বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি
প্রকাশ : ১৭ মে ২০২৪, ১০:১৪ পিএম
অনলাইন সংস্করণ

অবৈধভাবে পুকুর খনন, বিপাকে যুবলীগ নেতা

বড়াইগ্রাম উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক আবুল কালাম জোয়াদ্দার। ছবি : কালবেলা
বড়াইগ্রাম উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক আবুল কালাম জোয়াদ্দার। ছবি : কালবেলা

নাটোরের বড়াইগ্রামে অবৈধভাবে পুকুর খনন ও মহাসড়ক দিয়ে মাটি বহনের দায়ে আবুল কালাম জোয়াদ্দার নামে এক যুবলীগ নেতাকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (১৬ মে) রাতে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও বড়াইগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লায়লা জান্নাতুল ফেরদৌস এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা করেন।

আবুল কালাম জোয়াদ্দার উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক ও সাবেক জেলা পরিষদ সদস্য।

জানা গেছে, উপজেলার বড়াইগ্রাম রাজ্জাক মোড় এলাকায় অবৈধভাবে পুকুর খনন করছিলেন আবুল কালাম জোয়াদ্দার। একই সঙ্গে তিনি বনপাড়া-হাটিকুমরুল মহাসড়ক ব্যবহার করে ট্রাকে করে সেসব মাটি বহন করে বিভিন্ন জায়গায় বিক্রি করছিলেন। খবর পেয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় ইউএনও সেখানে অভিযান চালান।

এ সময় ভেকু চালক ও ট্রাকচালকরা পালিয়ে যাওয়ায় আবুল কালাম জোয়াদ্দারের ছেলে তন্ময় জোয়াদ্দারকে আটক করা হয়। পরে ছেলের বয়স বিবেচনায় তার পিতাকে ৫০ হাজার টাকা জরিমানা করাসহ পুকুর খনন ও মাটি বহন করবে না মর্মে মুচলেকা দিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও লায়লা জান্নাতুল ফেরদৌস কালবেলাকে বলেন, কাউকে অবৈধভাবে পুকুর খনন করতে দেওয়া হবে না। এ ছাড়া অনুমতি নিয়ে পুকুর সংস্কার করা হলেও রাস্তাঘাট নষ্ট করে সেসব মাটি বহন করে বাইরে বিক্রি করা যাবে না। কেউ এমন করার খবর পেলে সঙ্গে সঙ্গে সেখানে অভিযান চালানো হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ এর স্মৃতি ফেরাল জার্মানি

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১০

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

১১

এমপি মনিরুল হকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: সর্ব মিত্র চাকমা

১২

বেড়িবাঁধকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ, আহত ২০

১৩

ইসলামী ব্যাংকে নতুন প্রশাসক নিয়োগ

১৪

লেবাননে ইসরায়েলের হামলা উচিত হয়নি : ট্রাম্প  

১৫

রিজার্ভ বেড়ে ৩৫.৬৩ বিলিয়ন ডলার, ৪৩ মাসে সর্বোচ্চ

১৬

ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ সব পরিচালককে অপসারণ

১৭

সিরিজসেরা মোসাদ্দেক, হৃদয় পেলেন ‘চেরি’ ব্র্যান্ডের গাড়ি

১৮

সিলেটে অপরাধ দমনে আসছে আধুনিক প্রযুক্তিনির্ভর নজরদারি ব্যবস্থা : সিসিক প্রশাসক

১৯

কবে ও কীভাবে ফেরানো হবে বেনজীরকে?

২০
X