হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি
প্রকাশ : ১৯ মে ২০২৪, ১২:০১ এএম
অনলাইন সংস্করণ

অবশেষে লালমনিরহাটে কাঙ্ক্ষিত বৃষ্টি

লালমনিরহাটের হাতীবান্ধায় বিভিন্ন স্থানে ঝরছে বহুল কাঙ্ক্ষিত স্বস্তির বৃষ্টি। ছবি : কালবেলা
লালমনিরহাটের হাতীবান্ধায় বিভিন্ন স্থানে ঝরছে বহুল কাঙ্ক্ষিত স্বস্তির বৃষ্টি। ছবি : কালবেলা

তীব্র দাবদাহের পর অবশেষে লালমনিরহাটের হাতীবান্ধায় বিভিন্ন স্থানে ঝরছে বহুল কাঙ্ক্ষিত স্বস্তির বৃষ্টি। সঙ্গে বইছে হিমেল হাওয়া।

শনিবার (১৮ মে) সকাল থেকে সূর্যের তেজ কম থাকায় দেখা মেলে মেঘের।

অন্যদিনের তুলনায় তাপমাত্রা অনেকটা কম ছিল আজ। দিনের বেলা মেঘের দেখা মিললেও বৃষ্টির দেখা মেলেনি। অবশেষে রাত ৯টার দিকে দেখা মেলে সেই কাঙ্ক্ষিত স্বস্তির বৃষ্টির।

প্রায় দুই মাস তীব্র দাবদাহে মাঠঘাট ফেটে চৌচির। প্রচণ্ড গরমে শ্রমজীবী মানুষের জীবন অতিষ্ঠ হয়ে পড়েছে। তবে আজ সারাদিন সূর্যের তেজ তেমন একটা দেখা যায়নি। ফলে আকাশে কালো মেঘের আনাগোনা বাড়ে। দিন শেষে সন্ধ্যা নামলেই শুরু হয় মেঘের গর্জন। পরে দেখা মেলে কাঙ্ক্ষিত স্বস্তির বৃষ্টির। এতে জনমনে কিছুটা হলেও স্বস্তি নেমে আসে। তবে বৃষ্টিতে সাময়িক ভোগান্তিতে পড়েছে পথচারী, মোটরসাইকেল চালক, ফুটপাতের দোকানদারগণ।

ফুটপাতের কয়েকজন দোকানদারের সঙ্গে কথা বললে তারা বলেন, বৃষ্টিতে সাময়িক একটু ভোগান্তিতে পড়েছি। তবে স্বস্তির বৃষ্টি ও হিমেল বাতাসে সকল ভোগান্তি ধুয়েমুছে দিয়েছে। প্রায় দুই মাস ধরে প্রচণ্ড গরমে আমাদের জীবন অতিষ্ঠ হয়ে গেছে। এই বৃষ্টিতে একটু শান্তি পাচ্ছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি কুচক্রী মহলের ষড়যন্ত্র: এনএফটিই

ইএসডিও গবেষণা / বাজারের বেশিরভাগ টুথপেস্টেই মিলেছে ‘মাইক্রোপ্লাস্টিক’

দাপ্তরিক চিঠিতে নজরুল বর্ষের লোগো ব্যবহারের নির্দেশ

অভিযানে যাওয়া ম্যাজিস্ট্রেটকে ঠান্ডা খেয়ে চলে যেতে বললেন ব্যবসায়ী

যারা ইনসাফ ও কল্যাণের কথা বলে তাদের অপকর্ম বেশি: এ্যানি

কমনওয়েলথ গেমসে বাংলাদেশকে দারুণ সুখবর দিলেন বক্সার রাকিব

জঙ্গল সলিমপুরে পুলিশ ফাঁড়ির পানিতে ‘বিষ’

ইউক্রেনের বেপরোয়া হামলার সমুচিত জবাব দেওয়া হবে: ইরান

যে কারণে হেডিং নিষিদ্ধ করল ইতালিয়ান ক্লাব কোমো

গাজীপুর সিটি করপোরেশনে ৫ হাজার ১০২ কোটি টাকার বাজেট ঘোষণা

১০

প্রাথমিকের শিক্ষকদের পে-স্কেল ও নতুন নীতিমালা নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী

১১

কিছুদিনের মধ্যেই ১ কোটি মানুষের কর্মসংস্থান হবে: পরিবেশমন্ত্রী

১২

এনসিপির কেন্দ্রীয় নেতাদের সামনেই ইবিতে ছাত্রশক্তির পদবঞ্চিতদের হট্টগোল

১৩

মাদ্রাসায় শিশু শিক্ষার্থীকে নির্যাতনের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার

১৪

সোহরাওয়ার্দী উদ্যানের সেই ‘নামাজের জায়গাসহ’ অবৈধ স্থাপনা উচ্ছেদ

১৫

হরমুজ প্রণালিতে ইরানের পুঁতে রাখা মাইনের আঘাতে ট্যাংকার বিস্ফোরণ

১৬

রাস্তা বন্ধ করে এনসিপির পথসভা, ভোগান্তিতে যাত্রীরা

১৭

রাজশাহীতে প্রকাশ্যে চলে মাদকের হাট, আতঙ্কে স্থানীয়রা

১৮

হাইকোর্টের রুল / বিকাশ-নগদ-রকেটের অতিরিক্ত সার্ভিস চার্জ কেন অবৈধ নয়

১৯

সেন্টমার্টিন পরিবহনের বাস দুর্ঘটনা: আইনজীবীকে ক্ষতিপূরণ দিতে রুল

২০
X