দেবিদ্বার (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ : ১৩ মে ২০২৪, ১১:১৩ পিএম
অনলাইন সংস্করণ

ভোট ময়দানে মা-মেয়ের লড়াই

মা শাহিদা আক্তার ও মেয়ে খাদিজা বিনতে রোশন। ছবি : কালবেলা
মা শাহিদা আক্তার ও মেয়ে খাদিজা বিনতে রোশন। ছবি : কালবেলা

কুমিল্লার দেবিদ্বার উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ভোটযুদ্ধে লড়ছেন মা শাহিদা আক্তার ও তার মেয়ে খাদিজা বিনতে রোশন। সোমবার (১৩ মে) দুপুরে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে তারা প্রতীক বরাদ্দ পাওয়ার পর নির্বাচনী প্রচারণায় মাঠে নামেন। মা শাহিদা আক্তার ঘোড়া এবং মেয়ে খাদিজা বিনতে রোশন পেয়েছেন দোয়াত-কলম প্রতীক।

কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রোশন আলী মাস্টারের স্ত্রী শাহিদা আক্তার ও তার মেয়ে খাদিজা বিনতে রোশন একসঙ্গে প্রার্থী হওয়া নিয়ে বেশ আলোচনা চলছে সাধারণ ভোটারদের মধ্যে।

এদিকে মা ও মেয়ের শক্তিশালী প্রতিপক্ষ হিসেবে আনারস প্রতীক নিয়ে মাঠে নেমেছেন বর্তমান স্বতন্ত্র সংসদ সদস্য মো. আবুল কালাম আজাদের আপন ছোট ভাই সাবেক ছাত্রলীগ নেতা মো. মামুনুর রশিদ। তবে চেয়ারম্যান পদে মো. মামুনুর রশিদ ও শাহিদা আক্তার মূল প্রার্থী হিসেবে লড়বেন।

মা-মেয়ের প্রার্থিতা নিয়ে রোশন আলী মাস্টার বলেন, উপজেলা আওয়ামী লীগ ও সাবেক সংসদ সদস্য রাজী ফখরুলের সিদ্ধান্ত অনুযায়ী আমার স্ত্রী শাহিদা ও মেয়ে খাদিজা প্রার্থী হয়েছেন। নির্বাচনী কৌশলের অংশ হিসেবে আমার স্ত্রী ও মেয়েকে প্রার্থী করা হয়েছে। তবে মূল প্রতিদ্বন্দ্বী আমার স্ত্রী শাহিদা আক্তার। কিছু দিনের মধ্যে সাবেক সংসদ সদস্য রাজী ফখরুল ও আওয়ামী লীগের দলীয় নেতাকর্মীরা তার পক্ষে প্রচারণায় মাঠে নামবেন।

এদিকে, মামুনুর রশিদ ও শাহিদাকে কেন্দ্র করে দেবিদ্বার উপজেলা আওয়ামী লীগ দুই ভাগে বিভক্ত হয়ে পড়েছে। এর মধ্যে এক পক্ষে আছেন বর্তমান স্বতন্ত্র সংসদ সদস্য আবুল কালাম আজাদ, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি আবদুল মতিন মুন্সি, শেখ আবদুল আওয়াল, যুব ও ক্রীড়া সম্পাদক সফিকুল আলম কামাল, পৌর আওয়ামী লীগের সভাপতি আবুল কাশেমসহ জেলা ও উপজেলা আওয়ামী লীগের একাংশ।

অপরপক্ষে আছেন শাহিদা আক্তারের স্বামী কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রোশন আলী মাস্টার, সাবেক সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক ও দেবিদ্বার পৌরসভার মেয়রসহ জেলা ও উপজেলা আওয়ামী লীগের একাংশ।

শাহিদা আক্তার বলেন, জেলা ও উপজেলা আওয়ামী লীগের মূল অংশ আমার পক্ষে কাজ করছেন, আশা করি নির্বাচনে আমিই জয়ী হবো। এ নির্বাচনী প্রচারণায় আমার মেয়ে খাদিজা পাশে থাকবে।

অপর প্রার্থী মো. মামুনুর রশিদ বলেন, তৃণমূল নেতাকর্মীদের মতামতের ভিত্তিতে আমাকে প্রার্থী করা হয়েছে। আমার নেতাকর্মীরা ঐক্যবদ্ধ হয়ে আমার পাশে আছে। আমি তাদের নিয়ে প্রচারণা চালাচ্ছি। আশা করছি বিপুল ভোটে আমি জয়ী হবো।

দেবিদ্বার উপজেলা রিটার্নিং কর্মকর্তা মো. ফারুক আহমেদ জানান, সোমবার চেয়ারম্যান পদে তিনজন, ভাইস চেয়ারম্যান পদে তিনজন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে দুজন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। আগামী ২৯ মে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

কালবেলা/এসওআর/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

৬৫ বছরের বৃদ্ধের প্রেমের ফাঁদে ২২ বছরের তরুণী

স্বাস্থ্যমন্ত্রীর তাৎক্ষণিক সিদ্ধান্তে চাকরি পেলেন দৃষ্টিপ্রতিবন্ধী শারমিন

ভিসা ছাড়া বিশ্বের যে ৩৫ দেশ ও অঞ্চলে ভ্রমণ করতে পারবে বাংলাদেশিরা

তারকা হয়েও পুরো বিশ্বকাপ বেঞ্চে বসে কেটেছে যে ফুটবলারদের

গাজীপুরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিল, জড়িতদের শনাক্তে জিএমপির অভিযান

চট্টগ্রামে থানা থেকে লুট হওয়া দুই পিস্তল উদ্ধার

ট্রেনের বগি বিচ্ছিন্ন হয়ে রেলগেটে বাস, মাহিন্দ্রা ও ইজিবাইকে ধাক্কা, নিহত ২

সংবিধানের দোহাই দিয়ে চুপ্পুর গ্রেপ্তার ঠেকানো যাবে না: আখতার হোসেন

নির্দিষ্ট সময়ে খাবার খেলে বার্ধক্যেও ভালো থাকবে স্মৃতিশক্তি ও মস্তিষ্কের কর্মক্ষমতা: গবেষণা

১০

মার্কিন হামলা বন্ধ থাকলে ইরানও হামলা চালাবে না: তেহরান

১১

সজীব ওয়াজেদ জয়ের ৫৬তম জন্মদিন আজ

১২

এবার সিরিজসেরা হয়েও বিশ্ব রেকর্ড গড়লেন সূর্যবংশী

১৩

ইবিতে ভর্তি জালিয়াতি, ছাত্রত্ব ছাড়াই এক সেমিস্টার ক্লাস-পরীক্ষা দিলেন ‘তরুণী’

১৪

গ্যাস অনুসন্ধান জোরদারে বাপেক্সের জন্য আসছে আরও দুটি আধুনিক রিগ

১৫

আল ওয়াহদাহ ফাউন্ডেশনের ফ্রি কুরআন বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

১৬

পয়ঃনিষ্কাশনে সর্বোচ্চ গুরুত্ব, গাজীপুর সিটির ৫ হাজার কোটি টাকার বাজেট ঘোষণা

১৭

মহিপালে যুবলীগ নেতা রুবেল হাজারী গ্রেপ্তার

১৮

সিলেটে শিক্ষিকার ভিডিও ভাইরাল: ‘গান গাওয়া অন্যায় নয়’, বললেন প্রতিমন্ত্রী

১৯

একদিকে তদন্ত, অন্যদিকে প্রশংসা— আর্জেন্টিনাকে নিয়ে নতুন বিতর্কে ফিফা সভাপতি

২০
X