দাকোপ (খুলনা) প্রতিনিধি
প্রকাশ : ০৮ মে ২০২৪, ১২:৫২ পিএম
অনলাইন সংস্করণ

৩৪ ঘণ্টা পর মিলল হৃদির মরদেহ

হৃদি রায়ের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের কর্মীরা। ছবি : কালবেলা
হৃদি রায়ের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের কর্মীরা। ছবি : কালবেলা

খুলনার দাকোপের পানখালী ফেরি থেকে ঝপঝপিয়া নদীতে পড়ে নিখোঁজ হৃদি রায় নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।

বুধবার (৮ মে) সকাল সাড়ে ৬টার দিকে ফেরি ঘাটের অদূরে নদীর চর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

হৃদি রায় দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার বাসিন্দা রতন চন্দ্র রায়ের মেয়ে। রতন চন্দ্র বটিয়াঘাটা উপজেলায় মৎস্য কার্যালয়ে মেরিন ফিশারিজ কর্মকর্তা হিসেবে কর্মরত। হৃদি বটিয়াঘাটার একটি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী।

দাকোপ উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. আবুল বাসার কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সোমবার (৬ মে) রাত সাড়ে ৯টার দিকে নিখোঁজ হওয়া শিশুকে উদ্ধারে অভিযান শুরু করা হয়। তবে রাতে বৈরী আবহাওয়া থাকায় নদীতে নেমে সঠিকভাবে উদ্ধার কাজ করতে পারেনি ডুবুরি দল। মঙ্গলবার ভোর ৬টা থেকে দিনভর অভিযান চালিয়েও তার সন্ধান মেলেনি। সন্ধ্যা নেমে আসায় আলো স্বল্পতায় রাতে উদ্ধার কাজ বন্ধ রাখা হয়।

তিনি বলেন, বুধবার ভোর ৬টা থেকে আবারও অভিযান শুরু করে ফায়ার সার্ভিস। উদ্ধার অভিযান পরিচালনা করতে গিয়ে ঘটনাস্থলের অদূরে সাড়ে ৬টার দিকে নিখোঁজ ওই শিশুর মরদেহ নদীর চরে দেখা যায়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার করে নিখোঁজ শিশুর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করে।

এর আগে সোমবার ঝপঝপিয়া নদীর পানখালি ফেরিঘাটে ফেরি ও পন্টুনের মাঝে থাকা ফাঁকা স্থান দিয়ে পড়ে নিখোঁজ হয় হৃদি। সে পরিবারের সঙ্গে সুন্দরবনের করমজল ইকো-ট্যুরিজম ও বন্যপ্রাণি প্রজনন কেন্দ্র ভ্রমণ শেষে বটিয়াঘাটা ফিরছিল।

কালবেলা/এসআই/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এইচএসসি’র কারণে কুড়িগ্রামে ৭ দিনের লোডশেডিং স্থগিত

হাওরাঞ্চলে এক মাসে শিক্ষার মানোন্নয়ন না হলে ব্যবস্থা: প্রতিমন্ত্রী ববি

অস্ত্রের আস্তানায় র‍্যাবের হানা, আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার ৫

সৌদি আরবের তেল স্থাপনা লক্ষ্য করে ইরাক থেকে ড্রোন হামলা

শুধু সরকার পরিবর্তনের জন্য জুলাই বিপ্লব হয়নি : গোলাম পরওয়ার

দুই গ্রামবাসীর সংঘর্ষে নিহত বেড়ে ২

লক্ষ্মীপুর / ‘টাকার বিনিময়ে’ প্রবাসীদের দিয়ে যুবদলের কমিটি, ১৬ নেতার পদত্যাগ

বাংলাদেশ-চীন অর্থনৈতিক অঞ্চল কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচন করবে: স্বরাষ্ট্রমন্ত্রী

বিশ্বকাপ পরবর্তী স্নায়ুযুদ্ধ / স্পেনের ওপর প্রতিশোধ নিল আর্জেন্টিনা

বাংলাদেশ মাদ্রাসা সংরক্ষণ পরিষদের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

১০

দাবি নিষ্পত্তিতে গতি আনতে না পারলে বিমা খাতে আস্থা ফিরবে না

১১

সড়কে প্রাণ গেল দুই বোনসহ ৩ জনের

১২

বিজ্ঞাপন চুক্তির প্রলোভনে ডেকে নিয়ে অভিনেত্রীকে শারীরিক নির্যাতন!

১৩

ঢাবিতে ছাত্রীহলের ‘হয়রানিমূলক’ নিয়ম প্রত্যাহারের দাবি

১৪

২০৩০ বিশ্বকাপ কোথায়, সরাসরি কয়টি দেশ খেলবে?

১৫

সোনারগাঁয়ে ছাত্রলীগের ১২ কর্মী গ্রেপ্তার

১৬

সুপেয় পানির সংকটে পেকুয়ার একটি গ্রাম

১৭

২০৩৬ সালে অর্থের কোনো গুরুত্ব থাকবে না: ইলন মাস্ক

১৮

অহনার ‘বোন’ পরিচয় দিয়ে টাকা দাবি! সাবেক সহকারীকে কড়া হুঁশিয়ারি

১৯

ফ্রিল্যান্সারদের জন্য সুখবর

২০
X