দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
প্রকাশ : ১২ মে ২০২৪, ০৯:২৯ এএম
অনলাইন সংস্করণ

৫০০ টাকার জন্য শিশুকে নদীতে ফেলে দিল কিশোর

নদীতে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া মো. মুজাহিদ। ছবি : কালবেলা
নদীতে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া মো. মুজাহিদ। ছবি : কালবেলা

জামালপুরের দেওয়ানগঞ্জে ৫০০ টাকার জন্য মুজাহিদ নামে এক শিশুকে নদীতে ফেলে হত্যা করেছে মো. শামীম হোসেন নামে এক কিশোর।

শুক্রবার (১০ মে) দুপুরে উপজেলার সানন্দবাড়ী এলাকার পাটাধোয়া পাড়ায় এ ঘটনা ঘটে।

মো. মুজাহিদ সানন্দবাড়ী এলাকার পাটাধোয়া গ্রামের বাবুল আক্তারের ছেলে। আর কিশোর মো. শামীম একই গ্রামের বাসিন্দা। জানা গেছে, শুক্রবার দুপুরে মুজাহিদ বাড়ির কাউকে না জানিয়ে গোপনে ৫০০ টাকার নোট নিয়ে দোকানে যায় বিস্কুট কিনতে। শামিম বিষয়টি দেখে তার পিছু নেয়। একপর্যায়ে শামিম শিশু মুজাহিদের কাছ থেকে জোর করে টাকা নিয়ে নেয়। পরে প্রলোভন দেখিয়ে বাড়ির কাছে নদীর পাড়ে নিয়ে যায়। মুজাহিদ টাকা নেওয়ার কথা মাকে বলার ভয় দেখালে শামিম তাকে নদীতে ধাক্কা দিয়ে ফেলে দেয়।

অনেক খোঁজাখুঁজি করেও মুজাহিদকে পায়নি তার পরিবার। অন্যদিকে ভয়ে শামিমও আত্মগোপন করে। এলাকায় জনমুখে শামিম ও মুজাহিদের নিখোঁজের খবর ছড়িয়ে পড়ে। মুজাহিদকে না পাওয়ার বিষয়ে তার স্বজনরা শামিককে সন্দেহ করে পুলিশকে জানায়। পুলিশ শুক্রবার রাত ১২টার দিকে দেওয়ানগঞ্জ রেলস্টেশন থেকে আটক করে। জিজ্ঞাসাবাদের পর শনিবার (১১ মে) শামিমকে ঘটনাস্থলে নেওয়া হলে সে মুজাহিদকে নদীতে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার কথা স্বীকার করে।

নিহত মুজাহিদের মা সেলিনা পারভীন বলেন, মুজাহিদ আমাদের একমাত্র সন্তান। তাকে হারিয়ে আমি কীভাবে বাঁচব। আমি এ অপরাধের সুবিচার চাই।

দেওয়ানগঞ্জ মডেল থানার ওসি বিপ্লব কুমার বিশ্বাস কালবেলাকে বিষয়টি নিশ্চিত করে বলেন, শামিমকে শুক্রবার রাত ১২টার দিকে দেওয়ানগঞ্জ রেলস্টেশন থেকে আটক করা হয়েছে। শনিবার ঘটনাস্থলে নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হলে সে মুজাহিদকে নদীতে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার কথা স্বিকার করে।

তিনি বলেন, মুজাহিদ ছোট ছেলে, সাঁতার জানে না সে। ধারণা করা হচ্ছে, মুজাহিদের মৃত্যু হয়েছে। এ ব্যাপারে থানায় মামলা হয়নি। তবে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলে ড্র জাপানের

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সম্পন্ন, নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা সম্পন্ন, হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ এর স্মৃতি ফেরাল জার্মানি

১০

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

১১

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

১২

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

১৩

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

১৪

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

১৫

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

১৬

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

১৭

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১৮

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

১৯

এমপি মনিরুল হকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: সর্ব মিত্র চাকমা

২০
X