কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৮ মে ২০২৪, ০২:৪৫ পিএম
আপডেট : ১৮ মে ২০২৪, ০৩:০৩ পিএম
অনলাইন সংস্করণ

বৃষ্টির পর আসছে হিট ওয়েভ

গরমে দূষিত বরফের শরবতে প্রাণ জুড়াচ্ছেন পথচারীরা। ছবি : সংগৃহীত
গরমে দূষিত বরফের শরবতে প্রাণ জুড়াচ্ছেন পথচারীরা। ছবি : সংগৃহীত

কয়েকদিন ধরে চলা দাবদাহের কারণে হাঁসফাঁস করছিলেন রাজধানীবাসী। জলীয় বাষ্পের আধিক্য অস্বস্তি বাড়িয়ে দিচ্ছিল কয়েকগুণ। ঘরের মধ্যে থেকেও মিলছিল না স্বস্তি। নগরবাসী আকাশপানে তাকিয়ে থাকলেও কাঙ্ক্ষিত বৃষ্টির দেখা পাচ্ছিল না।

অবশেষে শনিবার (১৮ মে) সকালে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি নামে রাজধানীতে। আর তাতে নগরজীবনে কিছু হলেও নেমে এসেছে স্বস্তি। ঢাকাসহ বিভিন্ন স্থানে বৃষ্টিপাতের প্রবণতা কয়েক দিন অব্যাহত থাকবে। যদিও উদ্বেগের বিষয় হচ্ছে- বৃষ্টির পর পরই আসতে পারে আরও কয়েকটি হিট ওয়েভ।

শনিবার (১৮ মে) বেসরকারি একটি টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির এসব এ তথ্য নিশ্চিত করেছেন।

এদিকে গত এপ্রিল মাসব্যাপী সারা দেশে ছিল তীব্র তাপপ্রবাহ। যার ধকল এখন কাটিয়ে না উঠতেই আবারও গরমের দাপট। আজ শনিবারও ভ্যাপসা গরম দিয়ে দিন শুরু হয় নগরবাসীর। সকাল ৮টার কিছু পরে কয়েক মুহূর্তের জন্য এক পশলা বৃষ্টির নিয়ে আসে স্বস্তি।

আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির বলেন, বৃষ্টিপাতের প্রবণতা আরও তিন থেকে চার দিন অব্যাহত থাকবে। সেই সঙ্গে আগামী সোমবারের (২০ মে) পর বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টির আশঙ্কা রয়েছে। তবে সেটি এখনো পুরোপুরি নিশ্চিত নয়।

তিনি আরও বলেন, সামনে কয়েকটি হিট ওয়েভ আসতে পারে। তবে কোনোটিই আর আগের মতো দীর্ঘস্থায়ী হবে না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেসি-রোনালদোকেই সেরা মানেন এমবাপ্পে

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

অসংক্রামক রোগ প্রতিরোধে সরকারের প্রচেষ্টা জোরদার, ৩৫ মন্ত্রণালয়ের সভা

মুজিব শতবর্ষের লোগোযুক্ত খামে চিঠি পাঠিয়ে বিএনপি নেতাকে হত্যার হুমকি

সিলেটে তুমুল সংঘর্ষ, নিহত ১

টানা ৪ দিনের গ্যাস সরবরাহ নিয়ে ‘দুঃসংবাদ’ দিল তিতাস 

বিশ্বকাপে এখন পর্যন্ত নকআউট পর্বে উঠল যারা, ছিটকে গেল কারা?

‘টাকা দিলেই’ কারাগারে যখন-তখন মিলছে হাজতির সঙ্গে সাক্ষাৎ

পাওনা টাকা নিয়ে বিরোধে যুবক নিহত

বিকৃত কনটেন্টে ক্ষুব্ধ জাহিদ হাসান, নিচ্ছেন আইনি ব্যবস্থা

১০

আর্জেন্টিনার পরাজয় কামনায় ‘অভিশপ্ত’ মূর্তির গায়ে জার্সি পরাচ্ছেন ব্রাজিল সমর্থকরা

১১

লেবানন নিয়ে ট্রাম্পের প্রস্তাবের জবাব দিলেন আহমেদ আল-শারা

১২

সম্পত্তি লিখে দিয়ে গৃহবন্দী বাবা-মা

১৩

হোটেলের ছাদ থেকে পড়ে এইচএসসি পরীক্ষার্থী নিহত

১৪

‎গাজীপুরে আ.লীগের ৩০ নেতাকর্মী গ্রেপ্তার

১৫

প্রাথমিকে বদলি-পদায়নে ৪ কমিটি, নেতৃত্বে যারা

১৬

বাংলাদেশকে বন্যার তথ্য দেওয়া অব্যাহত রেখেছে ভারত

১৭

সাজাপ্রাপ্ত আ.লীগ নেতা কিবরিয়া গ্রেপ্তার

১৮

আমির হামজাকে জিজ্ঞাসাবাদ করতে দুদকে যুবদল নেতার আবেদন

১৯

বিশ্বকাপে প্রথম পূর্ণাঙ্গ অনুশীলন সেশনে অংশ নিলেন নেইমার

২০
X