেল নিক্ষেপ করে এবং স্নাইপিং ও সম্মুখ যুদ্ধে বহু ইসরায়েলি সেনা হতাহত হয়েছে।

গত ৭ অক্টোবর দক্ষিণ ইসরায়েলে প্রবেশ করে নজিরবিহীন হামলা চালিয়ে ১২০০ ইসরায়েলিকে হত্যার পাশাপাশি প্রায় ২৫০ ইসরায়েলি ও বিদেশি নাগরিককে গাজায় বন্দি করে নিয়ে আসে হামাস। একই দিন হামাসকে নির্মূল এবং বন্দিদের মুক্তি নিশ্চিত করতে ফিলিস্তিনি স্বাধীনতাকামী এই সংগঠনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে ইসরায়েল। গত নভেম্বরে সাত দিনের যুদ্ধবিরতি চুক্তির বিনিময়ে ১১০ ইসরায়েলি বন্দিকে হামাস মুক্তি দিলেও এখনো তাদের হাতে শতাধিক বন্দি আছেন।

অন্যদিকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ৭ অক্টোবর থেকে গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ৩৫ হাজার ছাড়িয়ে গেছে। তাদের অধিকাংশ নারী ও শিশু।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভেনেজুয়েলায় ধ্বংসস্তূপ থেকে ভেসে আসছে মানুষের আর্তনাদ

কিংবদন্তি পেলে ও রিভালদোর এক অনন্য রেকর্ডে নাম লেখালেন নেইমার

ভেনেজুয়েলায় উদ্ধার সহায়তার প্রস্তাব এল সালভাদরের

ভেনেজুয়েলায় ভূমিকম্পে ১০ হাজারের বেশি প্রাণহানির আশঙ্কা

দুর্দান্ত জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন ব্রাজিল, নেইমারকে নিয়ে বড় বার্তা দিলেন আনচেলত্তি

ভেনেজুয়েলায় পরপর শক্তিশালী ২ ভূমিকম্প, বহু ভবন ধস

১১ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

গ্রুপসেরা হয়ে নকআউটে ব্রাজিল

৯৮১ দিন পর ব্রাজিলের জার্সিতে ফিরলেন নেইমার

টানা ৩ ম্যাচে গোল ভিনির, ইতিহাস বলছে এবারের বিশ্বকাপ ব্রাজিলের

১০

জোড়া গোলের লিড নিয়ে বিরতিতে ব্রাজিল

১১

৫২ বছরের অপেক্ষার অবসান, মরক্কোর জালে হাইতির গোল

১২

বন্য শিয়াল শিকার করে অনলাইনে মাংস বিক্রি

১৩

লাইনচ্যুত তিন বগি রেখে চট্টগ্রামের পথে বিজয় এক্সপ্রেস

১৪

ভিনিসিয়াসের গোলে এগিয়ে গেল ব্রাজিল

১৫

গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই নকআউটে সুইজারল্যান্ড

১৬

বিশ্বকাপের মাঝেই ৫ ম্যাচ নিষিদ্ধ হলেন কাতারের তারকা মিডফিল্ডার

১৭

হেরেও দ্বিতীয় রাউন্ডে উঠল কানাডা

১৮

স্কটল্যান্ডের বিপক্ষে একাদশ ঘোষণা ব্রাজিলের

১৯

ছেলে নেইমারকে নিয়ে বাবার বার্তা

২০
X