কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৭ মে ২০২৪, ০৭:৩৭ পিএম
আপডেট : ০৭ মে ২০২৪, ০৮:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

কেএনএফের আস্তানা থেকে উদ্ধার যেসব অস্ত্র

কেএনএফের বাংকার। ছবি : সংগৃহীত।
কেএনএফের বাংকার। ছবি : সংগৃহীত।

বান্দরবানে সেনাবাহিনীর অভিযানে কুকি–চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) একটি বাংকারের সন্ধান পাওয়া গেছে। এ সময় বিপুল পরিমাণ অস্ত্র ও বিস্ফোরক সরঞ্জামাদি উদ্ধার করা হয়।

মঙ্গলবার (৭ মে) রুমা উপজেলার দুর্গম দার্জিলিং পাড়ায় এ অভিযান পরিচালিত হয়। অভিযানে কেএনএফের এক সশস্ত্র সন্ত্রাসী নিহত হয়েছে বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, অভিযানে কেএনএ সন্ত্রাসীদের ব্যবহার করা বাংকার, পর্যবেক্ষণ চৌকি ছাড়াও ৩টি একে-২২ রাইফেল, ১টি শর্টগান, ৭১ রাউন্ড তাজা অ্যামোনিশন, ১৫৭ রাউন্ড শর্টগান অ্যামোনিশন, বিপুল পরিমাণ বিস্ফোরক সরঞ্জামাদি, ১টি ড্রোন, ৩টি জুম্মল্যান্ডের পতাকা ও মোবাইল ফোনসহ ওয়াকিটকি উদ্ধার করা হয়।

এ বিষয়ে রুমা থানার ওসি শাহজাহান জানান, রুমা দার্জিলিং পাড়া থেকে একজন কেএনএফ সদস্যের লাশ উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা হয়েছে। ঘটনাস্থল থেকে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়। তবে এখনও নিহত কেএনএফ সদস্যের নাম পরিচয় জানা যায়নি। ময়নাতদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।

প্রসঙ্গত, গত ২ এপ্রিল রুমা উপজেলায় কেএনএফের সশস্ত্র হামলায় সোনালী ব্যাংক ম্যানেজার নিজাম উদ্দিনকে অপহরণ, পুলিশ ও আনসার বাহিনীর ১৪টি অস্ত্র লুট, ভাঙচুর এবং ৩ এপ্রিল থানচি উপজেলায় সোনালী ও কৃষি ব্যাংকে হামলা চালিয়ে টাকা লুটের ঘটনা ঘটে।

রুমার ঘটনার ১৭ ঘণ্টা পর থানচি উপজেলার সোনালী ও কৃষি ব্যাংকের দুটি শাখা থেকে সাড়ে ১৭ লাখ টাকা লুট করে অস্ত্রধারীরা। দুটি ঘটনায় পাহাড়ে সশস্ত্র সংগঠন ‘কুকি চিন ন্যাশনাল ফ্রন্ট-কেএনএফ’ জড়িত বলে জানিয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।তবে দু’দিন পর রুমার একটা পাহাড়ি এলাকা থেকে ছাড়া পান সোনালী ব্যাংক ম্যানেজার। এরই পরিপ্রেক্ষিতে ২ উপজেলায় ৯টি মামলা হয়। কেএনএফকে দমনে মাঠে নামে যৌথ বাহিনী।

যৌথ অভিযানে কেএনএফের সহযোগী লাল লিয়ান সিয়াম বম ও সংগঠনটির কেন্দ্রীয় কমিটির প্রধান সমন্বয় চেওসিম বমসহ পর্যায়ক্রমে ৭৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

কালবেলা/এসওআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রামে ‘হানি ট্র্যাপ’ চক্রের ২ সদস্য গ্রেপ্তার

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে এসডিএফের অভিযোগ

লবণাক্ততা, প্লাস্টিক, শিল্পায়নে বদলে যাচ্ছে সুন্দরবন

সৌদি আরবে এক সপ্তাহে গ্রেপ্তার প্রায় ১৫ হাজার

একরামুল হত্যা / শেখ হাসিনা-বেনজীরসহ ৮ জনের নামে গ্রেপ্তারি পরোয়ানা

বঙ্গভবন ছাড়লেন বিদায়ী রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

ইরানের ‘খাইবার শেকান’ ক্ষেপণাস্ত্রেই কুপোকাত যুক্তরাষ্ট্র

ই-পাসপোর্টের দীর্ঘ ভোগান্তির পর বিশেষ কনস্যুলার সেবা চালু

জরাজীর্ণ ঝুপড়ি ঘরে মানবেতর জীবনযাপন বিউটি বেগমের

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন ও আবদুল হামিদের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ

১০

কাতারে সমুদ্রপথে নৌযান চলাচল পুরোপুরি স্বাভাবিক ঘোষণা

১১

ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী গোলাম কিবরিয়াকে বরখাস্তের আদেশ প্রত্যাহার

১২

গাজার যুদ্ধের আরেক শিকার অপরিণত নবজাতকেরা

১৩

কাজ করে কুল পাচ্ছেন না জাপানের প্রধানমন্ত্রী, ঘুমান মাত্র ‘৩ ঘণ্টা’

১৪

রাষ্ট্রের নিরাপত্তা ও গণমাধ্যমের স্বাধীনতার মধ্যে ভারসাম্যের আহ্বান আনসারের

১৫

মেসিহীন মায়ামির জয়, অভিষেকেই নজর কাড়লেন কাসেমিরো

১৬

অসম্পূর্ণ কাজ শতভাগ দেখিয়ে চূড়ান্ত বিল উত্তোলন

১৭

চীনে আঘাত হেনেছে টাইফুন ‘নৌল’

১৮

সুবিধা চেয়ে আদালতে পলক / আমার বিরুদ্ধে ৯৮টি মামলা, ৯৯ দিন রিমান্ডে ছিলাম

১৯

যুক্তরাষ্ট্রকে যুদ্ধে সহায়তা করলে যুক্তরাজ্যেও হামলার হুমকি ইরানের

২০
X