রাজশাহী ব্যুরো
প্রকাশ : ১৯ মে ২০২৪, ০৬:২৯ পিএম
অনলাইন সংস্করণ

দুই পুলিশ সদস্যের ওপর হামলা, যুবক আটক

আটক মো. সোহান। ছবি : কালবেলা
আটক মো. সোহান। ছবি : কালবেলা

রাজশাহীতে মোটরসাইকেল থামিয়ে কাগজপত্র দেখতে চাওয়ায় দুই পুলিশ সদস্যের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় হামলাকারী যুবককে আটক করে থানা হেফাজতে নিয়েছে পুলিশ।

রোববার (১৯ মে) দুপুরে নগরীর বোয়ালিয়া থানার পঞ্চবটি এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

হামলায় আহত দুই পুলিশ সদস্য হলেন- কনস্টেবল শামীম হোসেন ও শহিদুল ইসলাম। তাদের রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়েছে।

আটক ওই যুবকের নাম মো. সোহান। তিনি রাজশাহীর কাটাখালী থানার শ্যামপুর এলাকার বাসিন্দা। সোহান পেশায় ইলেকট্রিক মিস্ত্রি।

ঘটনার প্রত্যক্ষদর্শী পুলিশের উপপরিদর্শক (এসআই) ইকরামুল হক বলেন, একটি টিম নিয়ে মোটরসাইকেল থামিয়ে কাগজপত্র পরীক্ষা করছিলাম। কনস্টেবল শামীম সে সময় সোহানের মোটরসাইকেল থামানোর জন্য সংকেত দেন। সোহান মোটরসাইকেল থামিয়েই প্রশ্ন করেন, তার হেলমেট আছে, কাগজপত্রও আছে। তারপরেও কেন তাকে থামানো হলো।

কনস্টেবল শামীম বলেন, কাগজপত্র থাকলে স্যারকে দেখান। এ সময় শামীমের সঙ্গে তর্ক জুড়ে দেন সোহান। কনস্টেবল শামীম তখন মোটরসাইকেল থেকে চাবি খুলে নেন। আর এতেই ক্ষিপ্ত হয়ে দায়িত্বরত ওই পুলিশ সদস্যকে ঘুষি মারেন সোহান। তখন আরেক কনস্টেবল শহিদুল তাকে রক্ষায় এ032গিয়ে আসলে তাকেও একটি কাঠ দিয়ে মারতে শুরু করেন সোহান। এতে শহিদুলের মুখ রক্তাক্ত হয়।

রাজশাহী মেট্রোপলিন পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মো. জামিরুল ইসলাম কালবেলাকে বলেন, ঘটনার সময় দায়িত্বরত পুলিশ সদস্যরা ওই যুবককে আটক করে বোয়ালিয়া থানায় নিয়ে যায়। বর্তমানে সে থানা হেফাজতে রয়েছে।

তিনি বলেন, ওই যুবকের বিরুদ্ধে সরকারি কাজে বাধা দেওয়া ও পুলিশের ওপর হামলার অভিযোগে একটি মামলা প্রক্রিয়াধীন। সেই মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যজে জেলহাজতে পাঠানো হবে।

কালবেলা/এসআই
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মির্জা ফখরুলই হচ্ছেন রাষ্ট্রপতি

মানবদেহ সম্পর্কে ১০ বিস্ময়কর তথ্য, যা জানলে অবাক হবেন আপনিও

ট্রাম্পের সঙ্গে সম্পর্ক, তদন্তের মুখে ফিফা সভাপতি ইনফান্তিনো

রয়টার্স/ইপসসের জরিপ / ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের ব্যাখ্যায় সন্তুষ্ট নন অধিকাংশ মার্কিন নাগরিক

দেশে খাদ্যশস্যের পর্যাপ্ত মজুত, জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত সরকার

বিক্ষোভে এআই নজরদারি, মোদি সরকারের বিরুদ্ধে আদালতে মামলা

মাতামুহুরীতে বন্যাদুর্গত মানুষের পাশে সেনাবাহিনী

জনগণের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার: আবদুল আউয়াল মিন্টু

রাবিপ্রবি ছাত্রদলের ৩ যুগ্ম আহ্বায়ক বহিষ্কার, সদস্য সচিবের পদ স্থগিত

কালবেলার অনুসন্ধানে বদলে গেল বিউটি রানীর ভিডিও বিতর্ক, তদন্ত থেকেও সরে এলো শিক্ষা বিভাগ

১০

জুলাইয়ে সম্মিলিত চেতনা দেশের রাজনৈতিক ইতিহাসে এক মূল্যবান সম্পদ: রিজভী

১১

কাউন্সিলর একরামুল হত্যা, সেনাবাহিনীর কাস্টডিতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

১২

৪৫ দিন পর আজ খুলছে আদ্-দ্বীন হাসপাতাল, মিলবে সব ধরনের চিকিৎসাসেবা 

১৩

ছাত্রলীগ করলেই মারধর গ্রহণযোগ্য নয়: অধ্যাপক মামুন

১৪

ইনকিলাব মঞ্চের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা, জায়গা পেলেন ওসমান হাদিও

১৫

পলিথিনের ব্যবহার বন্ধে জনসচেতনতা ও আইনের কঠোর প্রয়োগ জরুরি: পরিবেশ প্রতিমন্ত্রী

১৬

জয়পুরহাটে সৎ মাকে হত্যায় ৩ জনের যাবজ্জীবন

১৭

ঠাকুরগাঁও জেলা ছাত্রদলের আংশিক নতুন কমিটি ঘোষণা

১৮

‘আন্তর্জাতিক ক্রিকেটে সব রেকর্ড চুরমার করবে সূর্যবংশী’

১৯

ভোলায় সাপের কামড়ে জেলের মৃত্যু

২০
X