কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৯ জুলাই ২০২৩, ১০:১০ পিএম
আপডেট : ১৯ জুলাই ২০২৩, ১০:৩২ পিএম
অনলাইন সংস্করণ

নেত্রকোনা-৪ আসনের উপনির্বাচনে আ.লীগের মনোনয়ন ফরম নিলেন শফী আহমেদ

শফী আহমেদের উপস্থিতিতে স্থানীয় নেতাকর্মীদের মনোনয়নপত্র সংগ্রহ। ছবি : কালবেলা।
শফী আহমেদের উপস্থিতিতে স্থানীয় নেতাকর্মীদের মনোনয়নপত্র সংগ্রহ। ছবি : কালবেলা।

নেত্রকোনা-৪ আসনে নৌকা প্রতীক বরাদ্দ পেতে আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন সাবেক তুখোড় ছাত্রনেতা শফী আহমেদ।

বুধবার (১৯ জুলাই) ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয় থেকে শফী আহমেদের উপস্থিতিতে স্থানীয় নেতাকর্মীরা তার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন।

নেত্রকোনা-৪ আসনের জন্য দ্বিতীয় দিনের মতো আজ দলীয় ফরম বিতরণ শুরু করেছে আওয়ামী লীগ। শেষ খবর পাওয়া পর্যন্ত বুধবার নৌকা প্রতীক বরাদ্দ পেতে ৭ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

শনিবার (১৬ জুলাই) সাংসদ রেবেকা মমিনের মৃত্যুতে শূন্য ঘোষিত আসনটিতে উপনির্বাচনের তপশিল ঘোষণা করে ইসি।

তপশিল অনুযায়ী এ আসনের উপনির্বাচনে মনোনয়ন দাখিলের শেষ দিন ২৪ জুলাই, মনোনয়ন বাছাই ২৫ জুলাই, আপিল ২৬-২৮ জুলাই, আপিল নিষ্পত্তি ২৯-৩০ জুলাই, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ৩১ জুলাই, প্রতীক বরাদ্দ ১ আগস্ট ও ভোটগ্রহণ ২ সেপ্টেম্বর।

মনোনয়ন ফরম সংগ্রহকালে শফী আহমেদের সঙ্গে ধানমন্ডি কার্যালয়ে উপস্থিত ছিলেন মদন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক লিটন বাংগালী, খালিয়াজুড়ির আওয়ামী লীগ নেতা মল্লুকচান, মদন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক তোফায়েল আহমেদ, খালিয়াজুড়ি স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সহসভাপতি মো. শহিদুল ইসলাম ভূইয়া, খালিয়াজুড়ি স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রাজেস্বর দেবনাথ রাজু, সাংগঠনিক সম্পাদক রুপায়েত হোসেন, নেত্রকোনা জেলা ছাত্রলীগের সভাপতি রবিউল আউয়াল শাওন, নেত্রকোনা সদর থানা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক জুবায়ের আহমেদ, নেত্রকোনা পৌর ছাত্রলীগের আহ্বায়ক মামুনুর রশীদ টিপু, জেলা ওলামা লীগের সভাপতি মো. জাহাংগীর আলম, খালিয়াজুড়ি উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক কাওসার আহমেদ, মদন উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক টিপু ইসলাম সোহাগ, মদন পৌর ছাত্রলীগের আহ্বায়ক শেখ তারেক, মোহনগঞ্জ ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক নিয়াজ মোর্শেদ জয়, মোহনগঞ্জ পৌর যুগ্ম আহ্বায়ক তানভীর ইয়ার চৌধুরী, মোহনগঞ্জ সরকারি কলেজ ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক ইয়াসিনুর রহমান সাদ, পূর্বধলা ছাত্রলীগের আহ্বায়ক সোলায়মান হোসেন হাসিবসহ স্থানীয় নেতাকর্মী।

উল্লেখ্য, গত ১১ জুলাই বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেন মদন-মোহনগঞ্জ-খালিয়াজুড়ি আসনের সংসদ সদস্য রেবেকা মমিন (৭৬)। সংসদ সদস্যের মৃত্যুতে গত ১৫ জুলাই নেত্রকোনা-৪ আসন শূন্য ঘোষণা করে সংসদ সচিবালয়।

কালবেলা/এসওআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিদ্যুৎস্পর্শে মা-মেয়েসহ তিনজন নিহত

কুয়েত-বাহরাইনে মার্কিন স্থাপনায় আঘাতের দাবি ইরানের

রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ

দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

বিশ্বকাপ চ্যাম্পিয়ন স্পেন, ৪৯ হাজার ম্যাচের ডfটা বিশ্লেষণ করে আগেই জানিয়েছিলেন অনুপ

অপারেশন সিঁদুরে পাকিস্তান ব্যর্থ হয়েছিল, দাবি ইমরান খানের বোনের

১৯৮৩ সালের পর সর্বনিম্ন পর্যায়ে নেমেছে যুক্তরাষ্ট্রের তেল মজুত

মঙ্গলবার রাজধানীর বিভিন্ন এলাকায় ৮ ঘণ্টা গ্যাস থাকবে না

ইরাকের প্রধানমন্ত্রীর তেহরান সফরকে স্বাগত জানাল ইরান  

প্রেমিকের বাড়িতে স্ত্রীর দাবিতে ২ নারীর অনশন

১০

ঢাকা ব্যাংকে নিয়োগ, আবেদন ৩১ জুলাই পর্যন্ত

১১

২১ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১২

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৩

ইরানের বিরুদ্ধে নৌ অবরোধ আরও কঠোর করল যুক্তরাষ্ট্র

১৪

গাজীপুরে ৫৪ হারানো মোবাইল ফোন উদ্ধার

১৫

আবেগঘন পোস্টে ভক্তদের যে বার্তা দিলেন মেসি

১৬

সড়কে হাঁটুপানি, কচুগাছ লাগিয়ে প্রতিবাদ স্থানীয়দের

১৭

অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি, নগদ টাকা-স্বর্ণালংকার লুট

১৮

হাসপাতালের পার্কিং না থাকলে কঠোর ব্যবস্থা: সিডিএ চেয়ারম্যান

১৯

দাবির প্রেক্ষিতে নয়, দায়িত্ববোধ থেকেই উন্নয়ন করছি: সিসিক প্রশাসক

২০
X