টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ : ১৮ মে ২০২৪, ০৯:৪৩ পিএম
আপডেট : ১৮ মে ২০২৪, ১০:০৬ পিএম
অনলাইন সংস্করণ

নাফনদী থেকে দুই বাংলাদেশি যুবককে অপহরণ করেছে আরসা

নাফনদে। ছবি : কালবেলা
নাফনদে। ছবি : কালবেলা

কক্সবাজারের টেকনাফের নাফনদে কাঁকড়া ধরার সময় দুই বাংলাদেশি যুবককে অপহরণ করেছে আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসার) সদস্যরা। এমন অভিযোগ করেছে যুবকদের পরিবার।

শনিবার (১৮ মে) টেকনাফ থানা ও টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়ন বরাবরে লিখিত অভিযোগ করেছেন অপহৃত ক্যমংখো এ তঞ্চঙ্গ্যার মা ছুছিং ছা তঞ্চঙ্গ্যা।

অপহৃতরা হলেন- টেকনাফের হোয়াইক্যং ৪ নম্বর ওয়ার্ড লম্বাঘোনা এলাকার ছৈলা মং চাকমা ও ক্যমংখো এ তঞ্চঙ্গ্যা।

এর আগে বৃহস্পতিবার (১৬ মে) দুপুর ২টার দিকে টেকনাফের হোয়াইক্যং নাফনদে ৫ নম্বর স্লুইচ গেইট এলাকা থেকে তাদের অপহরণ করা হয়।

অভিযোগে বলা হয়েছে, আমার ছেলে ও নাতি নাফনদে কাঁকড়া আহরণ করে জীবিকা নির্বাহ করে থাকে। প্রতিদিনের মতো বৃহস্পতিবার সকাল ৯টার দিকে কাঁকড়া ধরার জন্য নাফনদে যায়। সন্ধ্যায় বাড়িতে না আসলে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে জানতে পারি নাফনদ থেকে আরসা সংগঠনের সদস্যরা ছেলে ও নাতিকে অপহরণ করে নিয়ে গেছে। এখনো তিনদিন ধরে তারা আরসার সদস্যদের কাছে জিম্মি রয়েছে।

অপহৃত ছৈলা মং চাকমার বড় ভাই সালাও মং চাকমা বলেন, কাঁকড়া আহরণ করতে গেলে হোয়াইক্যংয়ের ৫ নম্বর স্লুইচগেইট পয়েন্ট থেকে তাদের তুলে নিয়ে যায় একদল সন্ত্রাসী। পরে জানতে পারি তারা আরসার সন্ত্রাসী। এখন পর্যন্ত কোনো মুক্তিপণ দাবি বা কেউ যোগাযোগ করেনি।

টেকনাফ মডেল থানার ওসি মুহাম্মদ ওসমান গনি বলেন, দুজন চাকমা যুবক নিখোঁজের বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। আমরা বিষয়টি খতিয়ে দেখছি।

টেকনাফস্থ ২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মহিউদ্দিন আহমেদ কালবেলাকে বলেন, বিষয়টি নিয়ে আমরা খোঁজখবর রাখছি। তাদের কারা তুলে নিয়ে গেছে সে বিষয়টি যাচাইবাছাই করা হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নকআউটে ব্রাজিলের প্রতিপক্ষ কারা হবে, সমীকরণ কী বলছে?

সারওয়ার আমাদের চোখ খুলে দিয়েছেন: প্রবাসী কল্যাণমন্ত্রী

১১ হাজার নাবিককে উদ্ধার করতে হরমুজে চালানো হবে অভিযান

ডিসি সারওয়ারের বদলি নিয়ে যা বললেন শ্রমমন্ত্রী

১/১১ সরকারের সময়ে তারেক রহমানের নির্যাতনের বিচার চাইলেন শাম্মী আক্তার

বিরোধীরা ফ্যাসিস্ট চিন্তা-চেতনা লালন করে: রিজভী

মাদক নিয়ে বিরোধের জেরে খুন, বিকৃত করা হয় মরদেহ

রাশিয়ায় শ্রম উইং নিয়ে প্রকাশিত কালবেলার সংবাদের প্রতিবাদ দূতাবাসের

এজলাসে তিথিকে নিয়ে বিতর্ক, ইকরার আরেক বিয়ের তথ্য, আইনজীবীদের হট্টগোল 

স্কটল্যান্ড-ব্রাজিল ম্যাচ স্থগিত হওয়ার আশঙ্কা!

১০

যুক্তরাষ্ট্রে ডেমোক্র্যাটিক প্রাইমারি নির্বাচনে ইসরায়েলবিরোধী ২ বামপন্থির জয়  

১১

বিকাশে ভুল নম্বরে টাকা চলে গেলে ফেরত পাবেন যেভাবে

১২

হাসিনার পতনের পর প্রথমবার ভারত থেকে আসছে ট্রেনের কোচ

১৩

এবার মনিপুর স্কুলে শিক্ষা ক্যাডারের ৫ শিক্ষক নিয়োগ

১৪

‘মাজারের অর্থ ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিত করবে সরকার’

১৫

‘স্মরণকালের সেরা গোল’ যেভাবে কেড়ে নিল ভিএআর!

১৬

অর্থনীতিতে গতি আনতে এসএমই খাতকে চাঙ্গা করা সরকারের অগ্রাধিকার: শিল্পমন্ত্রী 

১৭

‘আন্তঃজেলা বাস টার্মিনালের কাজ আগামী ৬ মাসের মধ্যে সম্পন্ন হবে’

১৮

দালালমুক্ত বিআরটিএ গড়তে অনড় আনসার সদস্যরা

১৯

কোরআনের আয়াতের ব্যাখ্যা ঘিরে উত্তপ্ত সংসদ

২০
X