চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ১৮ মে ২০২৪, ১১:১৯ পিএম
আপডেট : ১৮ মে ২০২৪, ১১:২৩ পিএম
অনলাইন সংস্করণ
মিষ্টি বিতরণের ধুম

চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের কমিটি বিলুপ্ত

গ্রাফিক্স : কালবেলা
গ্রাফিক্স : কালবেলা

কথায় কথায় গ্রুপে-উপগ্রুপে সংঘর্ষে জড়ানো চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের কমিটি বিলুপ্ত করেছে নগর ছাত্রলীগ। আর কমিটি ভেঙে দেওয়ার আনন্দে ছাত্রলীগের একাংশ ক্যাম্পাসে মিষ্টি বিতরণ করেছে।

শনিবার (১৮ মে) নগর ছাত্রলীগের সভাপতি ইমরান আহম্মেদ ইমু ও সাধারণ সম্পাদক জাকারিয়া দস্তগীর স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সাংগঠনিক অনিয়ম ও বিশৃঙ্খলার দায়ে ২০১৮ সালের ১৮ সেপ্টেম্বর মাহমুদুল করিমকে সভাপতি ও সুভাষ মল্লিককে সাধারণ সম্পাদক করে চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের যে কমিটি ঘোষণা করা হয়েছিল তা বিলুপ্ত ঘোষণা করা হলো।

১০ টাকার খাম ১০০ টাকায় বিক্রি, পদ ব্যবহার করে অবৈধ টাকা উপার্জনসহ নানা অভিযোগে গত কয়েক সপ্তাহ ধরে উত্তাল ছিল চট্টগ্রাম কলেজ ক্যাম্পাস। আর এসব অনিয়মের পেছনে মাহমুদ-সবুজের হাত ছিল বলে অভিযোগ করেন একাধিক ছাত্রলীগ নেতাকর্মী।

এদিকে নগর ছাত্রলীগ বিবৃতিতে উল্লেখ করা হয়, সাংগঠনিক অনিয়ম ও বিশৃঙ্খলার কারণে চট্টগ্রাম কলেজ শাখা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত করা হলো।

এ বিষয়ে কলেজ ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল সাইমুন বলেন, ‘ওরা ছয়টি বছর ১৮ হাজার শিক্ষার্থীকে জিম্মি করে রেখেছিল। ছাত্রলীগের পদ ব্যবহার করে ডুপ্লেক্স বাড়ি বানিয়েছে, কিনেছে ফ্ল্যাট। তাই ওদের হাতে আমাদের ছাত্রলীগ নিরাপদ না, এটা আমাদের দ্বিতীয় বিজয়। এর আগে প্রথম বিজয় হয় শিবির থেকে ক্যাম্পাস উদ্ধার করার পর।’

সদ্য বিদায়ী সভাপতি মাহমুদুল করিম বলেন, ‘আমাদের ওপর সাংগঠনিক বিশৃঙ্খলার যে অভিযোগ আনা হয়েছে, সে রকম কোনো অভিযোগ তারা প্রমাণ করতে পারেনি। শুধু কিছু বিপথগামী ছাত্রনেতার স্বার্থের কারণেই আমরা ষড়যন্ত্রের শিকার হয়েছি।’

নিজেদের সফল দাবি করে তিনি বলেন, ‘যতদিন আমরা দায়িত্বে ছিলাম কখনো জামায়াত-শিবিরের সঙ্গে আপস করিনি।’

কমিটি বিলুপ্তির ঘোষণার পর ক্যাম্পাসে মিষ্টি বিতরণ করে ছাত্রলীগের একাংশ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পর্নোগ্রাফি মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন চ্যালেঞ্জ করে করা রিট খারিজ

সেনাবাহিনীতে চাকরি, ২৮ বছর বয়সেও আবেদনের সুযোগ

অভিযোগের জবাব দেওয়ার শেষ সময় ৯ আগ‌স্ট / ফিফাকে ঘিরে নতুন দুর্নীতির ঝড়

‘মানুষের জয়গান গাওয়া’ সেই তরুণের নাম আজহারুল

তিন মাসে পুলিশের হাতে গ্রেপ্তার ১ লাখ ৪২ হাজার

বাংলাদেশিদের জন্য ভিসা সহজ করল চীনা দূতাবাস

দুই ক্যাটাগরিতে এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড শেলটেক সিরামিকসের

আনন্দ ভ্রমণে গিয়ে শাপলা বিলে ডুবে যুবকের মৃত্যু

স্বাস্থ্যসেবায় নতুন প্রযুক্তি / আকিজ মেডিপ্লেক্সে বাংলাদেশের প্রথম স্বয়ংক্রিয় ভাইটাল পরীক্ষা

১০

নুসরাত হত্যা: মৃত্যুদণ্ডপ্রাপ্ত ১৬ আসামির ডেথ রেফারেন্স ও আপিল শুনানি আজ

১১

সুবিপ্রবির নতুন উপ-উপাচার্য নোবিপ্রবির ড. জাহাঙ্গীর সরকার

১২

সাবেক ডেপুটি গভর্নর এসকে সুরের ৩ বছরের কারাদণ্ড

১৩

নোবিপ্রবির নতুন ট্রেজারার ড. মো. হাছান উদ্দীন

১৪

কী আছে চট্টগ্রামের সাবেক জেলারের স্ত্রীর ভাগ্যে, জানা যাবে বুধবার

১৫

রাষ্ট্রপতি নির্বাচন / ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

১৬

ছোট ভাইকে নিয়ে নদীতে গোসলে নেমে গার্মেন্টস কর্মীর মৃত্যু

১৭

প্রবাসীবান্ধব ইউরোপের দেশ ও শহরের তালিকা প্রকাশ

১৮

ছোট্ট ডানার চোখজুড়ানো প্রজাপতি ‘পাতি জহুর’

১৯

নিয়োগ দেবে ওয়ালটন, প্রভিডেন্ট ফান্ডসহ পারফরম্যান্স বোনাস সুবিধা

২০
X