কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৮ মে ২০২৪, ১১:২০ এএম
অনলাইন সংস্করণ

হাদিসের প্রভাষক পদে উত্তীর্ণ সুধা রানী, যে ব্যাখ্যা দিল এনটিআরসিএ

সুধা রানীর শিক্ষক নিবন্ধন পরীক্ষার ফল। ছবি: সংগৃহীত
সুধা রানীর শিক্ষক নিবন্ধন পরীক্ষার ফল। ছবি: সংগৃহীত

১৮তম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষার ফল বুধবার (১৫ মে) সন্ধ্যায় প্রকাশ হয়েছে। এতে স্কুল ও কলেজ পর্যায় মিলিয়ে পাস করেছেন ৪ লাখ ৭৯ হাজার ৯৮১ জন। অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের মধ্যে পাসের হার ৩৫ দশমিক ৮০ শতাংশ।

প্রিলিমিনারি পরীক্ষায় হিন্দু সম্প্রদায়ের সুধা রানীকে ইসলাম ধর্মের হাদিস বিষয়ে প্রভাষক পদে উত্তীর্ণ দেখানো হয়েছে। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তোলপাড় চলছে।

এ বিষয়ে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) জানিয়েছে, সনাতন ধর্মাবলম্বীর এ পরীক্ষার্থী আবেদনের সময় ভুল করায় এমনটি হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে এনটিআরসিএর চেয়ারম্যান সাইফুল্লাহিল আজম গণমাধ্যমকে বলেন, ‘সুধা রানীর বিষয়টি সামনে আসার পর আমরা তার আবেদন কপি যাচাই করে দেখি। তিনি আবেদনের সময় ‘বিষয় পছন্দ’ দিয়েছেন হাদিস বিষয়ে। তার আবেদন অনুযায়ী ফল দেওয়া হয়েছে। এটি প্রার্থীর ভুলের কারণে হয়েছে।’

সুধা রানীর স্বামী গোবিন্দ চন্দ্র জানান, আবেদনটি কম্পিউটারের দোকান থেকে করা হয়েছিল। সেখানেই কম্পিউটার অপারেটর ভুলটি করেছেন।

১৮তম নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষায় ৪ লাখ ৭৯ হাজার ৯৮১ জন উত্তীর্ণ হন। এর মধ্যে রয়েছেন স্কুল-২ পর্যায়ে ২৯ হাজার ৫১৬ জন, স্কুল পর্যায়ে ২ লাখ ২১ হাজার ৬৫২ জন এবং কলেজ পর্যায়ে ২ লাখ ২৮ হাজার ৮১৩ জন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

২৩ জুন / ইতিহাসে এই দিনে আলোচিত কী ঘটেছিল

ক্লোসাকে ছুঁয়ে মেসির পিছু ছুটছেন এমবাপ্পে

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ 

সেনেগালকে গোলবন্যায় ভাসাচ্ছে নরওয়ে

ইরাককে নিয়ে ছেলেখেলা করে পরের রাউন্ডে ফ্রান্স

দীর্ঘ বিরতির পর ফের শুরু ফ্রান্স-ইরাক ম্যাচ

সেনেগালের মুখোমুখি নরওয়ে, বিশ্বমঞ্চে লড়াইয়ে নামলেন হালান্ড-মানে

দেশে আজ ভ্যাটসহ স্বর্ণ কিনতে পকেট থেকে খসবে যত টাকা

নতুন পে-স্কেল, নিম্ন গ্রেডের কর্মীদের জন্য বড় সুসংবাদ

বজ্রঝড়ে থমকে গেল ফ্রান্স-ইরাক ম্যাচ, বিরতিতে এগিয়ে এমবাপ্পেরা

১০

বিশ্বমঞ্চে নতুন কীর্তি / মাত্র ২৭ বছরেই ব্রাজিল কিংবদন্তিকে স্পর্শ করলেন এমবাপ্পে

১১

বিশ্বকাপ জিতেছে ২ বার, তবু তাদের জার্সিতে কেন চারটি স্টার? রহস্যটা কী?

১২

এমবাপ্পের গোলে ইরাকের বিপক্ষে প্রথমার্ধেই এগিয়ে ফ্রান্স

১৩

জুনে চারবার ভূমিকম্প, রাত নামলেই কাঁপছে দেশ!

১৪

অস্ট্রিয়া ম্যাচে যে ৮ রেকর্ড গড়ল মেসি ও আর্জেন্টিনা

১৫

‘স্বপ্ন পূরণ করতে চাই’, অ্যাটলেটিকো ছাড়ার ইঙ্গিত আলভারেজের

১৬

ইরাককে হারিয়ে নকআউট নিশ্চিতের মিশনে নামল এমবাপ্পেরা

১৭

জামায়াতে ইসলামীর নাম ‘আওয়ামী জামায়াত লীগ’ দিলেন রাশেদ খাঁন

১৮

৩২ বছর ১৮১ দিন— ‘বুড়ো দল’ হিসেবে ইরানের ইতিহাস

১৯

ইতিহাস গড়ার পর মেসি, ‘রেকর্ড নিয়ে ভাবছি না, জয়টাই আমার কাছে বড়’

২০
X