জামালপুর প্রতিনিধি
প্রকাশ : ১৯ জুলাই ২০২৩, ০৪:২৫ পিএম
আপডেট : ১৯ জুলাই ২০২৩, ০৫:০৮ পিএম
অনলাইন সংস্করণ

বিনা টেন্ডারে শতবর্ষী গাছ কেটে নিচ্ছেন শ্রমিক লীগ নেতা

মেলান্দহ উপজেলার আমবাড়িয়ায় থাকা একটি শতবর্ষী কড়ই গাছ। ছবি : কালবেলা
মেলান্দহ উপজেলার আমবাড়িয়ায় থাকা একটি শতবর্ষী কড়ই গাছ। ছবি : কালবেলা

জামালপুর দেওয়ানগঞ্জ সড়কের মেলান্দহের আমবাড়িয়ায় থাকা একটি শতবর্ষী কড়ই গাছ ও ঝড়ে উপড়ে পড়া বটগাছ কেটে নিচ্ছেন স্থানীয় শ্রমিক লীগ নেতা। নিজেকে জামালপুর পৌর শ্রমিক লীগের সহসভাপতি হিসেবে পরিচয় দিয়েছেন হারুনুর রশীদ পাশা।

সরেজমিনে দেখা যায়, ইতোমধ্যে উপড়ে পড়া বটগাছ কেটে টুকরো টুকরো করে রাখা হয়েছে। তার পরেই কড়ই গাছ কাটছেন কয়েকজন শ্রমিক।

বিনা টেন্ডারে সরকারি গাছ কীভাবে কাটা হচ্ছে শ্রমিকদের জিজ্ঞাসা করা হলে এগিয়ে আসেন হারুনুর রশীদ পাশা। তিনি বলেন, কড়ই গাছের ডাল ভেঙে পড়ে যুবলীগ নেতা নিহত হয়েছে। গাছ বিক্রির টাকার কিছু অংশ যুবলীগ নেতার পরিবারকে দেওয়া হবে, বাকি অংশ মসজিদে দান করা হবে। এলাকাবাসীর দাবি অনুযায়ীই এই টাকা খরচ করা হবে। এ সময় তিনি নিজেকে জামালপুর পৌর শ্রমিক লীগের সহসভাপতি পরিচয় দিয়ে বলেন, গাছের বিষয়ে ইউএনওসহ ইউপি চেয়ারম্যান খালেকুজ্জামান জুবেরীকেও জানানো হয়েছে।

আরও পড়ুন : ইতিহাস-ঐতিহ্যে নেছারাবাদের শতবর্ষী কাঠের ব্যবসা

শতবর্ষী গাছ কাটার বিষয়ে জানতে চেয়ে ফোন করলে মেলান্দহ উপজেলার নির্বাহী কর্মকর্তা সেলিম মিঞা জানান, এ বিষয়ে তার জানা নেই।

দুরমুঠ ইউপি চেয়ারম্যান খালেকুজ্জামান জুবেরীকে বারবার ফোন দিলেও তিনি ধরেননি।

জামালপুর সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী পঙ্কজ ভৌমিক বলেন, এ বিষয়ে ইউএনও মহোদয় বলতে পারবেন। বিষয়টি জেনে তারপর বলতে পারবেন বলে জানান তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শূন্যরেখায় ৯ নাগরিক / বিজিবি-বিএসএফ পতাকা বৈঠকেও মেলেনি সমাধান

সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী / দুবাইয়ে গ্রেপ্তার বেনজীরকে ‘অতি দ্রুত’ দেশে আনা হবে

লিটন-তাওহীদ-মোসাদ্দেকের ফিফটিতে অজিদের বড় টার্গেট দিল টাইগাররা

শাকিবকে দেখে পূর্ণিমার আক্ষেপ, ‘এই লুকটা আগে কোথায় ছিল!’

দুবাইয়ে গ্রেপ্তার হলেন বেনজীর

আত্মসমর্পণ করলেন আমির হামজা

সাংস্কৃতিক চর্চায় নতুন আয়োজন ‘থিয়েটারের গান’

সাবেক আইজিপি বেনজীর গ্রেপ্তার

‘আমি ভুল করেছি, ক্ষমা চাই’, দায় স্বীকার করলেন রামিসার হত্যাকারী

২২ দিন ধরে বিদ্যুৎ না থাকায় ভোগান্তিতে মাদ্রাসার ৩শ শিক্ষার্থী

১০

নেপাল থেকে অতিরিক্ত ২০ মেগাওয়াট বিদ্যুৎ পাচ্ছে না বাংলাদেশ

১১

সিলনের আয়োজনে ঢাকায় গাইবেন অনুপম রায়

১২

ইসলামী ব্যাংককে ২৫০০ কোটি টাকা বিশেষ ধার দিলো বাংলাদেশ ব্যাংক

১৩

ভাগ্য ভালো, আরও গোল খাইনি : ব্রাজিল ডিফেন্ডার

১৪

লাশ আটকে ‘কান ধরে উঠবস’, তবুও কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা

১৫

২৮ বছর পর বিশ্বকাপে ফিরেই বাজিমাত, ব্রাজিলকে পেছনে ফেলে গ্রুপসেরা স্কটল্যান্ড

১৬

স্বেচ্ছায় বিয়ে, থানার ভেতরেই মেয়েকে ছুরিকাঘাতে হত্যা

১৭

দুই মাসের জন্য ইউরোপ ট্যুরে যাচ্ছেন জেমস

১৮

মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলা, আহত ৫

১৯

ড. সুকোমল বড়ুয়া ও ড. হুমায়ুন কবিরের নতুন বইয়ের মোড়ক উন্মোচন

২০
X