কালীগঞ্জ (লালমনিরহাট) প্রতিনিধি
প্রকাশ : ১৮ মে ২০২৪, ১০:২৪ পিএম
অনলাইন সংস্করণ

পশুর হাটে অতিরিক্ত টোল আদায়ের অভিযোগ

পশু ক্রয়ের রসিদ হাতে এক ক্রেতা (বাঁয়ে), পশুর হাট (ডানে)। ছবি : কালবেলা
পশু ক্রয়ের রসিদ হাতে এক ক্রেতা (বাঁয়ে), পশুর হাট (ডানে)। ছবি : কালবেলা

লালমনিরহাট কালীগঞ্জে শিয়ালখোওয়া হাটে কোরবানির না আসতেই হাটে অতিরিক্ত টোল আদায়ের অভিযোগ পাওয়া গেছে। পাশাপাশি বিক্রেতাদের কাছ থেকেও অবৈধভাবে টোল নেওয়া হচ্ছে। এতে হাটপ্রতি ১-২ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে ইজারাদাররা।

কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, সরকারি নিয়ম অনুযায়ী ৩০০ টাকা আবার কোনো ক্ষেত্রে গরু প্রতি সর্বোচ্চ ৩৫০ টাকা টোল আদায়ের নির্দেশনা রয়েছে। এতে ক্রেতা ৩০০ টাকা ও বিক্রেতা ১০০ টাকা পরিশোধ করবেন।

কিন্তু ইজারাদাররা প্রতি রশিদে ৭০০ টাকা আদায় করছেন। ৬০০ টাকার মধ্যে ক্রেতার কাছ থেকে ২০০, বিক্রেতার কাছ থেকে ১০০ ও হাটের চাঁদা হিসেবে ২০০ টাকা নেওয়া হচ্ছে। সরকারি বিধি অনুযায়ী ছাগলের রসিদ হচ্ছে ৬০ টাকা আর হাটের ইজারাদাররা নিচ্ছে ছাগল প্রতি ২৮০ টাকা।

শনিবার (১৮ মে) কালীগঞ্জ উপজেলার শিয়ালখোওয়া হাটে সরেজমিন গিয়ে এ চিত্র দেখা যায়।

গরু কিনতে আসা মো. খোকন মিয়া ও বুলবুল বলেন, আমাদের মূল্যবিহীন দুটি ছাড়পত্র দেওয়া হয়েছে। সেখানে টোল আদায়ের টাকার পরিমাণ নেই। শুধু ছাড়পত্রে (রসিদ) গরুর ক্রয়মূল্য লেখা রয়েছে।

গরু ব্যবসায়ী আমিনুল বলেন, অতিরিক্ত টোল ও রাস্তায় বিভিন্ন চাঁদা দিতে হয়। এতে গরু নিয়ে বিক্রি করে কোনো লাভ হয় না। তার পরেও আমাদের ব্যবসা করতে হচ্ছে।

শিয়ালখোওয়া হাটের ইজারাদার হাজি মোহাম্মদ শাহ আলম অভিযোগ অস্বীকার করে বলেন, সরকার নির্ধারিত ছাড়পত্রের ফি বাবদ ৩০০ টাকাই নেওয়া হচ্ছে। আর কেউ যদি টাকার পরিমাণ বেশি নিয়ে থাকে সেটি তাদের নিজস্ব বিষয়। কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জহির ইমাম কালীগঞ্জ উপজেলার শিয়ালখোওয়া হাটের একটি অভিযোগ পেয়েছি তাদের বিরুদ্ধে আইনাগত ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দাপুটে জয়ে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম, বিদায় স্বাগতিক যুক্তরাষ্ট্র

০৭ জুলাই / কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ার বৃহত্তম তেল শোধনাগারে আগুন

ঢাকাসহ ১৭ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

ডলারের চাপে বিশ্ববাজারে কমলো স্বর্ণের দাম

১১২ দিন অপেক্ষার পর  / এক লাখ টন ক্রুড অয়েল নিয়ে দেশে আসছে ‘নর্ডিক’

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ 

এটার পেছনে রাজনৈতিক উদ্দেশ্য আছে: নাহিদ ইসলাম

বিশ্বকাপ থেকে বিদায়ের পর পর্তুগাল কোচের পদত্যাগ

সেই বালোগানকে নিয়েই বেলজিয়ামের মুখোমুখি যুক্তরাষ্ট্র

১০

কাভার্ডভ্যান-অটোরিকশা সংঘর্ষে পরীক্ষার্থী নিহত

১১

বাস কাউন্টার থেকে গলাকাটা অবস্থায় যুবক উদ্ধার

১২

আপত্তিকর ভিডিও করে অর্থ আদায়ের চেষ্টা, গ্রেপ্তার নারী

১৩

তরুণ উদ্যোক্তা মোস্তাকিমের অনলাইনে বিষমুক্ত আমের সফল গল্প

১৪

অবশেষে মার্কিন ফুটবলারের ‘লাল কার্ড’ প্রসঙ্গে মুখ খুললেন ট্রাম্প

১৫

মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রীর ‘প্রেস কর্মকর্তা’ হলেন মাহফুজ কবির মুক্তা

১৬

ভেঙে গেল রোনালদোর বিশ্বকাপ স্বপ্ন

১৭

বিশ্বকাপ শেষ রোনালদোর, পর্তুগালকে কাঁদিয়ে কোয়ার্টার ফাইনালে স্পেন

১৮

চোট নিয়ে মাঠ ছাড়লেন নুনো মেন্দেস

১৯

কোয়ার্টার ফাইনালে যেতে আর্জেন্টিনার নতুন কৌশল

২০
X