সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ১২ মে ২০২৪, ০৫:০৬ পিএম
অনলাইন সংস্করণ

গর্ত থেকে দুই ভাইয়ের মরদেহ উদ্ধার

নিহত দুই ভাই ইয়াসিন ও আবু বক্কার। ছবি : সংগৃহীত
নিহত দুই ভাই ইয়াসিন ও আবু বক্কার। ছবি : সংগৃহীত

সিরাজগঞ্জের শাহজাদপুরে নিখোঁজের একদিন পর যমুনা নদীর পাড়ে একটি গর্ত থেকে দুই ভাইয়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (১২ মে) দুপুরে উপজেলার এনায়েতপুর থানার জালালপুর ইউনিয়নের জালালপুর গ্রাম থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

নিহত শিশুরা হলো শাহজাদপুর উপজেলার বেলতৈল ইউনিয়নের সাতবাড়িয়া গ্রামের রুবেল হোসেনের ছেলে আবু বক্কার (৪) ও তার খালতো ভাই ইয়াসিন (৫)। পুলিশের ধারণা পানিতে ডুব ওই দুই শিশুর মৃত্যু হতে পারে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, জালালপুর এলাকায় যমুনার তীর সংরক্ষণ বাঁধ নির্মাণ প্রকল্পের সিসি ব্লক তৈরির কাজ চলিছল। রোববার দুপুরের দিকে ব্লক নির্মাণের স্থানে তৈরি হওয়া ছোট গর্তের মধ্যে ওই দুই শিশুর মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে জানানো হয়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে।

নিহত আবু বক্কারের বাবা রুবেল হোসেন বলেন, শনিবার (১১ মে) সকালে আমার ছেলে আবু বক্কার ও আমার শ্যালিকার ছেলে ইয়াসিন যমুনা নদীর পাড়ে খেলা করছিল। এরপর থেকে তাদের আর সন্ধান পাওয়া যায়নি। সবাই ধারণা করেছিল তারা নদীর পানিতে ডুবে গেছে। বিষয়টি রাতেই পুলিশকে জানানো হয়। রোববার সকালে আমার ও আমার শ্যালিকার ছেলের মরদেহ পেয়ে স্থানীয়রা খবর দেয়।

এনায়েতপুর থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের টিম পাঠিয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। ঊর্ধ্বতন কর্মকর্তারাও ঘটনাস্থল পরিদর্শন করেছেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পানিতে ডুবেই ওই দুই শিশুর মৃত্যু হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুকুরকে ধারালো অস্ত্র দিয়ে জখমের অভিযোগে ফার্নিচার ব্যবসায়ীকে গ্রেপ্তার

ফিফা ‘পাওয়ার র‌্যাঙ্কিং’ / শীর্ষে মেসি, রোনালদো-নেইমারের অবস্থান কত?

জার্মানির বিরুদ্ধে জয়ে বড় ঘোষণা প্যারাগুয়ের প্রেসিডেন্টের

‘ক্লিক বেইট’ বা বিভ্রান্তিকর শিরোনাম নয়: ডিসি গাজীপুর

বুধবার ‘ব্যাংক হলিডে’, বন্ধ থাকবে লেনদেন

সুনামগঞ্জ-সিলেট মহাসড়ক অবরোধ

আমরা শীর্ষ সারির দল নই: জার্মান কোচ

এইচএসসি পরীক্ষা কেন্দ্রের ২০০ গজে জনসাধারণের প্রবেশে নিষেধাজ্ঞা

বাবা-ভাইকে হত্যা, গ্রেপ্তার ২

ব্রাজিল-জাপান ম্যাচের শেষ ১ মিনিটে কী ঘটেছিল?

১০

স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে ইসি: সংসদে মির্জা ফখরুল

১১

যুক্তরাজ্যে আশ্রয়প্রার্থীদের জন্য স্থায়ী বসবাসে দুঃসংবাদ

১২

বড় সুখবর পেল আর্জেন্টিনা

১৩

চট্টগ্রামে ছাত্রদল নেতা হত্যা : হাছান-নওফেলসহ ২২ জনের বিচার শুরু 

১৪

আরও কমলো তেলের দাম

১৫

স্বপ্ন কি সত্যিই আপনাকে ক্লান্ত করে তোলে? জেনে নিন বিজ্ঞান কী বলে

১৬

পাওনা দাবিতে আন্দোলনে জিপির সাবেক কর্মীরা, আটক ৬

১৭

চিনি কি ক্যান্সারের কারণ হতে পারে? যা বলছে বিজ্ঞান

১৮

পরিচিত কেউ টাকা ধার চাচ্ছে? সম্পর্ক ঠিক রেখে ‘না’ বলার সহজ উপায়

১৯

সড়কে প্রাণ গেল মা-ছেলের 

২০
X