আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ : ০৭ মে ২০২৪, ০৮:৫৮ এএম
অনলাইন সংস্করণ

আ.লীগ নেতার ঝুলন্ত লাশ উদ্ধার

আদমদীঘিতে উপজেলা আওয়ামী লীগ নেতা মোখলেসুর রহমান। ছবি : কালবেলা
আদমদীঘিতে উপজেলা আওয়ামী লীগ নেতা মোখলেসুর রহমান। ছবি : কালবেলা

বগুড়ার আদমদীঘিতে উপজেলা আওয়ামী লীগ নেতা মোখলেসুর রহমানের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (৬ মে) দুপুরে উপজেলার বাজার এলাকার একটি বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

মোখলেসুর রহমান উপজেলার নসরৎপুর ইউপির বিনাহালি গ্রামের বাসিন্দা। তিনি উপজেলা আওয়ামী লীগের আইনবিষয়ক সম্পাদক ছিলেন।

স্থানীয়রা জানান, মোখলেসুর রহমান তার দ্বিতীয় স্ত্রীকে নিয়ে উপজেলার বাজারে একটি বাসায় ভাড়া থাকতেন এবং প্রথম স্ত্রী তার গ্রামের বাড়িতে থাকতেন। দুপুরে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশকে খবর দেওয়া হয়। পরে পুলিশ তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল হাসপাতালে পাঠায়। পারিবারিক কলহের জেরে সোমবার সকাল ১০টার দিকে নিজ ঘরের ফ্যানের সঙ্গে দড়ি বেঁধে আত্মহত্যা করতে পারেন তিনি।

আদমদীঘি থানার ওসি রাজেশ কুমার চক্রবর্তী কালবেলাকে বলেন, খবর পেয়ে উপজেলা আওয়ামী লীগ নেতা মোখলেসুর রহমানের ঝুলন্ত লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট এলে মৃত্যুর কারণ জানা যাবে।

কালবেলা/এসআই/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক মারা গেছেন

ঢাকাসহ ১০ অঞ্চলে বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

ট্রাম্পকে সংকট থেকে বের হতে ‘আরও ভালো পথ’ খুঁজতে বলল ইরান

কেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া

ঝুঁকি নিয়ে ভাসমান সেতু পারাপার, ভোগান্তিতে ৭ গ্রামের মানুষ

নয়টি বাণিজ্যিক জাহাজের গতিপথ পরিবর্তন করল যুক্তরাষ্ট্র

হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নেওয়ার কোনো আগ্রহ যুক্তরাষ্ট্রের নেই: ট্রাম্প

যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের মধ্যে বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬.৪৭ বিলিয়ন ডলার

কারিগরি শিক্ষা অধিদপ্তরে ১৯৭ পদে নিয়োগ, আবেদন অনলাইনে

১০

মাতামুহুরীতে রাতের আঁধারে জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ

১১

টিভিতে আজ যত খেলা

১২

নাটোরে ডিঙি নৌকা তৈরির ধুম

১৩

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৪

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৫

আগামী ২৪ ঘণ্টায় ৪ বিভাগে ‘অতি ভারী’ বৃষ্টির পূর্বাভাস

১৬

আজকের নামাজের সময়সূচি

১৭

বিচার না পেয়ে সিলেট থেকে পায়ে হেঁটে প্রধানমন্ত্রীর দ্বারে বৃদ্ধ ফুকন মিয়া

১৮

বেড়ায় স্কুল ফিডিংয়ে ভয়াবহ অনিয়মের অভিযোগ

১৯

দখল-লিজে বিলীন চকরিয়া-সুন্দরবন

২০
X