ময়মনসিংহ ব্যুরো
প্রকাশ : ১২ মে ২০২৪, ০৩:১০ পিএম
অনলাইন সংস্করণ

ময়মনসিংহ বোর্ডে কমেছে পাসের হার

কৃতকার্য শিক্ষার্থীদের উচ্ছ্বাস। ছবি : কালবেলা
কৃতকার্য শিক্ষার্থীদের উচ্ছ্বাস। ছবি : কালবেলা

ময়মনসিংহ শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার ৮৫ শতাংশ। গত বছরের চেয়ে এবার পাসের হার কিছুটা কমেছে। ২০২৩ সালে এ বোর্ডে পাসের হার ছিল ছিল ৮৫ দশমিক ৪৯ শতাংশ। তবে ছেলেদের চেয়ে ফলাফল ভালো করেছে মেয়েরা। জিপিএ-৫ এ এগিয়ে রয়েছে মেয়েরা।

রোববার (১২ মে) দুপুরে পরীক্ষার ফলাফল নিয়ে বিস্তারিত তথ্য দেন ময়মনসিংহ শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রণ প্রফেসর মো. শামছুল ইসলাম।

বোর্ডের তথ্য বলছে, বোর্ডের অধীনে ১ হাজার ৩১৩টি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়। মোট কেন্দ্র ১১৫টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়। চলতি বছর এসএসি পরীক্ষায় অংশগ্রহণ করে ১ লাখ ১৯ হাজার ২৩৮ জন। এর মধ্যে ছাত্র ৬০ হাজার ৬১২ ও ছাত্রী ৫৮ হাজার ৬২৬ জন। পরীক্ষায় কৃতকার্য হয়েছে ১ লাখ ১ হাজার ৩৫৮ জন শিক্ষার্থী। বোর্ডে পাসের হার ৮৫ শতাংশ। এর মধ্যে ছাত্র পাস করেছে ৫০ হাজার ৬৯৪ জন (পাসের হার ৮৩ দশমিক ৬৪ শতাংশ) এবং ছাত্রী পাস করেছে ৫০ হাজার ৬৬৪ জন (পাসের হার ৮৬ দশমিক ৪২ শতাংশ)।

জিপিএ-৫ পেয়েছে ১৩ হাজার ১৭৬ জন। এর মধ্যে ছাত্র ৫ হাজার ৯৬২ এবং ছাত্রী ৭ হাজার ২২৪ জন।

বোর্ডের অধীনে সর্ব্বোচ্চ পাসের হার জামালপুরে ৮৯ দশমিক ০৯ শতাংশ। এছাড়া ময়মনসিংহে পাসের হার ৮৪ দশমিক ৩৭ শতাংশ, শেরপুরে ৮৩ দশোমিক ২২ শতাংশ ও নেত্রকোনায় ৮২ দশমিক ৩৯ শতাংশ।

পাস করা শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞান শাখায় ৯২ দশোমিক ৭৩ শতাংশ, মানবিক শাখায় ৮০ দশমিক ২১ শতাংশ এবং ব্যবসায় শিক্ষা শাখায় ৮৫ দশমিক ১৬ শতাংশ। শতভাগ কৃতকার্য হয়েছে এমন প্রতিষ্ঠান ৮০টি।

কালবেলা/এনএএস/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

খুবির গবেষণা / জলবায়ু প্রভাবে উপকূলে জীবিকা, পানি ও স্যানিটেশনে ভয়াবহ সংকট

শাপলা চত্বর হত্যা মামলা / ৪১ আসামির তালিকায় সাংবাদিক ফারজানা রুপা ও মোজাম্মেল বাবু

ছেলের ক্যানসার-বাবার ব্রেন টিউমার, অর্থাভাবে থমকে আছে চিকিৎসা

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা থামায় তেলের দামে বড় পতন

সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ, যেভাবে মিলবে

এফআইসিসিআই এফডিআই সম্মেলনে বিসিএসআইআরের সঙ্গে যৌথ উদ্ভাবন তুলে ধরল নেসলে বাংলাদেশ

অস্ট্রেলিয়াজুড়ে মোবাইলে বেজে উঠল নতুন জাতীয় জরুরি সতর্কবার্তা

দুঃস্বপ্ন কাটিয়ে ক্লাসরুমে ওয়াসিফা, ভালোবাসায় বরণ করল বন্ধুরা

ইরানে হামলা বন্ধের ‘আসল কারণ’ জানালেন মার্কিন রাষ্ট্রদূত

দেশের বাজারে ফের বাড়ল স্বর্ণের দাম

১০

পাহাড়িয়াপাড়ার মাটির স্কুল, কাদা পেরিয়ে স্বপ্নের পাঠশালা

১১

শাপলা চত্বর হত্যাকাণ্ডের মামলা / হাসিনা-বেনজীর-আজিজসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল

১২

এসএমসিতে নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন করতে পারবেন নতুনরাও

১৩

চট্টগ্রামে শুরু হচ্ছে চীনা অর্থনৈতিক অঞ্চল গড়ার কাজ, লাখো কর্মসংস্থানের আশা

১৪

রাইড শেয়ারিংয়ে বাড়তি ভাড়ার খড়্গ, প্রতিকারে ভোক্তা অধিকার অধিদপ্তর

১৫

যুক্তরাষ্ট্রের সিয়াটলে গুলিতে নিহত ২, আহত ৫

১৬

আলফাডাঙ্গায় রোটারি ক্লাব অব ঢাকা লুমিনাসের বৃক্ষরোপণ কর্মসূচি

১৭

কালবেলায় সংবাদ প্রকাশ / শিক্ষক হওয়ার স্বপ্ন পূরণ হলো নীলার

১৮

এক বছর পর আবার চালু ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট

১৯

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের হতাহতের সংখ্যা জানাল পেন্টাগন

২০
X