উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ : ১৯ মে ২০২৪, ০৫:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

রোহিঙ্গা শিবিরে অভিযানে ৪ আরসা সন্ত্রাসী অস্ত্রসহ গ্রেপ্তার

এপিবিএনের হাতে গ্রেপ্তার আরসার চার সন্ত্রাসী। ছবি : কালবেলা
এপিবিএনের হাতে গ্রেপ্তার আরসার চার সন্ত্রাসী। ছবি : কালবেলা

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে সাঁড়াশি অভিযান চালিয়ে আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) চার সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে এপিবিএন পুলিশ।

এ সময় তাদের আস্তানায় তল্লাশি চালিয়ে চারটি হ্যান্ড গ্রেনেড, দেশীয় তৈরি ৭টি বন্দুক, চার্জারসহ দুটি ওয়াকিটকি, ৯টি গুলি, হ্যান্ড গ্রেনেডে ব্যবহৃত দুই প্যাকেট লোহার বল, দুটি দা ও কয়েকটি হেলমেট উদ্ধার করা হয়েছে।

রোববার (১৯ মে) ভোর রাত থেকে সকাল ৬টা পর্যন্ত উপজেলার ২০ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এস-১/বি-৭ ব্লকের কাঁটাতারের সীমানার বাইরে একটি বাগানে তাদের আস্তানায় এ অভিযান চালানো হয়।

গ্রেপ্তার আসামিরা হলেন- উখিয়া উপজেলার ১৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এইচ-৮১ ব্লকের আমির হোসেন, একই ক্যাম্পের এইচ-১০০ ব্লকের জিয়াউর রহমান, উখিয়ার ৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের সি-৪ ব্লকের সৈয়দুল আমিন এবং ৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এ-১ ব্লকের মো. হারুন।

রোহিঙ্গা ক্যাম্পে নিরাপত্তায় নিয়োজিত ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের সহঅধিনায়ক পুলিশ সুপার (এসপি) মো. আরেফিন জুয়েল কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, রোববার ভোরে উখিয়া উপজেলার ২০ এক্সটেনশন নম্বর রোহিঙ্গা ক্যাম্পে অস্ত্রধারী লোকজন অপরাধ সংঘটনের উদ্দেশ্যে জড়ো হয়েছে এমন খবরে এপিবিএন পুলিশের একাধিক দল সাঁড়াশি অভিযান চালায়। এতে ঘটনাস্থলে পৌঁছালে দুষ্কৃতকারীরা এপিবিএন সদস্যদের গুলি ছুঁড়ে। আত্মরক্ষার্থে এপিবিএন সদস্যরাও পাল্টা গুলি ছুঁড়ে। গোলাগুলির একপর্যায়ে পালিয়ে যাওয়ার সময় এপিবিএন সদস্যরা চারজনকে গ্রেপ্তার করতে সক্ষম হন।

পুলিশ সুপার বলেন, গ্রেপ্তার চারজন মিয়ানমারের সশস্ত্র সন্ত্রাসী সংগঠন আরসার সদস্য। তাদের বিরুদ্ধে হত্যা, অপহরণ, অস্ত্র ও চাঁদাবাজিসহ নানা অভিযোগে একাধিক মামলা রয়েছে।

স্থানীয় ইউপি সদস্য হেলাল উদ্দিন চৌধুরী বলেন, আরসার অত্যাচার ইদানীং খুব বেড়েছে। অস্ত্র বেচাকেনা, মাদক নিয়ন্ত্রণ, খুনসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডে সাধারণ রোহিঙ্গারা অতিষ্ঠ হয়ে পড়েছেন। সবসময়ই তারা আতঙ্কে থাকেন।

কালবেলা/এসআই
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রামে শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনের ২ সহযোগী গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার

এইচএসসি’র কারণে কুড়িগ্রামে ৭ দিনের লোডশেডিং স্থগিত

হাওরাঞ্চলে এক মাসে শিক্ষার মানোন্নয়ন না হলে ব্যবস্থা: প্রতিমন্ত্রী ববি

অস্ত্রের আস্তানায় র‍্যাবের হানা, আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার ৫

সৌদি আরবের তেল স্থাপনা লক্ষ্য করে ইরাক থেকে ড্রোন হামলা

শুধু সরকার পরিবর্তনের জন্য জুলাই বিপ্লব হয়নি : গোলাম পরওয়ার

দুই গ্রামবাসীর সংঘর্ষে নিহত বেড়ে ২

লক্ষ্মীপুর / ‘টাকার বিনিময়ে’ প্রবাসীদের দিয়ে যুবদলের কমিটি, ১৬ নেতার পদত্যাগ

বাংলাদেশ-চীন অর্থনৈতিক অঞ্চল কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচন করবে: স্বরাষ্ট্রমন্ত্রী

বিশ্বকাপ পরবর্তী স্নায়ুযুদ্ধ / স্পেনের ওপর প্রতিশোধ নিল আর্জেন্টিনা

১০

বাংলাদেশ মাদ্রাসা সংরক্ষণ পরিষদের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

১১

দাবি নিষ্পত্তিতে গতি আনতে না পারলে বিমা খাতে আস্থা ফিরবে না

১২

সড়কে প্রাণ গেল দুই বোনসহ ৩ জনের

১৩

বিজ্ঞাপন চুক্তির প্রলোভনে ডেকে নিয়ে অভিনেত্রীকে শারীরিক নির্যাতন!

১৪

ঢাবিতে ছাত্রীহলের ‘হয়রানিমূলক’ নিয়ম প্রত্যাহারের দাবি

১৫

২০৩০ বিশ্বকাপ কোথায়, সরাসরি কয়টি দেশ খেলবে?

১৬

সোনারগাঁয়ে ছাত্রলীগের ১২ কর্মী গ্রেপ্তার

১৭

সুপেয় পানির সংকটে পেকুয়ার একটি গ্রাম

১৮

২০৩৬ সালে অর্থের কোনো গুরুত্ব থাকবে না: ইলন মাস্ক

১৯

অহনার ‘বোন’ পরিচয় দিয়ে টাকা দাবি! সাবেক সহকারীকে কড়া হুঁশিয়ারি

২০
X