সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ১৮ মে ২০২৪, ১০:৫৪ পিএম
আপডেট : ১৮ মে ২০২৪, ১১:৪০ পিএম
অনলাইন সংস্করণ

সাংবাদিককে মারধরের ঘটনায় মামলা

সাংবাদিক আবু মুসা। ছবি : সংগৃহীত
সাংবাদিক আবু মুসা। ছবি : সংগৃহীত

সিরাজগঞ্জের বেলকুচিতে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে সাংবাদিক আবু মুসার ওপর হামলা ও তার মোবাইল ফোন কেড়ে নিয়ে এলোপাতাড়ি মারপিটের ঘটনায় থানায় মামলা করা হয়েছে।

রোববার (১৮ মে) সন্ধ্যায় সাংবাদিক আবু মুসা বাদী হয়ে সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ইউসুফ আলীসহ সাতজনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা ১০-১৫ জনের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন। আবু মুসা দৈনিক মানবজমিন পত্রিকার বেলকুচি উপজেলা প্রতিনিধি।

মামলায় তিনি উল্লেখ করেছেন, বৃহস্পতিবার দুপুরে সোহাগপুর এএস উচ্চ বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির বিরুদ্ধে হওয়া অভিযোগের তদন্তের জন্য শিক্ষা বোর্ড থেকে টিম আসে। আমি ও সবুজ সরকার নামে অপর এক সাংবাদিক সেখানে সংবাদ সংগ্রহে যাই। তদন্ত শেষে দেখতে পাই বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও পৌর মেয়র সাজ্জাদুল হক রেজাকে আসামিরা আক্রমণ করে। ওই আক্রমণের বিষয়টি মোবাইল ফোনে ছবি ধারণ করতে গেলে আসামিরা ক্ষিপ্ত হয়ে আমার ওপর আক্রমণ করে। এ সময় আমার মোবাইল ফোন, দৈনিক মানবজমিন পত্রিকার পরিচয়পত্র ছিনিয়ে নেয় এবং আমাকে এলোপাতাড়ি কিলঘুষি মারতে থাকে। বিবাদীরা অকথ্য ভাষায় গালাগাল করে।

বেলকুচি থানার ওসি মো. আনিছুর রহমান মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করে জানান, থানায় এজাহার দেওয়ার পর রোববার সন্ধ্যায় মামলাটি এন্ট্রি করা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে পুলিশি অভিযান চলছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আইডিআরএর প্রথম নারী চেয়ারম্যান মীর নাদিয়া নিভিন

একই পরিবারে যুবদল, এনসিপি ও যুবলীগের তিন নেতা

আইডা অ্যাওয়ার্ডসে বিশ্বমঞ্চে বাংলাদেশের গৌরব শুভ্র ও রিমন

টেক্সটাইল খাতে বৈশ্বিক কমপ্লায়েন্স ও টেকসই উৎপাদনে দক্ষতা বাড়াতে বিইউবিটিতে সেমিনার

নিউইয়র্কের টাইমস স্কয়ারে গুলি, গ্রেপ্তার অর্ধশতাধিক

মাদ্রাসা শিক্ষকদের বেতন দিন, সংসদে প্ল্যাকার্ড তুললেন এমপি

ভারতে যাচ্ছে রাজ রিপার প্রথম সিনেমা 'ময়না'

বিকেএসপিতে ক্রীড়া চিকিৎসা ও পুনর্বাসন বিষয়ক ৩ দিনব্যাপী সেমিনার শুরু

মহররমের চাঁদ দেখা গেছে, জানা গেল আশুরা কবে

রাজশাহীর কালাই রুটিতে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত

১০

রাশিয়া-ইউক্রেনকে শান্তিচুক্তির আহ্বান ট্রাম্পের

১১

জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান হলেন আফরোজা আব্বাস

১২

নির্বাচনী ফলাফল চ্যালেঞ্জ করে আদালতে মমতা ব্যানার্জী

১৩

ভারতীয় টমেটো আমদানির বিরুদ্ধে ব্যবসায়ীদের বিক্ষোভ

১৪

পুনঃখননে মৃতপ্রায় খালে প্রাণের জোয়ার, স্বস্তিতে ফুলবাড়িয়াবাসী

১৫

মাসুম সাঈদ খানের কবিতা : আমাদের আর কোনো বিশ্বাস নেই

১৬

সংসদ কক্ষে প্রবেশের সময় ‘মাথা নিচুতে’ আপত্তি মুজিবুর রহমানের

১৭

জুনেই চাকরি হারানোর শঙ্কায় প্রাণিসম্পদের ১,৪০০ জনের, কর্মসংস্থানের আশ্বাস মন্ত্রীর

১৮

সরকারি বাঙলা কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের প্রথম মিলনমেলা ১০ জুলাই

১৯

সুপারকম্পিউটারের বিশ্লেষণে উঠে এলো কোন দল জিতবে বিশ্বকাপ

২০
X