নরসিংদী প্রতিনিধি
প্রকাশ : ২২ মে ২০২৪, ০৭:১১ পিএম
আপডেট : ২৩ মে ২০২৪, ০৭:১৩ এএম
অনলাইন সংস্করণ

নরসিংদীতে প্রতিপক্ষের হামলায় ভাইস চেয়ারম্যান প্রার্থী নিহত

নিহত ভাইস চেয়ারম্যান প্রার্থী সুমন মিয়া। ছবি : সংগৃহীত
নিহত ভাইস চেয়ারম্যান প্রার্থী সুমন মিয়া। ছবি : সংগৃহীত

নরসিংদীর রায়পুরায় দুই ভাইস চেয়ারম্যান প্রার্থী এবং তাদের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে ভাইস চেয়ারম্যান প্রার্থী মো. সুমন মিয়া নিহত হয়েছে।

বুধবার (২২ মে) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার পাড়াতলী ইউনিয়নের মীরেরকান্দী গ্রামে এ ঘটনা ঘটে।

জানা যায়, তালা প্রতীকের ভাইস চেয়ারম্যান প্রার্থী মো. সুমন মিয়া তার কর্মী সমর্থকদের নিয়ে উপজেলার পাড়াতলী ইউনিয়নের মীরেরকান্দি এলাকায় নির্বাচনী প্রচার কাজ চালানোর সময় প্রতিপক্ষ চশমা প্রতীকের ভাইস চেয়ারম্যান প্রার্থী মো. রুবেল মিয়া ও তার সমর্থকদের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ভাইস চেয়ারম্যান প্রার্থী সুমন মিয়া গুরুতর আহত হন। তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সহকারী পুলিশ সুপার (রায়পুরা সার্কেল) আফসান-আল-আলম বলেন, তিনি কীভাবে মারা গেছেন সেটি এখনো নিশ্চিত না। সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর বলা যাবে। এ ঘটনায় এখনো কাউকে আটক করা যায়নি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

রায়পুরা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা খান নূর উদ্দিন মোহাম্মদ জাহাঙ্গীর জানান, নিহতের মুখমণ্ডলে আঘাতের চিহ্ন রয়েছে।

রায়পুরা উপজেলা পরিষদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মোশাররফ হোসেন বলেন, আগামীকাল ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে আলাপ করে বিধি অনুযায়ী নির্বাচন সংক্রান্ত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

কালবেলা/এনএএস/এসওআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাছ লাগানোর চেয়ে রক্ষা করাই কঠিন: ভূমিমন্ত্রী

আর্জেন্টিনায় চুরির শিকার উরুগুইয়ান ফুটবলারের মরদেহ উদ্ধার, নেমে এলো শোকের ছায়া

প্রকাশ্যে সংঘটিত অপরাধ অস্বীকারের বিষয়ে ইসলাম কী বলে?

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে দলীয় পর্যায়ে আলোচনা করেই সিদ্ধান্ত: মির্জা ফখরুল

রাষ্ট্রপতির দায়িত্বে হাফিজ উদ্দিন আহমদ, প্রজ্ঞাপন জারি

কিশোরগঞ্জে একদিনে পানিতে ডুবে প্রাণ গেল ৫ জনের

কালবেলায় সংবাদ প্রকাশের পর সংস্কার হলো সেই জলাবদ্ধ সড়ক 

চট্টগ্রামে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ২

বরিশালে নারী ইউপি সদস্যের আত্মহত্যা

রাষ্ট্রপতি নির্বাচনের সম্ভাব্য সময় জানালেন আইনমন্ত্রী

১০

সমর্থকদের দিপকে বললেন, ‘আমাকে নায়ক বানাবেন না’

১১

পে স্কেল নিয়ে দুঃসংবাদ!

১২

ভারতে কাঁপাতে আসছে ব্রাজিল! আলোচনায় বাংলাদেশও

১৩

ব্রাহ্মণবাড়িয়ায় উপজেলা ছাত্রলীগের সহসভাপতি গ্রেপ্তার

১৪

জনগণের ভোগান্তি কমাতে সরকার নিরলসভাবে কাজ করছে: বাণিজ্যমন্ত্রী

১৫

খেলাফত মজলিসের নতুন কর্মসূচি ঘোষণা

১৬

বাবার জানাজা শেষ করতেই এলো মেয়ের মৃত্যু সংবাদ

১৭

ছাত্র ইউনিয়ন থেকে পদত্যাগ করে যে দলে যোগ দিলেন মেঘমল্লার বসু

১৮

ইসলামি সোশ্যাল মিডিয়া ‘আলফাফা’য় বাড়ছে বাংলাদেশিদের আগ্রহ

১৯

পদত্যাগের পর যা বললেন ধর্মেন্দ্র প্রধান

২০
X