অভয়নগর (যশোর) প্রতিনিধি
প্রকাশ : ০৬ মে ২০২৪, ০৫:৫৫ পিএম
আপডেট : ০৬ মে ২০২৪, ০৬:১৭ পিএম
অনলাইন সংস্করণ

ধানের পরিবর্তে চিটা, সর্বস্বান্ত কৃষক

যশোরের অভয়নগরে জমিতে তেজগোল্ড জাতের ধান চাষ করা হয়। ছবি : কালবেলা
যশোরের অভয়নগরে জমিতে তেজগোল্ড জাতের ধান চাষ করা হয়। ছবি : কালবেলা

যশোরের অভয়নগরে তেজগোল্ড জাতের ধান চাষ করে ধানের পরিবর্তে চিটা হয়ে শতাধিক কৃষক সর্বস্বান্ত হয়েছেন। ১৫০ বিঘা জমিতে ৭৮ জন চাষিদের ধানক্ষেতে চিটা হয়ে গেছে। সোমবার (৬ মে) দুপুরে উপজেলার শ্রীধরপুর ইউনিয়নের দক্ষিণ দেয়াপাড়া এলাকার মাঠে এ দৃশ্য চোখে পড়ে।

কৃষকরা জানান, উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে গ্রামের ৭৮ জন চাষিকে ফ্রিতে তেজগোল্ড জাতের ধান বীজ দেওয়া হয়। আমরা সবাই মিলে একযোগে এ ধান চাষ করি ভালো ফলনের আশায়। গায়ের ঘাম পায়ে ফেলে কঠোর পরিশ্রম করে পেলাম ধানের পরিবর্তে চিটা।

উপজেলা কৃষি অফিসের মাঠকর্মীদের পরামর্শে সরিষার আবাদ শেষে হওয়ার পর আমরা ৭০-৮০ জন তেজগোল্ড ধানের বীজ নিয়ে চাষ করি। ধানের গাছ ও গোছা ভালো হলেও এখন ধান কাটার সময়ে আমরা সব ধান চিটা পাচ্ছি।

ধানচাষি আয়ুব মোল্লা, শহিদুল গাজী, রেজাউল ইসলাম, শাহাজান হোসেন, জাহিদ হোসেন অভিযোগ করে বলেন, উপজেলা কৃষি অফিসের মাঠকর্মী দেব্রত বাবু ও অন্য মাঠকর্মীদের পরামর্শে আমরা তেজগোল্ড জাতের ধান বীজ নিয়ে চাষ করি। দারিদ্র্যতার কারণে ধারদেনা করে ধান চাষে পানি ও সার কীটনাশক ব্যবহার করি। তাছাড়া কৃষি অফিস থেকে বিনামূল্যে সার দেয় সেগুলোই ব্যবহার করি। ১ বিঘা জমিতে ধান চাষ করতে ১৫ থেকে ১৮ হাজার টাকা খরচ করতে হয়। পানি ৪ হাজার টাকা, চাষের সময় ২ হাজার ৪শ, কীটনাশক বালাই নাশক ২ হাজার, কাটার জন্য ৬ থেকে ৭ হাজার টাকা খরচ হয়। পরিশেষে ধান কাটার সময় দেখি সব ধান চিটা হয়ে গেছে।

তারা আরও বলেন, আমরা চাষিরা এখন কোথায় কার কাছে যাব। আমাদের পরিবার পরিজন নিয়ে না খেয়েই জীবনযাপন করতে হবে।

শ্রীধরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাসির উদ্দিন বলেন, কৃষকের কোনো ক্ষতি আমরা কখনো চাই না। মাঠকর্মীদের পরামর্শে যে ঘটনা ঘটেছে এতে কৃষকদের ভাগ্যে চরম বিপর্যয় নামবে। কৃষি কর্মকর্তার কাছে এ ঘটনার সঠিক তদন্তের দাবি জানাই।

এ ব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা লাভলী খাতুন বলেন, দেয়াপাড়া ধান চাষিদের যে ক্ষতি হয়েছে তা খুবই দুঃখজনক। কৃষি অফিসের পক্ষ থেকে যতটুকু সহযোগিতা করা যায় তা করব। চাষিদের ধানক্ষেতের এই অবস্থার সঠিক তদন্ত করা হবে।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাংবাদিকদের লক্ষ্য করে গুলি গণমাধ্যমের স্বাধীনতার ওপর আঘাত: টিআইবি

সৈয়দপুরে বর্ণিল রথযাত্রা উদযাপন 

বিশ্বকাপ জিতলে কত টাকা পাবে চ্যাম্পিয়ন দল? বাকিরা কে কত পাবে?

এপস্টেইনের সঙ্গে গোয়েন্দাদের যোগাযোগ নিয়ে নতুন তথ্য ফাঁস করলেন ভ্যান্স

র‍্যাবের সাবেক এএসপি মাসুদুর বরখাস্ত

পে-স্কেলে ৪ ক্যাটাগরিতে মিলবে ইনক্রিমেন্ট, সচিব কমিটিতে সিদ্ধান্ত

অস্ত্রসহ গ্রেপ্তারের পর যুবদল নেতা বহিষ্কার

বিছানায় পড়ে ছিল স্বামী-স্ত্রীর লাশ, পাশেই মিলল শিশুসন্তান ও চিরকুট

আলোচনার আড়ালে থাকা এক সৎ কর্মকর্তার বিদায়

শান্তিচুক্তি আলোচনা ভেস্তে দিতে অর্থায়ন ইসরায়েলের, অভিযোগ ভ্যান্সের

১০

‘রাজপথ দেখেই যাবে সাঈদ’ ট্রলিতে মরদেহ নিয়ে শুরু হয়েছিল সেই মিছিল

১১

তারকাখ্যাতির ৪৩ বসন্তে ক্যাটরিনা

১২

দুই ট্রাকের সংঘর্ষে নিহত ১ 

১৩

হঠাৎ অসুস্থ মির্জা ফখরুল ইসলাম আলমগীর

১৪

মেসির সঙ্গে কী নিয়ে লেগেছিল, মুখ খুললেন বেলিংহ্যাম

১৫

‘ইরানে হামলা হলে পুরো অঞ্চলের অবকাঠামো ধ্বংস করে দেওয়া হবে’

১৬

শীতলক্ষ্যায় নিখোঁজ রাষ্ট্রীয় পদকপ্রাপ্ত ডুবুরি

১৭

আমি কারও জমি দখল করিনি: কাফি

১৮

রাত ১টার মধ্যে ঢাকাসহ ১৪ অঞ্চলে ঝড়ের আভাস

১৯

‘১২ কোটি শিক্ষার্থীর দায়িত্ব নিয়েছি’ বলা সেই সুহি মাইলস্টোনের ছাত্রী নয়

২০
X