নরসিংদী প্রতিনিধি
প্রকাশ : ০৮ মে ২০২৪, ০১:৪৪ পিএম
আপডেট : ০৮ মে ২০২৪, ০১:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

নরসিংদীতে দুই চেয়ারম্যান প্রার্থীর মধ্যে সংঘর্ষ, আহত ৫

নরসিংদীতে ভোটকেন্দ্রে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে আহতদের একজন। ছবি : কালবেলা
নরসিংদীতে ভোটকেন্দ্রে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে আহতদের একজন। ছবি : কালবেলা

নরসিংদীর সদর উপজেলা নির্বাচনে সদরের একটি ভোটকেন্দ্রে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পাঁচজন আহত হয়েছেন।

বুধবার (৮ মে) সকালে উপজেলার কাকশিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে এ ঘটনা ঘটে। পরে পুলিশ এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে তাৎক্ষণিভাবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি।

স্থানীয়রা জানান, আনারস প্রতীকের আব্দুল বাকিরের সমর্থক স্থানীয় যুবলীগ নেতা মনির মোল্লার সমর্থকরা কেন্দ্র দখল করতে গেলে বাধা দেয় কাপ-পিরিচের সমর্থকরা। এতে দুপক্ষের মধ্যে ধাক্কাধাক্কির একপর্যায়ে সংঘর্ষের সৃষ্টি হয়। এতে উভয়পক্ষের পাঁচজন আহত হয়।

প্রিসাইডিং অফিসার কাউছার আহমেদ জানান, দুপক্ষের সংঘর্ষের উত্তেজনার ফলে ৪৫ মিনিট ভোটগ্রহণ বন্ধ থাকে। পরবর্তীতে কেন্দ্রটি পুনরায় চালু হয়।

নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার শামসুল আরেফিন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়েছে। বিষয়টি খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা/এসওআর/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আনন্দ ভ্রমণে গিয়ে শাপলা বিলে ডুবে যুবকের মৃত্যু

স্বাস্থ্যসেবায় নতুন প্রযুক্তি / আকিজ মেডিপ্লেক্সে বাংলাদেশের প্রথম স্বয়ংক্রিয় ভাইটাল পরীক্ষা

নুসরাত হত্যা: মৃত্যুদণ্ডপ্রাপ্ত ১৬ আসামির ডেথ রেফারেন্স ও আপিল শুনানি আজ

সুবিপ্রবির নতুন উপ-উপাচার্য নোবিপ্রবির ড. জাহাঙ্গীর সরকার

সাবেক ডেপুটি গভর্নর এসকে সুরের ৩ বছরের কারাদণ্ড

নোবিপ্রবির নতুন ট্রেজারার ড. মো. হাছান উদ্দীন

কী আছে চট্টগ্রামের সাবেক জেলারের স্ত্রীর ভাগ্যে, জানা যাবে বুধবার

রাষ্ট্রপতি নির্বাচন / ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক শুরু

ছোট ভাইকে নিয়ে নদীতে গোসলে নেমে গার্মেন্টস কর্মীর মৃত্যু

প্রবাসীবান্ধব ইউরোপের দেশ ও শহরের তালিকা প্রকাশ

১০

ছোট্ট ডানার চোখজুড়ানো প্রজাপতি ‘পাতি জহুর’

১১

নিয়োগ দেবে ওয়ালটন, প্রভিডেন্ট ফান্ডসহ পারফরম্যান্স বোনাস সুবিধা

১২

রাষ্ট্রপতির আলোচনায় মির্জা ফখরুল, কী বলছেন বিশ্লেষকরা

১৩

হাঁস নিয়ে বিরোধ, নাতির লাথিতে প্রাণ গেল নানির

১৪

ইউরোপে চার বছরে দাবানল ৫৭ শতাংশ বেড়েছে, সতর্কতা ডব্লিউএইচওর

১৫

গভীর নিম্নচাপে হাতিয়ায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত

১৬

রাষ্ট্রপতি নির্বাচন / ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে আজ বৈঠকে বসছে সিইসি

১৭

নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী অটোরিকশাকে ট্রাকের চাপা, নিহত ১

১৮

ফ্রান্সে শহরের কাছে চলে এসেছে দাবানল, পরিস্থিতি ভয়াবহ

১৯

বাড়ার পর আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

২০
X