মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩
সোনাগাজী (ফেনী) প্রতিনিধি
প্রকাশ : ০৮ মে ২০২৪, ০৬:১৪ এএম
আপডেট : ০৮ মে ২০২৪, ০৭:৩১ এএম
অনলাইন সংস্করণ

কালবৈশাখীর ঝড়ে বিধ্বস্ত ঘরবাড়ি, খুঁটি ভেঙে বিচ্ছিন্ন বিদ্যুৎ

কালবৈশাখীর ঝড়ে ফেনীর উপকূলীয় সোনাগাজী উপজেলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। ছবি : কালবেলা
কালবৈশাখীর ঝড়ে ফেনীর উপকূলীয় সোনাগাজী উপজেলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। ছবি : কালবেলা

কালবৈশাখীর ঝড়ে ফেনীর উপকূলীয় সোনাগাজী উপজেলায় প্রায় ৩শ ৩৭টি ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা লন্ডভন্ড হয়ে পড়েছে। ভেঙে গেছে পল্লী বিদ্যুতের ২৪টির মতো খুঁটি। হেলে পড়েছে ২৮টি খুঁটি। গাছ ভেঙে বিদ্যুৎ সঞ্চালন লাইনের ওপর পরায় বিদ্যুৎ বিপর্যয় দেখা দিয়েছে। এতে অন্তত প্রায় ৫৬ হাজার গ্রাহকের বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা বন্ধ হয়ে পড়েছে।

সোমবার (৬ মে) দপুর থেকে পুরো উপজেলা ৩০ ঘণ্টা বিদ্যুৎবিহীন থাকার পর মঙ্গলবার (৭ মে) বিকেল থেকে কয়েকটি জায়গায় বিদ্যুৎ লাইন চালু করা হয়েছে। বিদ্যুৎ না থাকায় সোমবার রাত থেকে মোবাইল নেটওয়ার্ক বন্ধ হয়ে যায়।

খোঁজ নিয়ে জানা যায়, সোমবার দুপুর থেকে রাত পর্যন্ত কালবৈশাখীর ঝড়ে বাড়ি ঘরের টিনের চালা উড়ে কয়েক কিলোমিটার দূরে আচড়ে পড়েছে। এ ছাড়া বেশকিছু দোকানপাট ও হাঁস, মুরগির খামারও ক্ষতিগ্রস্ত হয়েছে। পাশাপাশি বিভিন্ন জায়গায় গাছপালা ভেঙে বিদ্যুতের তারের ওপর ঝুলে আছে।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, এ উপজেলায় ঝড়ের আঘাতে ১৫২টি ঘর সম্পূর্ণ এবং ১৮৫টি ঘর আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।

ফেনী পল্লী বিদ্যুৎ সমিতির সোনাগাজী জোনাল অফিসের ডিজিএম বলায় মিত্র বলেন, সোমবারের কালবৈশাখী ঝড়ে বিদ্যুতের খুঁটি ও মিটারও ক্ষতিগ্রস্ত হয়েছে। ২৪টির মতো খুঁটি ভেঙে বিদ্যুতের তারসহ মাটিতে পড়ে রয়েছে। এ ছাড়া ২৮টি খুঁটি হেলে পড়েছে। ২৪৫টি স্থানে তার ছিড়ে গেছে এবং ৩৩৯টি স্থানে তারের ওপর গাছ পড়েছে। অনেক জায়গায় গাছ বিদ্যুতের তারের ওপর পরায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। পল্লী বিদ্যুতের লোকজন সড়ক থেকে বিদ্যুতের খুঁটি ও তার অপসারণের কাজ করছে। মঙ্গলবার বিকেল পর্যন্ত সোনাগাজী পৌর শহরসহ অনেক এলাকায় বিদ্যুৎ লাইন চালু করা হয়েছে।

সোনাগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হাসান জানান, পৌর মেয়র, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউপি সচিবদের সঙ্গে কথা বলে জানা গেছে সোমবার দিনব্যাপী উপকূলীয় সোনাগাজী উপজেলার ওপর দিয়ে বয়ে যাওয়া প্রচণ্ড শক্তিশালী কালবৈশাখী ঝড়ে উপজেলার ৩শ ৩৭টি ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অস্ট্রিয়া ম্যাচে যে ৮ রেকর্ড গড়ল মেসি ও আর্জেন্টিনা

‘স্বপ্ন পূরণ করতে চাই’, অ্যাটলেটিকো ছাড়ার ইঙ্গিত আলভারেজের

ইরাককে হারিয়ে নকআউট নিশ্চিতের মিশনে নামল এমবাপ্পেরা

জামায়াতে ইসলামীর নাম ‘আওয়ামী জামায়াত লীগ’ দিলেন রাশেদ খাঁন

৩২ বছর ১৮১ দিন— ‘বুড়ো দল’ হিসেবে ইরানের ইতিহাস

ইতিহাস গড়ার পর মেসি, ‘রেকর্ড নিয়ে ভাবছি না, জয়টাই আমার কাছে বড়’

দুই ম্যাচে পাঁচ গোল, গোল্ডেন বুটের দৌড়ে সবার ওপরে মেসি

মেসির জাদুতে মুগ্ধ শাকিরা!

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ঠেকাতে মাঠে বিএনপি

ফের মেসিময় ম্যাচ, নকআউটে আর্জেন্টিনা

১০

জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের 'ফোর্স মবিলাইজেশন ড্রিল'

১১

সারওয়ার আলম তার কর্মের খেসারত দিলেন

১২

১৪৯ পেনাল্টির ৩৩টিতেই ব্যর্থ মেসি

১৩

হতাশা ভুলিয়ে ইতিহাস গড়া গোল, মেসির লিডে বিরতিতে আর্জেন্টিনা

১৪

বিশ্বকাপে সর্বোচ্চ গোলের মালিক মেসি

১৫

ইতিহাসের দুয়ারে দাঁড়িয়ে পেনাল্টি নষ্ট করে রেকর্ড গড়ার সুযোগ মিস মেসির!

১৬

দক্ষ তরুণরাই ডিজিটাল অর্থনীতির পাওয়ার হাউজ : রাহিতুল

১৭

অবিশ্বাস্য! পেনাল্টি মিস মেসির

১৮

সিলেট নগরবাসীর সহযোগিতা চাইলেন সিসিক প্রশাসক

১৯

প্যারোলে মুক্তি পেলেন সাবেক মেয়র

২০
X